1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন
শিরোনামঃ
লন্ডনে বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ যুক্তরাজ্য শাখার উদ্যোগে প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ফটিকছড়ি উত্তর উপজেলার প্রবীণ আলেম মাওলানা এজহার সাহেব আর নেই মারকাযুল কুরআন ওয়াসসুন্নাহ একাডেমির কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন আইফোনের লোভেই খুন কুবি শিক্ষকের একমাত্র ছেলে! লালমাই পাহাড়ে মিলল রক্তাক্ত মরদেহ, সিসিটিভি ফুটেজ দেখে ঘাতক আটক। মহামুনি তরুণ সংঘের ২০২৬-২৭ কার্যকরী পরিষদের অভিষেক সম্পন্ন চেক হস্তান্তর অনুষ্ঠানে প্রকৌশলী এ এম কামাল উদ্দিন চৌধুরী দেশকে এগিয়ে নিতে নিরলস কাজ করে যাচ্ছে প্রয়াস ব্রিকসের উত্থান, বিশ্বব্যবস্থার পরিবর্তন ও বাংলাদেশের অবস্থান -লায়ন উজ্জল কান্তি বড়ুয়া নতুন কর্মসূচি ঘোষনা পটিয়ায় মানবতার বন্ধনের সভা অনুষ্ঠিত মানবাধিকার সুরক্ষায় কাজ করছেন আসক ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগের সভাপতি লায়ন ফরহাদুল হাসান মোস্তফা বোয়ালখালীতে জটিল রোগে আক্রান্ত রোমানের পাশে জ্যৈষ্ঠপুরা প্রবাসী ঐক্য পরিষদ

আগ্রাবাদে ড্রেনে পড়ে নিখোঁজ ছাত্রীর মরদেহ উদ্ধার

  • সময় মঙ্গলবার, ২৮ সেপ্টেম্বর, ২০২১
  • ৭২৭ পঠিত

আগ্রাবাদে ড্রেনে পড়ে নিখোঁজ ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্রী সাদিয়ার মরদেহ পাঁচঘন্টা চেষ্টার পর উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও স্হানীয় তরুণরা।

নিহত সেহেরীন মাহবুব সাদিয়া (১৯) চট্টগ্রামের আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিল। তার বাসা নগরীর হালিশহর থানার বড়পোল এলাকায়। মামার সাথে আগ্রাবাদে চশমা বানাতে এসেছিল সাদিয়া।

প্রত্যক্ষদর্শীরা বলেন, সাদিয়া তার মামার সঙ্গে চশমা কিনে বাড়ি ফিরছিলেন। ফেরার পথে আগ্রাবাদ বাদামতলী মোড়ে রবি কাস্টমার কেয়ারের পাশের ড্রেনে হঠাৎ পড়ে যায় সে। এরপর সঙ্গে থাকা তার মামাও সাথে সাথে ড্রেনে ঝাঁপ দিয়ে তাকে উদ্ধারের চেষ্টা করে। তবে অতিরিক্ত পানি ও ময়লার স্তুপ জমে থাকায় সাদিয়াকে আর খোজে পাওয়া যায়নি। পরে প্রত্যক্ষদর্শীরা ফায়ার সার্ভিসে খবর দিলে আগ্রবাদ ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে ঘটনাস্থলে তাকে উদ্ধারে অভিযানে নামে।
রাত ২.৫৭ মিনিটের দিকে স্হানীয় তরুণরা নালার স্ল্যাব ভেঙে উদ্বার কাজ চালালে ফায়ার সার্ভিসসহ সাদিয়ার লাশ উদ্ধার করতে সক্ষম হয়।
ঘটনাস্থল থেকে ফায়ার সার্ভিসের কর্মকর্তা নিউটন বলেন, রাস্তার নিচে যে স্লাবটি রয়েছে তা দীর্ঘ ২ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত এবং খুবই গভীর। ড্রেনটিতে এত পরিমাণে ময়লা জমে রয়েছে যে তা স্তূপে পরিণত হয়েছে।

কে নেবে এ দায়ভার?

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট