1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
স্বার্থের বেড়াজালে মানুষ আলমগীর আলম রাজধানী ঢাকা শহরকে অচল করে তুলতে মরণফাঁদ অটোরিকশাই যথেষ্ট পটিয়ায় মাদক-জুয়া ও কিশোর অপরাধের বিরুদ্ধে সমাবেশ শারদীয় দুর্গোৎসব উৎসবমুখর করতে সরকার সর্বাত্মক সহযোগিতা করছে: এনামুল হক এনাম এমপি ন্যাশনাল ইংলিশ স্কুল চিটাগাং’র ‘বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান’ উদযাপন দুর্গাপূজায় কালিকা প্রসাদ স্মরণে রঙিনের কণ্ঠে ‘ঢাকের বোলে বাংলা দোলে’ মানবিক সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিত উদ্যোগের আহ্বান আলোকবর্তিকা মানব উন্নয়ন ফাউন্ডেশনের নাগরিক গোলটেবিল আলোচনা সভা অনুষ্ঠিত ১১ বছরে মাহফুজা, ৯ বছরে ইসরার-শৈশবেই পবিত্র কুরআন হিফজ সম্পন্ন নেত্রকোনায় সাংবাদিক আলিফ ফকিরকে গুলি করে হত্যা, তৃণমূল প্রেস সোসাইটির নিন্দা মাল্টিপল ডিস্ট্রিক্টের জয়েন্ট ট্রেজারার নির্বাচিত হওয়ায় লিও অভি আলম তুহিনকে সংবর্ধনা

অদৃশ্য শক্তির ইশারায় কারাগারে থেকেও মামলার আসামি!

  • সময় রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ৫৩১ পঠিত

নিজস্ব প্রতিবেদক:

ছাএ জনতার তোপের মুখে পড়ে সরকার পতনের পর থেকে স্বার্থান্বেষী মহলের ইন্দনে সারাদেশে আসামি করা হচ্ছে নিরপরাধ ব্যক্তিদের যা বিভিন্ন গণমাধ্যমের প্রকাশিত সংবাদে প্রতিনিয়ত দেখছে দেশবাসী। তবে কারাগারে থেকেও এমনই এক মামলার আসামি হয়েছেন চট্টগ্রাম বাকলিয়া থানার জামাই বাজার এলাকার জুয়েল নামের এক যুবক।পাশাপাশি ফেনীতে থাকার পরও একই মামলার আসামি হয়েছেন জুয়েল এর বন্ধু আরমান এমনটাই অভিযোগ আরমানের।সুএ অনুযায়ী গত জুলাইয়ের ১২ তারিখ বাকলিয়া থানার একটি মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে যান জুয়েল ২৫ দিন কারাভোগের পর আগস্টের ৮ তারিখ জেল থেকে জামিনে মুক্ত হন তিনি। কিন্তু তবুও সরকার পতনের পর যে রাজনৈতিক মামলাগুলো হচ্ছে তার মধ্যে একটি মামলায় আসামি হয়েছেন জুয়েল।বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গত ১৮ জুলাই গুলিবিদ্ধ হয়েছেন মাদ্রাসা ছাত্র আবদুল্লাহ আল ফয়সাল। এ ঘটনায় ২১ আগস্ট বাকলিয়া থানায় একটি এজাহার দায়ের করেন তিনি। এই মামলায় পনের নম্বর আসামি করা হয়েছে জুয়েলকে। গতকাল বৃহস্পতিবার এ মামলায় জুয়েলকে জামিন দিয়েছেন চট্টগ্রাম আদালত। বিষয়টি নিশ্চিত করেছেন জুয়েলের আইনজীবী এডভোকেট ইকবাল হোসাইন।

এডভোকেট ইকবাল হোসাইন গনমাধ্যমকে বলেন, ছাত্র আন্দোলনের যে মামলায় জুয়েলকে আসামি করা হয়েছে সে মামলার ঘটনার তারিখ অনুযায়ী জুয়েল ওই সময় আরেকটি মিথ্যা মামলায় চট্টগ্রাম কারাগারে ছিলেন। নারী সক্রান্ত পারিবারিক বিরোধের জেরে একটি চক্র জুয়েল ও তার বন্ধু আরমানকে বিভিন্ন মিথ্যা মামলায় জড়াচ্ছে। বিষয়টি আদালতকে বোঝাতে সক্ষম হওয়ায় সন্তুষ্ট হয়ে বিজ্ঞ আদালত জুয়েলের জামিন মঞ্জুর করেছেন।

তিনি আরও বলেন, ছাত্র আন্দোলনের এ মামলায় জুয়েলের বন্ধু আরমানকে ছয় নম্বর আসামি করা হয়েছে। অথচ ঘটনার সময় আরমান ফেনীতে নিজের গ্রামের বাড়িতে ছিলেন। খুব শীঘ্রই আরমানের জন্যও জামিন আবেদন করা হবে বলে জানান তিনি।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট