1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১১:০১ অপরাহ্ন
শিরোনামঃ
স্বার্থের বেড়াজালে মানুষ আলমগীর আলম রাজধানী ঢাকা শহরকে অচল করে তুলতে মরণফাঁদ অটোরিকশাই যথেষ্ট পটিয়ায় মাদক-জুয়া ও কিশোর অপরাধের বিরুদ্ধে সমাবেশ শারদীয় দুর্গোৎসব উৎসবমুখর করতে সরকার সর্বাত্মক সহযোগিতা করছে: এনামুল হক এনাম এমপি ন্যাশনাল ইংলিশ স্কুল চিটাগাং’র ‘বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান’ উদযাপন দুর্গাপূজায় কালিকা প্রসাদ স্মরণে রঙিনের কণ্ঠে ‘ঢাকের বোলে বাংলা দোলে’ মানবিক সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিত উদ্যোগের আহ্বান আলোকবর্তিকা মানব উন্নয়ন ফাউন্ডেশনের নাগরিক গোলটেবিল আলোচনা সভা অনুষ্ঠিত ১১ বছরে মাহফুজা, ৯ বছরে ইসরার-শৈশবেই পবিত্র কুরআন হিফজ সম্পন্ন নেত্রকোনায় সাংবাদিক আলিফ ফকিরকে গুলি করে হত্যা, তৃণমূল প্রেস সোসাইটির নিন্দা মাল্টিপল ডিস্ট্রিক্টের জয়েন্ট ট্রেজারার নির্বাচিত হওয়ায় লিও অভি আলম তুহিনকে সংবর্ধনা

অবৈধ গ্যাস সংযোগের মামলায় কর্ণফুলী গ্যাসের জিএমসহ গ্রেপ্তার ২

  • সময় বৃহস্পতিবার, ১০ জুন, ২০২১
  • ১০২০ পঠিত

চট্টগ্রামে আবাসিক এলাকায় অবৈধ গ্যাস সংযোগ দেয়ার মামলায় কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের মহাব্যবস্থাপক মো. সরওয়ার হোসেনসহ দুজনকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার দুপুরে নগরের ষোলশহর এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার অপরজন হলেন কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন লিমিটেড কোম্পানির আওতাধীন ফৌজদারহাট ট্রান্সমিশন শাখার ব্যবস্থাপক মজিবুর রহমান। দুদক চট্টগ্রামের উপসহকারী পরিচালক মো. শরীফ গণমাধ্যমকে জানান, গ্রেপ্তার দুজনকে আদালতে পাঠানো হয়েছে।

দুদকের করা মামলায় গ্রেপ্তার দুজন ছাড়াও কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন লিমিটেডের সাবেক মহাব্যবস্থাপক বর্তমানে অবসরপ্রাপ্ত মোহাম্মদ আলী চৌধুরী, টেকনিশিয়ান দিদারুল আলম ও সাবেক মন্ত্রী নুরুল ইসলাম বিএসসির ছেলে মুজিবুর রহমানকে আসামি করা হয়।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট