1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
রোটারি ক্লাব অব চিটাগং খুলশী সেন্ট্রালের সভা অনুষ্ঠিত চন্দনাইশে নানা আয়োজনে জাতীয় কন্যা শিশু দিবস পালিত দুর্যোগের আগাম পদক্ষেপে ইপসা ‘র পাইলট প্রকল্পের অভিজ্ঞতা বিনিময় কর্মশালা অনুষ্ঠিত চট্টগ্রামের জনপ্রিয় সামাজিক সংগঠন আদর্শ ছাত্র ও যুব সমাজ এর নতুন কার্যনির্বাহী কমিটি গঠন। কর্ণফুলী আবাসিকে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন নবরূপে যাত্রায় মূ্র্চ্ছনা সংগীত একাডেমি। “মানবতাই পৃথিবীর সকল ধর্মের মূলমন্ত্র” বাগীশিক-এর অনুষ্ঠানে অতিঃ জেলা প্রশাসক দুর্যোগ মোকাবিলায় ইপসার কর্মীদের সক্ষমতা বাড়াতে দুদিনব্যাপী প্রশিক্ষণ শুরু বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আনোয়ারুল আজিম আর নেই! বোয়ালখালীতে রেললাইনের ক্লিপ চুরি, হাতেনাতে যুবক আটক

ইউনিয়ন অফ এসএসসি ১৯৯৪ বাংলাদেশ গ্রুপের ব্যবস্থাপনায় সিলেটের বন্যার্তদের ত্রাণ সহায়তা।

  • সময় মঙ্গলবার, ৫ জুলাই, ২০২২
  • ৫৮৭ পঠিত

আমিনুর ইসলাম রানাঃ

উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢল আর অতিবৃষ্টিতে দ্বিতীয় দফায় বন্যার কবলে পড়েছে সিলেটের সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলার ছয়টি ইউনিয়ন। এ অঞ্চলের পানিবন্দী মানুষের মাঝে ইউনিয়ন অফ এসএসসি ১৯৯৪ বাংলাদেশ গ্রæপের ব্যবস্থাপনায় ১০০ পরিবারকে শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়েছে। দুই দফার বন্যায় সর্বস্ব হারানো এক কাপড়ে বেরিয়ে আসা মানুষগুলো কাপড়ের অভাবে বিভিন্ন সংগঠনের দেয়া ত্রাণ সংগ্রহ করতে পারছে না। পরিস্থিতি বিবেচনায় ইউনিয়ন অফ এসএসসি ১৯৯৪ বাংলাদেশ গ্রæপ এ এলাকায় শাড়ি ও লুঙ্গি বিতরণের ব্যবস্থা গ্রহণ করে। ঈদের আগে বন্যাদুর্গত এ মানুষগুলো শাড়ি-লুঙ্গি পেয়ে আবেগে আপ্লুত হয়ে পড়ে। ইউনিয়ন অফ এসএসসি ১৯৯৪ বাংলাদেশ গ্রæপের প্রধান সমন্বয়ক এসএম আমিনুর ইসলাম রানা ও গ্রæপের দুর্যোগ ব্যবস্থপনা কমিটির প্রধান মোঃ জিয়াউর রহমান দেশ ও প্রবাসের এসএসসি ১৯৯৪ এর যে সকল বন্ধু বন্যার্তদের সহায়তায় হাত বাড়িয়ে দিয়েছেন তাদের সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন। এ সময় গ্রæপের সিলেট বিভাগীয় প্রধান খন্দকার শহীদুল ইসলাম, নারায়নগঞ্জ জেলা প্রতিনিধি শিপলু গোপ ও জামালপুর জেলা প্রতিনিধি সাঈদ সরকার বাবুলসহ অনেকে উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট