1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
সিআরবি’র রেলওয়ে হাসপাতাল আধুনিকায়ন: জনবান্ধব স্বাস্থ্যসেবায় নতুন সম্ভাবনা -লায়ন উজ্জল কান্তি বড়ুয়া কর্ণফুলী শাহ আমানত সেতুর অবৈধ টোল বাতিলের দাবি, দক্ষিণ চট্টগ্রামের প্রবেশমুখে গড়ে তোলা হবে পরিবেশবান্ধব আধুনিক আবাসিক প্রকল্প সাংবাদিক হয়রানি বন্ধ করুন: ইউএনও মোশারফের মিথ্যা জিডির তীব্র নিন্দা ও শাস্তির দাবি, টিপিএসবি’র সাম্রাজ্য ভাগাভাগি নিয়ে বিরোধ ‘মাদক সম্রাট’ সোবহান নিহত! দুবাই প্রবাসী সাংবাদিককে হত্যার হুমকি, বিভিন্ন সংগঠনের নিন্দা বোয়ালখালীতে বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী মামলায় তিন নেতাকর্মী গ্রেপ্তার বোয়ালখালীতে অজিত বিশ্বাসসহ দুই যুবলীগ কর্মী গ্রেপ্তার ফটিকছড়িতে বিপ্লব ও সংহতি দিবসের জনসভায় বিশাল র‍্যালী নিয়ে যোগ দিলেন ভূজপুর ইউপি চেয়ারম্যান শিপন বোয়ালখালীতে সিএনজি-মোটরসাইকেল সংঘর্ষে আহত ২ বোয়ালখালীতে কুকুর-বিড়ালের কামড়ে আহত ৬

অসুস্থ আনোয়ার হোসেনকে চিকিৎসা সহায়তায় দিল রাঙ্গুনিয়া প্রবাসী মদিনা কাফেলা

  • সময় মঙ্গলবার, ১৮ অক্টোবর, ২০২২
  • ৫৪৭ পঠিত

মুহাম্মদ তৈয়্যবুল ইসলামঃ

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় অসুস্থ আনোয়ার হোসেন কে চিকিৎসা সহায়তায় দিল প্রবাসীদের মানবিক সংগঠন রাঙ্গুনিয়া প্রবাসী মদিনা কাফেলা।

সোমবার(১৭অক্টোবর)বিকালে উপজেলার ইসলামপুর ৪নং ওয়ার্ড গাবতল কাতালশাহ এলাকার অসুস্থ আনোয়ার হোসেন এর হাতে চিকিৎসার জন্য নগদ আর্থিক সহায়তা প্রদান করা হয়। রাঙ্গুনিয়া প্রবাসী মদিনা কাফেলার চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ ইমরান হোসেন, সভাপতি মুহাম্মদ সোহেল ও সাংগঠনিক সম্পাদক মো. আনোয়ার হোসেন এর সার্বিক সহযোগিতায় এবং মোহসীন, সফিউল আলম, জাহাঙ্গীর আলম, সাহাব উদ্দিন, নুরুল ইসলাম, বেলাল হোসেন, জাহাঙ্গীর আলম, জসিম উদ্দিন, বাচ্চা মিয়া, সোহেল, আনোয়ার হোসেন, নেজাবুল, এমরানহোসেন, রাশেদুল আলম, ইমরান হোসেন, আবদুল মন্নান, আলী আজগর এদের আর্থিক সহযোগিতায় এই অনুদান প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য মো.নেজাবুল হক, মো.বাবুল, মুহাম্মদ মাসুম, মুহাম্মদ জুয়েল প্রমুখ।

এছাড়াও রাঙ্গুনিয়া প্রবাসী মদিনা কাফেলার পক্ষ থেকে অসহায় পরিবারকে নলকূপ স্থাপন, ঈদ সামগ্রী বিতরণ, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে আর্থিক সহযোগিতা, অসুস্থ রোগীকে আর্থিক সহযোগিতার মাধ্যমে মানবতার দৃষ্টান্ত স্থাপন করেছেন সংগঠনটি। এ-সংগঠন গঠিত হওয়ার একবছরের মধ্যে প্রায় ৩লক্ষাধিক টাকার গরীব দুঃস্থ অসহায়দের মাঝে বিভিন্নভাবে সহায়তা করেছেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট