1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
পটিয়ায় কাজ করতে গিয়ে পড়ে আহত কিশোরের মৃত্যু, শোকের ছায়া পরিবারে শারদীয় দুর্গা উৎসব উপলক্ষে সুবিধাবঞ্চিত ও অসহায় পরিবারগুলোর মুখে হাসি ফোটাতে পাশে দাঁড়িয়েছে সামাজিক সংগঠন প্রয়াস চিটাগং ইন্টারন্যাশনাল স্কুলে সায়েন্স ফেয়ার অনুষ্ঠিত পটিয়ায় পুকুরের মাছ ধরা নিয়ে বিরোধ, বৃদ্ধার দুটি দাঁত উপড়ে ফেলার অভিযোগ পটিয়ায় ভূমি অফিসে দালাল আটক, ৪ দিনের কারাদণ্ড বোয়ালখালীতে মেধস মুনির আশ্রম পরিদর্শনে ডিসি-এসপি, দুর্গাপূজায় কঠোর নিরাপত্তা কল্পলোক আবাসিক এলাকায় চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা: গ্রেপ্তার ৪ দুর্গার হাতে ন্যায়ের ভার, নারী নির্যাতন বন্ধ হোক এবার বই পড়ুন, জ্ঞান বাড়ান—লাইসিয়ামের পাশে সাংবাদিক মুজাহিদুল চকরিয়ার পহরচাঁদার হেলাল উদ্দিন পাচ্ছেন প্রধানমন্ত্রী স্বর্ণপদক, পহরচাঁদা ফাজিল মাদরাসা প্রাক্তন ছাত্র পরিষদের অভিনন্দন

আগুনে পুড়লো বোয়ালখালীতে তিন বসতঘর

  • সময় সোমবার, ১৩ জানুয়ারী, ২০২৫
  • ৫৩২ পঠিত

বোয়ালখালী(চট্টগ্রাম)চট্টগ্রাম :
চট্টগ্রামের বোয়ালখালীতে আগুনে পুড়ে ছাই হয়ে গেছে দোতলা বিশিষ্ট তিনটি মাটির বসতঘর।

সোমবার (১৩ জানুয়ারি) দুপুর সাড়ে বারোটার দিকে উপজেলার সারোয়াতলি ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের দক্ষিণ কঞ্জুরি এলাকার আরতি মাস্টারের বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

খবর পেয়ে বোয়ালখালী ফায়ার সার্ভিসের ২টি ইউনিট প্রায় দেড় ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছে বলে জানিয়েছেন বোয়ালখালী ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ ফিরোজ খান।

ক্ষতিগ্রস্ত বিপ্লব চৌধুরী বলেন, আমার পাঁচ ভরি স্বর্ণ নগদ সাড়ে তিন লক্ষ টাকা পুড়ে ছাই হয়ে গেছে।শিবু মজুমদার দাবি করেন আমার ঘর আসবাবপত্র পুড়ে গেছে ক্ষয়ক্ষতির পরিমান প্রায় পাঁচ লক্ষ টাকা।

 

ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ ফিরোজ খান বলেন, ঘরে পূজার আসনের মোমবাতি থেকে আগুনের সূত্রপাত হয়েছে প্রাথমিকভাবে ধারণা করা হয়েছে। তবে এ ঘটনায় বিপ্লব চৌধুরী গোপাল চৌধুরী ও শিবু মজুমদারের ঘর পুড়ে গেছে। এতে আনুমানিক ২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান তিনি।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট