1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৮:৪৮ অপরাহ্ন
শিরোনামঃ
শারদীয় দুর্গা উৎসব উপলক্ষে সুবিধাবঞ্চিত ও অসহায় পরিবারগুলোর মুখে হাসি ফোটাতে পাশে দাঁড়িয়েছে সামাজিক সংগঠন প্রয়াস চিটাগং ইন্টারন্যাশনাল স্কুলে সায়েন্স ফেয়ার অনুষ্ঠিত পটিয়ায় পুকুরের মাছ ধরা নিয়ে বিরোধ, বৃদ্ধার দুটি দাঁত উপড়ে ফেলার অভিযোগ পটিয়ায় ভূমি অফিসে দালাল আটক, ৪ দিনের কারাদণ্ড বোয়ালখালীতে মেধস মুনির আশ্রম পরিদর্শনে ডিসি-এসপি, দুর্গাপূজায় কঠোর নিরাপত্তা কল্পলোক আবাসিক এলাকায় চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা: গ্রেপ্তার ৪ দুর্গার হাতে ন্যায়ের ভার, নারী নির্যাতন বন্ধ হোক এবার বই পড়ুন, জ্ঞান বাড়ান—লাইসিয়ামের পাশে সাংবাদিক মুজাহিদুল চকরিয়ার পহরচাঁদার হেলাল উদ্দিন পাচ্ছেন প্রধানমন্ত্রী স্বর্ণপদক, পহরচাঁদা ফাজিল মাদরাসা প্রাক্তন ছাত্র পরিষদের অভিনন্দন সাদা ছড়ি: দৃষ্টির সীমানা পেরিয়ে আত্মবিশ্বাসের আলোয় পথচলা – লায়ন উজ্জল কান্তি বড়ুয়া

অস্বাস্থ্যকর পরিবেশে ঘি সস তৈল ভেজাল কালে গ্রেফতার দুইজন।

  • সময় শুক্রবার, ৪ ফেব্রুয়ারী, ২০২২
  • ৫৮৯ পঠিত

পলাশ সেন,চট্টগ্রাম মহানগর প্রতিনিধি:

অস্বাস্থ্যকর পরিবেশে দুধ, টমেটো এবং সরিষার কোন উপাদান ছাড়াই ঘি, সস এবং সরিষার তৈল তৈরীর অভিযোগে পটিয়ার আজিজিয়া ফুডস প্রোডাক্টসের বিপুল পরিমান ঘি, সস এবং সরিষার তৈল জব্দসহ দুইজনকে আটক করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম।

র‌্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, চট্টগ্রাম জেলার পটিয়া থানাধীন ১৬নং কচুয়াই ইউনিয়ন এর বিসিক শিল্প নগরীর আরেফিন ট্যাক্সটাইল মিলস্ লিঃ এর দক্ষিনে আজিজিয়া ফুডস্ প্রোডাক্টস নামীয় প্রতিষ্ঠানের ভিতরে বিক্রয়ের উদ্দেশ্য ভেজাল ও নিম্নমানের বিষাক্ত ফ্লেভার, পাম ওয়েল ও ডালডার সংমিশ্রণে অস্বাস্থ্যকর পরিবেশে দুধ, টমেটো এবং সরিষার কোন উপাদান ছাড়াই ঘি, সস এবং সরিষার তৈল তৈরীর করছে। উক্ত তথ্যের ভিত্তিতে গত ০৩ ফেব্রুয়ারি ২০২২ ইং তারিখ ৩.৩৫ ঘটিকায় র‌্যাব-৭, চট্টগ্রাম এর একটি চৌকস আভিযানিক দল বর্ণিত স্থানে অভিযান পরিচালনা করে আসামী মোঃ নাছির (৫৫), পিতা-মৃত সাহেব মিয়া, সাং-আজিমপুর, থানা-পটিয়া, জেলা-চট্টগ্রাম, বর্তমানে আজিজিয়া ফুডস্ প্রোডাক্টস লিঃ এর ফ্যাক্টরী ইনচার্জ, বিসিক শিল্প নগরী, থানা-পটিয়া, জেলা-চট্টগ্রাম এবং ২। মোঃ করিম উদ্দিন (৩৩), পিতা-মৃত আঃ ছালাম, সাং-আজিমপুর, থানা-পটিয়া, জেলা-চট্টগ্রাম, বর্তমানে আজিজিয়া ফুডস্ প্রোডাক্টস লিঃ এর কর্মচারি, বিসিক শিল্প নগরী, থানা-পটিয়া, জেলা-চট্টগ্রামদের আটক করে।

পরবর্তীতে উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে গ্রেফতারকৃত আসামীদের জিজ্ঞাসাবাদে তাদের দেখানো শনাক্ত মতে উক্ত প্রতিষ্ঠান হতে বিপুল পরিমান ভেজাল ঘি, টমেটো সস এবং সরিষার তৈল জব্দ করা হয়। আসামীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, উক্ত প্রতিষ্ঠানে পাম্প অয়েল, ডালডা, ঘি ফ্লেভার, সস, সরিষার তৈল এর মাধ্যমে কোন প্রকার দুধ, টমেটো এবং সরিষার উপাদান ছাড়াই ভেজাল ঘি, টমেটো সস এবং সরিষার তৈল তৈরি করে থাকে।
আসামীদ্বয়কে জিজ্ঞাসাবাদে আরো জানা যায় যে, তারা বিএসটিআই এর অনুমোদন ছাড়াই অবৈধভাবে নিম্ন মানের উপাদান দিয়ে উল্লেখিত পন্য উৎপাদন করছে মর্মে জানায়। এছাড়াও তারা অস্বাস্থ্যকর পরিবেশে নিম্নমানের উপাদান দিয়ে ‘ঘি‘ ‘টমেটো সস’ তৈরী করে থাকে এবং বাহিরের নিম্নমানের খোলা সরিষার তেল ও খোলা চা-পাতি সংগ্রহ পূর্বক বোতলজাত ও প্যাকেটজাত করে তাদের কোম্পানীর নামে বাজারজাত করে থাকে।
গ্রেফতারকৃত আসামী সংক্রান্ত্রে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট