1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন
শিরোনামঃ
শারদীয় দুর্গা উৎসব উপলক্ষে সুবিধাবঞ্চিত ও অসহায় পরিবারগুলোর মুখে হাসি ফোটাতে পাশে দাঁড়িয়েছে সামাজিক সংগঠন প্রয়াস চিটাগং ইন্টারন্যাশনাল স্কুলে সায়েন্স ফেয়ার অনুষ্ঠিত পটিয়ায় পুকুরের মাছ ধরা নিয়ে বিরোধ, বৃদ্ধার দুটি দাঁত উপড়ে ফেলার অভিযোগ পটিয়ায় ভূমি অফিসে দালাল আটক, ৪ দিনের কারাদণ্ড বোয়ালখালীতে মেধস মুনির আশ্রম পরিদর্শনে ডিসি-এসপি, দুর্গাপূজায় কঠোর নিরাপত্তা কল্পলোক আবাসিক এলাকায় চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা: গ্রেপ্তার ৪ দুর্গার হাতে ন্যায়ের ভার, নারী নির্যাতন বন্ধ হোক এবার বই পড়ুন, জ্ঞান বাড়ান—লাইসিয়ামের পাশে সাংবাদিক মুজাহিদুল চকরিয়ার পহরচাঁদার হেলাল উদ্দিন পাচ্ছেন প্রধানমন্ত্রী স্বর্ণপদক, পহরচাঁদা ফাজিল মাদরাসা প্রাক্তন ছাত্র পরিষদের অভিনন্দন সাদা ছড়ি: দৃষ্টির সীমানা পেরিয়ে আত্মবিশ্বাসের আলোয় পথচলা – লায়ন উজ্জল কান্তি বড়ুয়া

এমএসকে নিউজের প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তারা -দেশের সামগ্রিক উন্নয়নে অনলাইন গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে

  • সময় বুধবার, ৩ আগস্ট, ২০২২
  • ৮১৩ পঠিত

এমএসকেনিউজ২৪ডটকম-এর চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের সামগ্রিক উন্নয়নে অনলাইন গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। অনলাইন গণমাধ্যম মুহুর্তের সংবাদ মুহুর্তে প্রকাশ করে জনগণের প্রত্যাশা পূরণ করছে। বক্তারা অনলাইন গণমাধ্যমকে আরো দায়িত্বশীল হওয়ার পরামর্শ দেন। হলুদ সাংবাদিকতা, মিথ্যা অপপ্রচার তথ্যবিকৃত সংবাদ এর বিপরীতে ব্যতিক্রমী,গঠনমূলক, সৃজনশীল প্রচারণায় এমএসকে নিউজ ইতিমধ্যে সর্বমহলে প্রশংসিত হয়েছে। যা অনলাইন সংবাদমাধ্যমে অনুকরণীয়।

এমএসকে নিউজের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানটি এমএসকে নিউজের প্রকাশক চসিক ৬নং পূর্ব ষোলশহর ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব লায়ন এম আশরাফুল আলমের সভাপতিত্বে ও সম্পাদক অধ্যক্ষ এম. সোলাইমান কাসেমীর সঞ্চালনায় গতকাল মঙ্গলবার ২ আগস্ট ২০২২ রাতে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিটি মেয়র বীর মু্ক্তিযোদ্ধা আলহাজ্ব এম. রেজাউল করিম চৌধুরী বলেন,দেশের সামগ্রিক উন্নয়নে অনলাইন গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সেই সাথে তিনি আরো বলেন, এমএসকে নিউজ মুক্তিযুদ্ধের সচিত্র প্রতিবেদন প্রকাশ করে পাঠকের আস্থা ও ভালোবাসা অর্জন করতে সক্ষম হয়েছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন এমএসকে নিউজের উপদেষ্টা অধ্যাপক ড. আবুল আলা মুহাম্মদ হোছামুদ্দিন, আলহাজ্ব মোহাম্মদ এহেছান চৌধুরী, আওয়ামীলীগ নেতা নিজাম উদ্দিন নিজু, ব্যবসায়ী আলহাজ্ব মোহাম্মদ আবু ছৈয়দ, এমএসকে ফাউন্ডেশনের উপদেষ্টা মোহাম্মদ নুরুচ্ছফা, সাংবাদিক লায়ন ওসমান সরওয়ার, সাংবাদিক এস ডি জীবন, সংগঠক আশিক বন্ধু, বিলকিছ বেগম, মোহাম্মদ হোসেন, মোহাম্মদ ইদ্রিস, আবু সাঈদ সুমন, জাবেদুল ইসলাম জাবেদ, হারুন উর রশীদ বাপ্পি, মোহাম্মদ ওয়াহিদুল আলম ওয়াহিদ, মোহাম্মদ ইদ্রিস, সাফায়েতুল হক জাবেদ, ইমরানুল হক, মহিউদ্দিন মানিক, লোকমান, মোহাম্মদ সুমন ও আব্দুল্লাহ তাহজীব চৌধুরী প্রমুখ।

সবশেষে কেক খেয়ে মোনাজাতের মাধ্যমে এমএসকে নিউজের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উৎসব উদযাপন করা হয়।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট