1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন
শিরোনামঃ
স্বার্থের বেড়াজালে মানুষ আলমগীর আলম রাজধানী ঢাকা শহরকে অচল করে তুলতে মরণফাঁদ অটোরিকশাই যথেষ্ট পটিয়ায় মাদক-জুয়া ও কিশোর অপরাধের বিরুদ্ধে সমাবেশ শারদীয় দুর্গোৎসব উৎসবমুখর করতে সরকার সর্বাত্মক সহযোগিতা করছে: এনামুল হক এনাম এমপি ন্যাশনাল ইংলিশ স্কুল চিটাগাং’র ‘বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান’ উদযাপন দুর্গাপূজায় কালিকা প্রসাদ স্মরণে রঙিনের কণ্ঠে ‘ঢাকের বোলে বাংলা দোলে’ মানবিক সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিত উদ্যোগের আহ্বান আলোকবর্তিকা মানব উন্নয়ন ফাউন্ডেশনের নাগরিক গোলটেবিল আলোচনা সভা অনুষ্ঠিত ১১ বছরে মাহফুজা, ৯ বছরে ইসরার-শৈশবেই পবিত্র কুরআন হিফজ সম্পন্ন নেত্রকোনায় সাংবাদিক আলিফ ফকিরকে গুলি করে হত্যা, তৃণমূল প্রেস সোসাইটির নিন্দা মাল্টিপল ডিস্ট্রিক্টের জয়েন্ট ট্রেজারার নির্বাচিত হওয়ায় লিও অভি আলম তুহিনকে সংবর্ধনা

অনাহারীর মুখে খাবার তুলে দেয়া ইবাদত : আ জ ম নাছির

  • সময় শুক্রবার, ৯ জুলাই, ২০২১
  • ৮৮৯ পঠিত

পলাশ সেন, মহানগর প্রতিনিধি:

অনাহারীর মুখে খাবার তুলে দেয়া পরম ইবাদত বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন।

আজ শুক্রবার বাদ জুমা চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার কার্যালয়ের সামনে ‘শহীদ মাহফুজ স্মৃতি সংসদের’ উদ্যোগে অসহায় মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

আ জ ম নাছির উদ্দীন বলেন, সমাজের নিম্নবিত্ত, দরিদ্র অসহায় মানুষের পাশে থাকা প্রতিটি বিত্তবান মানুষের ঈমানি দায়িত্ব। অনাহারীর মুখে খাবার তুলে দিতে পারা পরম এবাদত। এতে মহান আল্লাহতায়ালা খুশি হন।

তিনি বলেন, ধনীদের ধনে প্রতিটি গরীব অসহায় দরিদ্র মানুষের হক রয়েছে। চলমান কঠোর লকডাউনের এই ক্রান্তি সময়ে সরকার নানাভাবে কর্মহীন অসহায় মানুষকে সাহায্য করে যাচ্ছে। এই চ্যালেঞ্জ মোকাবেলায় আমাদেরকে সরকারের সাথে একাত্ম হতে হবে।

শহীদ মাহফুজ স্মৃতি সংসদের প্রতিষ্ঠাতা সভাপতি ওয়াহিদুল আলম শিমুলের সভাপতিত্বে ও ডা. বাবর চৌধুরী বাবুর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন কেন্দ্রীয় শ্রমিকলীগ সহসভাপতি শফর আলী, নগর আওয়ামী লীগ কার্যকরী সদস্য বেলাল আহমেদ, কাউন্সিলর শৈবাল দাশ সুমন, শ্বাশত চৌধুরী লিটু, জাবেদুল আলম সুমন, সাখাওয়াত হোসেন সাকু, সুজিত দাশ, শেখ ফরিদ, নিজাম উদ্দিন, আবদুল কাদের, কামরুজ্জামান রুবেল, আহমেদ বাবু, শফিকুর রহমান তাপস, মাকসুদুর রহমান মাসুদ, মো. নিজাম উদ্দিন, আলাউদ্দিন আলো, মো. ইউসুফ, সজীব আনোয়ার ইভান, দিবাকর দাশ, আবুল বশর অভি প্রমুখ।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট