1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
দুর্গাপূজায় কালিকা প্রসাদ স্মরণে রঙিনের কণ্ঠে ‘ঢাকের বোলে বাংলা দোলে’ মানবিক সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিত উদ্যোগের আহ্বান আলোকবর্তিকা মানব উন্নয়ন ফাউন্ডেশনের নাগরিক গোলটেবিল আলোচনা সভা অনুষ্ঠিত ১১ বছরে মাহফুজা, ৯ বছরে ইসরার-শৈশবেই পবিত্র কুরআন হিফজ সম্পন্ন নেত্রকোনায় সাংবাদিক আলিফ ফকিরকে গুলি করে হত্যা, তৃণমূল প্রেস সোসাইটির নিন্দা মাল্টিপল ডিস্ট্রিক্টের জয়েন্ট ট্রেজারার নির্বাচিত হওয়ায় লিও অভি আলম তুহিনকে সংবর্ধনা সম্প্রীতির বার্তা নিয়ে জে এম সেন হল পূজা মণ্ডপে সার্ক মানবাধিকার ফাউন্ডেশন সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে লায়ন্স ও লিও ক্লাব ক্লাসিকের শিক্ষা, খাদ্য ও স্বাস্থ্যসামগ্রী বিতরণ প্রকৌশলী আব্দুর রশিদ আহবায়ক, এডভোকেট আরমান আজাদ সদস্য সচিব; পটিয়া উপজেলা এনসিপির আহ্বায়ক কমিটি অনুমোদন পটিয়ায় কাজ করতে গিয়ে পড়ে আহত কিশোরের মৃত্যু, শোকের ছায়া পরিবারে শারদীয় দুর্গা উৎসব উপলক্ষে সুবিধাবঞ্চিত ও অসহায় পরিবারগুলোর মুখে হাসি ফোটাতে পাশে দাঁড়িয়েছে সামাজিক সংগঠন প্রয়াস

এবার Monas 10 সহ চালু ওষুধ নকল করার অপরাধে র‍্যাবের কব্জায় দুই প্রতারক

  • সময় মঙ্গলবার, ১৫ মার্চ, ২০২২
  • ৬৯৪ পঠিত

তহিদুল ইসলাম রাসেলঃ

চট্টগ্রাম নগরীতে দীর্ঘদিন ধরে একটি চক্র মানহীন নকল ওষুধ বিক্রি করে আসছিল। প্যাকেটে বিভিন্ন নামি কোম্পানির স্টিকার লাগিয়ে বাজারে ছাড়তো এসব ভেজাল ওষুধ।

রোববার (১৩ মার্চ) চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানা এলাকার জহুর শপিং সেন্টারের মেসার্স যমুনা মেডিসিন শপে অভিযান চালিয়ে এই চক্রের দুইজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

গ্রেপ্তারকৃতরা হলেন, চট্টগ্রামের সাতকানিয়ার দক্ষিণ কাঞ্চনা এলাকার হিমাংশু দাসের ছেলে লিটন দাস (৪৩) এবং হাটহাজারীর মোহাম্মদপুর এলাকার মো. জামাল উদ্দিন চৌধুরীর ছেলে মো. আব্দুল আলী চৌধুরী।
র‍্যাব ৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার বলেন, কোতোয়ালী থানার জহুর শপিং সেন্টারে মেসার্স যমুনা মেডিসিন শপে অভিযান চালিয়ে ভেজাল ওষুধসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।
পরে তাদের দোকান থেকে একাধিক কোম্পানির ৩ হাজার ৬৪১টি ভেজাল ওষুধ উদ্ধার করা হয়।
তিনি আরও বলেন, ভেজাল ওষুধের প্যাকেটের ওপর অন্য কোম্পানির মোড়ক লাগানো দেখা গেছে। তারা দীর্ঘদিন ধরে অবৈধভাবে লাভবান হওয়ার আশায় ওষুধের কোম্পানির নাম এবং গুণগত মান পরিবর্তন করে বাজারে বিক্রয় করে আসছিল।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট