1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন
শিরোনামঃ
পটিয়ায় জিরিতে মাদক ও কিশোর গ্যাংবিরোধী সচেতনতামূলক র‍্যালি আয়ান শর্মা একা নন, পাশে শত শত সাংবাদিক দেশ সেবায় ১৮ বছর ধরে সেবা দিয়ে যাচ্ছে প্রয়াস, প্রয়াসের খাদ্য বিতরণ অনুষ্ঠানে লায়ন জি কে লালা এমজেএফ ফটিকছড়ির প্রবীণ সাংবাদিক আহমদ আলী চৌধুরীর জন্য দেশে ও প্রবাসীর কাছে দোয়ার প্রার্থনা নিষিদ্ধ সংগঠন চন্দনাইশ উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে ২১ আগস্টের স্মরণসভা ও দোয়া মাহফিল বাংলাদেশের নবনির্বাচিত ২৩তম মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর: জাতির প্রত্যাশা -মহিউদ্দীন কাদের নিষিদ্ধ সংগঠন দক্ষিণ জেলা ছাত্রলীগের উদ্যোগে ২১ আগষ্টের বীর শহীদের স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত ভোক্তা অধিকারের অভিযান পটিয়ায় মেয়াদোত্তীর্ণ ডায়াপার নতুন তারিখ বসিয়ে বাজারজাত, জরিমানা ২ লাখ ৫০ হাজার আদর্শ ছাত্র ও যুব সমাজের অর্ধযুগ পূর্তি উপলক্ষে বৃদ্ধাশ্রম ও এতিমখানায় খাবার বিতরণ, বৃক্ষরোপণ এবং সর্বোচ্চ রক্তদাতাকে সম্মাননা। পটিয়ার কচুয়াই সড়ক সংস্কারে এলাকাবাসীর স্বস্তি ফিরেছে

ঈদের জন্য বিটিভি চট্টগ্রাম কেন্দ্র নির্মাণ করলো বারোটি রম্য ও কৌতুক নাটিকা

  • সময় বৃহস্পতিবার, ১ জুলাই, ২০২১
  • ৮৫৪ পঠিত

বিনোদন ডেস্কঃ

আসন্ন ইদুল আজহা উপলক্ষে বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্র হতে প্রচারের জন্য সম্প্রতি চিত্রধারন করা হয় তিন পর্বের বিনোদনমুখী কৌতুকও রম্য নাটিকা। নগরীর বিভিন্ন মনোরম লোকেশান ও স্টুডিওতে ধারন করা রম্য ধাচের নাটিকাগুলো বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের ঈদের বিশেষ অনুষ্ঠানমালায় ধারাবাহিক ভাবে প্রচার করা হবে।
বরেণ্য নির্মাতা নাট্যজন শেখ শওকত ইকবাল চৌধুরীর প্রযোজনায় অর্ধ ঘন্টা স্থিতির তিন পর্বের রম্য কৌতুক ও রম্য নাটিকায় প্রায় বারোটি ছোট ছোট নাটিকা থাকবে। কালা ভুনা, ভিক্ষুক সমাচার ২, গোড়ায় গলদ, ডিজিটাল সেলফি, কোরবানি হাট প্রতিবেদন, গরু ভুনা, ডিজিটাল গরুর হাট, বলদ, কোরবান সমাচার,গরু চোর, কোরবানীর গরু, ভাগিনার কান্ডসহ। এই বারোটি রম্য নাটিকা সমুহে অভিনয় করেছেন অলক ঘোষ, আশরাফুল করিম সৌরভ, মোশারফ ভূঁইয়া পলাশ, প্রান্ত শর্মা, শিপ্রা ভট্টাচার্য,নাসরিন হীরা, মান্নান হিমেল,এস বি খান, পারভেজ চৌধুরী, ঐশী,জানে আলম, মৌপিয়া মিত্র, বশির মিয়া, হাসানুল, নাসির উদ্দিন, মোঃফোরকান, নাজমুল কবির খান, আবু তাহের সাইমন, দিদারুল আলম, শাহীন চৌধুরী, জনি আচার্য, কেশব রায়, মেহেরুন রাবিব, মুজাম্মেল হক, শাহেদুল আলম,শামসাদ বেগম লিসা, সুচরিত দাশ খোকন, নুর মোহাম্মদ বাবু,ফারজানা ইয়াসমিন স্মৃতি, সিনথিয়া আক্তার, বরুন সেন, মোঃ রেজাউল, দোলা, শাহিন আক্তার, মো: কপিল উদ্দিন, হারুনুর রশিদ, মুজিবুর রহমান, কামরুল ইসলাম সহ প্রায় ষাট জন অভিনেতা অভিনেত্রী।
কমেডি ধরনের রম্য ধাচের কৌতুক ও নাটিকা সমুহ রচনা করেছেন অলক ঘোষ, সুচরিত চৌধুরী, মাজহারুল হক চৌধুরী, কবির হোসেন, সুশোভন চৌধুরী, আশরাফুল করিম সৌরভ, কপিল উদ্দিন, শাহ তামরাজ, শাহীন চৌধুরী, আশিকুর রহমান, আফতাব উদ্দিন, মোঃ রেজাউল, আহমেদ আফতাব কামাল,টুটুল গাংগলী,সুদাম দাশ প্রমুখ।
উল্লেখ্য গত ঈদুল আজহা এবং চলতি বছর ঈদুল ফিতরে রম্য কৌতুক নাটিকা বিটিভি চট্টগ্রাম কেন্দ্রে প্রচারিত হওয়ার পর ব্যাপক সমাদৃত হয়। অনুষ্ঠানটি বিটিভি চট্টগ্রাম কেন্দ্রে বিনোদনের নতুন মাত্রা যোগ করে। হাস্যরসে ভরপুর রম্য নাটিকা গুলো আসন্ন কোরবানির ঈদের অনুষ্ঠানমালায় বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্র হতে প্রচারিত হবে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট