1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০২:২৫ অপরাহ্ন
শিরোনামঃ
সংগীত পরিষদ আয়োজিত অনুষ্ঠানে কথামালা, আবৃত্তি ও সংগীতে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ জেলা সম্মেলনে বেস্ট প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পেলেন এপেক্স ক্লাব অব পটিয়ার আলমগীর আলম। আনোয়ারায় শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুষ্পস্তবক অর্পণ রাঙ্গামাটি সদর জোনের উদ্যোগে এতিম ও অসহায় মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র ও কার্পেট বিতরণ বিজয় দিবস সফল করার লক্ষ্যে পটিয়ায় যুবদলের ব্যাপক প্রস্তুতি সুদানে শান্তিরক্ষী মিশনে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য নিহতের ঘটনায় এডব্লিউসিআরএফ-এর শোক ও উদ্বেগ বাঘাইছড়িতে হতদরিদ্রদের পাশে মারিশ্যা জোন: ঢেউটিন, সেলাই মেশিন ও নগদ অর্থ সহায়তা প্রদান মেজর জেনারেল (অব.) ইলিয়াস সার্ক মানবাধিকারের উপদেষ্টা মনোনীত। লন্ডনে গ্রেটার চট্টগ্রাম এসোসিয়েশন, ইউকে’র উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত ব্রিটিশ বাংলা ওয়েলফেয়ার ট্রাস্টের ফ্রি মেডিকেল ক্যাম্পে মেয়র ডা. শাহাদাত হোসেন

এমএসকে ফাউন্ডেশন’র উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন

  • সময় শনিবার, ১৩ জুলাই, ২০২৪
  • ২০৫ পঠিত

‘সবুজে সাজাই বাংলাদেশ’ প্রতিপাদ্যে সারাদেশের মতো
১৩ জুলাই ২০২৪ (শনিবার) চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ৬নং পূর্ব ষোলশহর ওয়ার্ডের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকের মাঝে গাছের চারা বিতরণ ও রোপণের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির উদ্বোধন করেন এমএসকে ফাউন্ডেশনের উপদেষ্টা ও চসিক ৬নং পূর্ব ষোলশহর ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব লায়ন এম আশরাফুল আলম। পরিবেশের ভারসাম্য রক্ষায় এমন উদ্যোগের প্রশংসা করেন সুধীজনেরা। গাছের চারা বিতরণ ও রোপণ কার্যক্রমে অংশ নেন আলহাজ্ব মোহাম্মদ সামশুল আলম, মাওলানা এম সোলাইমান কাসেমী, মাওলানা কাজী মোহাম্মদ মুফিজুর রহমান,মোহাম্মদ হোসেন, মোহাম্মদ কফিল উদ্দিন, মোহাম্মদ কুতুব উদ্দিন, নজরুল ইসলাম, মোহাম্মদ সাইফুল ইসলাম প্রমুখ।

এমএসকে ফাউন্ডেশনের উপদেষ্টা কাউন্সিলর আলহাজ্ব লায়ন এম আশরাফুল আলম বলেন, দেশের প্রতিটি সংগঠন ও নাগরিকের উচিত বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে দেশকে সবুজে ভরপুর করে তোলা। এতে পরিবেশের ভারসাম্য রক্ষা পাবে। বায়ুদূষণসহ নানা ধরনের দূষণ থেকে দেশবাসী মুক্ত থাকতে পারবে। সবাই যদি ফলদ, বনজ ও ভেষজ বৃক্ষ রোপণ ও পরিচর্যা করে তাহলে সারাদেশে সবুজ বেষ্টনী গড়ে তোলার ক্ষেত্রে সহায়ক হবে; পুষ্টিচাহিদা পূরণ হবে, আর্থিকভাবেও দেশ ও জনগণ উপকৃত হবে। সবুজ আচ্ছাদিত সুন্দর ও নিরাপদ পরিবেশ সৃষ্টির লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচিতে দেশের প্রত্যেক নাগরিককেই এগিয়ে আসা উচিত। তবে বৃক্ষরোপণের পাশাপাশি বৃক্ষনিধনের বিষয়টি শক্ত হাতে দমন করতে হবে প্রশাসনকে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট