1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
আবুধাবিতে সড়ক দুর্ঘটনায় বোয়ালখালীর মা-ছেলে নিহত বোয়ালখালীতে ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার বোয়ালখালী স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যাম্বুলেন্স আছে, চালক ছুটিতে সীরাতের শিক্ষা ব্যাক্তি জীবন ও রাস্ট্রীয় পর্যায়ে বাস্তবায়ন করতে হবে: মুফতি আলী হাসান ওসামা পটিয়ায় বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শন রোটারি ক্লাব অব চিটাগং খুলশী সেন্ট্রালের সভা অনুষ্ঠিত চন্দনাইশে নানা আয়োজনে জাতীয় কন্যা শিশু দিবস পালিত দুর্যোগের আগাম পদক্ষেপে ইপসা ‘র পাইলট প্রকল্পের অভিজ্ঞতা বিনিময় কর্মশালা অনুষ্ঠিত চট্টগ্রামের জনপ্রিয় সামাজিক সংগঠন আদর্শ ছাত্র ও যুব সমাজ এর নতুন কার্যনির্বাহী কমিটি গঠন। কর্ণফুলী আবাসিকে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন

এম.এ হান্নানের মৃত্যুবার্ষিকীতে মেয়র স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে প্রথম যে কন্ঠটি ধ্বণিত হয়েছিল তা এম এ হান্নানের

  • সময় রবিবার, ১২ জুন, ২০২২
  • ৮১৪ পঠিত

আব্দুল সাত্তার, চট্টগ্রামঃ

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরী বলেছেন, ১৯৭১সালের ২৬ মার্চ চট্টগ্রামের কালুরঘাট স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে বঙ্গবন্ধুর পক্ষে স্বাধীনতার ঘোষণা পাঠ করা হয়েছিল তিনি ছিলেন তৎকালিন চট্টগ্রাম জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জননেতা এম.এ হান্নান। ইতিহাস থেকে এম.এ হান্নানের নাম মুছে দিতে একটি স্বার্থন্বেসী মহল হাজার চেষ্টা করলেও ইতিহাসের প্রকৃত সত্য কেউ গোপন করতে পারে না। ইতিহাস তার নিয়মেই চলবে। তিনি আজ রোববার সকালে এম.এ হান্নানের ৪৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ষ্টেশন রোডস্থ চৈতন্নগলি কবরস্থানে এম.এ হান্নান স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন করতে গিয়ে এ কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন ওয়ার্ড কাউন্সিলর জহর লাল হাজারী, আবদুস সালাম মাসুম, কাজী নরুল আমিন, পুলক খাস্তগীর, মোহাম্মদ জাভেদ, মেয়রের একান্ত সচিব মুহাম্মদ আবুল হাসেম, মহানগর শ্রমিক লীগের সভাপতি বখতিয়ার উদ্দিন খাঁন, অধ্যাপক মাসুম চৌধুরী, আমির আহমদ প্রমুখ।
মেয়র আক্ষেপ করে বলেন, এম.এ হান্নানের কবরটি চিহ্নিত করে একটি নাম ফলক লাগানোর কাজটি করতে নানাভাবে আমরা ব্যর্থ হয়েছি। আতি দায়িত্ব নেয়ার পর একজন রাজনৈতিক কর্মী হিসেবে নিজের দায়বদ্বতা থেকে এম.এ হান্নানের নামে একটি স্মৃতিস্তম্ভ তৈরী নির্মণ করি। তিনি বলেন, ইতিহাসে চট্টগ্রামের অনেক গুণিজনের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। চট্টগ্রাম প্রতিটি আন্দোলন-সংগ্রামে উপ মহাদেশের ইতিহাসে অগ্রণী ভূমিকা রেখেছে। তাই যাদের যে অবদান আছে তার স্বিকৃতি দেয়া এবং নতুন প্রজম্মকে তাঁদের গৌরব গাঁথা সম্পর্কে ধারনা দিতে নগরীতে স্মৃতিস্তম্ভ স্থাপন করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এই উদ্যেগের বাস্তবায়ন হলে নতুন প্রজম্ম গুণিজনদের সমৃদ্ধ ইতিহাস পাবে বলে তিনি অভিমত ব্যক্ত করেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট