1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন
শিরোনামঃ
স্বার্থের বেড়াজালে মানুষ আলমগীর আলম রাজধানী ঢাকা শহরকে অচল করে তুলতে মরণফাঁদ অটোরিকশাই যথেষ্ট পটিয়ায় মাদক-জুয়া ও কিশোর অপরাধের বিরুদ্ধে সমাবেশ শারদীয় দুর্গোৎসব উৎসবমুখর করতে সরকার সর্বাত্মক সহযোগিতা করছে: এনামুল হক এনাম এমপি ন্যাশনাল ইংলিশ স্কুল চিটাগাং’র ‘বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান’ উদযাপন দুর্গাপূজায় কালিকা প্রসাদ স্মরণে রঙিনের কণ্ঠে ‘ঢাকের বোলে বাংলা দোলে’ মানবিক সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিত উদ্যোগের আহ্বান আলোকবর্তিকা মানব উন্নয়ন ফাউন্ডেশনের নাগরিক গোলটেবিল আলোচনা সভা অনুষ্ঠিত ১১ বছরে মাহফুজা, ৯ বছরে ইসরার-শৈশবেই পবিত্র কুরআন হিফজ সম্পন্ন নেত্রকোনায় সাংবাদিক আলিফ ফকিরকে গুলি করে হত্যা, তৃণমূল প্রেস সোসাইটির নিন্দা মাল্টিপল ডিস্ট্রিক্টের জয়েন্ট ট্রেজারার নির্বাচিত হওয়ায় লিও অভি আলম তুহিনকে সংবর্ধনা

আন্দরকিল্লা ৩২ নং ওয়ার্ড আওয়ামী লীগের শীতবস্ত্র বিতরণ।

  • সময় বৃহস্পতিবার, ১৩ জানুয়ারী, ২০২২
  • ৭১৯ পঠিত

পলাশ সেন, মহানগর প্রতিনিধি:

বন্দরনগরী চট্টগ্রামের জনবহুল এলাকা আন্দরকিল্লা ৩২ নং ওয়ার্ড এলাকায় বাংলাদেশ আওয়ামী লীগ আন্দরকিল্লা ওয়ার্ড শাখার উদ্যোগে অসহায় দুস্থদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়।
শনিবার ৮ই জানুয়ারি সকাল ১১ টায় নজির আহমদ সড়কের মুসলিম সোসাইটি স্কুল মাঠে আন্দরকিল্লা ৩২ নং ওয়ার্ড আওয়ামী লীগ যুগ্মসাধারণ সম্পাদক মোঃ দিদারুল আলমের সঞ্চালনায় ও ভারপ্রাপ্ত সভাপতি ইকবাল হাসানের সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দিন,
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্দরকিল্লা ৩২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুসলিম উদ্দিন আহমেদ, সিনিয়র সহ-সভাপতি মনজুর হোসেন, মহানগর আওয়ামী লীগ সদস্য ও সাবেক কাউন্সিলর মোরশেদ আক্তার, ওয়ার্ড সহ সভাপতি এস এম আলমগীর,ও মোনায়েম আহমেদ।
প্রধান অতিথির বক্তব্যে দলের নেতাকর্মীকে বঙ্গবন্ধুর প্রকৃত আদর্শকে বুকে লালন করে অসহায় দুস্থ মানুষের পাশে থাকার আহ্বান জানান, সেই সাথে জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে সবাইকে সজাগ থাকতে বলেন।
অনুষ্ঠান শেষে আন্দরকিল্লা ওয়ার্ড এলাকার অসহায়, ছিন্নমূল, দুস্থদের মাঝে প্রধান অতিথি শীতবস্ত্র তুলে দেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট