1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
আরিফ খান সভাপতি, রবি সেক্রেটারি  এপেক্স ক্লাব অব পটিয়ার বার্ষিক  সাধারণ সভা অনুষ্ঠিত পটিয়ায় নবজাগরণ যুব সংঘের নতুন কমিটির অভিষেক ও পরিচিতি সভা অনুষ্ঠিত স্মৃতিচারণের মধ্য দিয়ে মানুষের মাঝে বেঁচে থাকবেন মেয়র আবু সুফিয়া কামাল: আমাদের হৃদয়ের মমতাময়ী আলোকশিখা ​-লায়ন উজ্জল কান্তি বড়ুয়া চিটাগং ইন্টারন্যাশনাল স্কুলে ক্লাস পার্টি অনুষ্ঠিত জাতীয়তাবাদী পেশাজীবী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আরিফুল ইসলাম জিয়ার শুভ জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত ওষুধের মুল্য বৃদ্ধির প্রতিবাদে পটিয়া কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির মানববন্ধন খেলনা বিক্রির আড়ালে ইয়াবা পাচার, সাড়ে ৯ হাজার পিসসহ গ্রেফতার ২ বাঁশের কেল্লা থেকে ইতিহাসের পাতায়: অমর তিতুমীর -লায়ন উজ্জল কান্তি বড়ুয়া পটিয়ায় পাহাড়ে যাওয়ার পথে ২৫ কৃষক অপহৃত, মুক্তিপণ দাবির অভিযোগ

কবিতাঃ ঈদ এলো’রে -লায়ন এম এ ছালেহ্ 

  • সময় রবিবার, ১ মে, ২০২২
  • ৮৯৫ পঠিত

ঈদ এলো’রে
-লায়ন এম এ ছালেহ্

দুইটি বছর পরে, নতুন জামা পড়ে
ঈদ এলো’রে ফিরে, আবার নতুন করে।

ছিলনাতো হাসি খুশি, সে সব ঈদের দিনে
ঈদ কেটেছে কান্না ভরা, নতুন জামা বিনে।

করবেনাকো কুলাকুলি, ধরবেনাকো হাত
এমন করে কেটে গেল, দুটি ঈদের রাত।

রবের কাছে শুকরিয়া, এমন দিনের জন্য
ঈদকে পেয়ে আগের মতো, হলেম যে ধন্য।

মনে পড়ে সেসব দিনের, বিষাদ মাখা স্মৃতি
যারা ছেড়েছে এ পৃথিবী, করোনার বিরহ কৃতি।

আবার মিলাবে হাতে হাত, করবে আলিঙ্গন
আবারও আনন্দে ভরে উঠবে, বাড়ীর অঙ্গন।

শিশু কিশোর যুব বৃদ্ধার, ঈদ হোক অনাবিল
সম্প্রীতি সৌহার্দ্য ভাতৃত্বে যেন, দরাজ হয় দিল।

পৃথিবীর যত মানুষ সবে, শান্তিতে বিরাজ হোক
নতুন দিনের সূচনা হোক, কাটিয়ে সেই শোক।

সেসব ঈদের দিনগুলো যেন, না আসেগো ফিরে
সুখের গল্প লেখা হয় যেন, সবার আপন নীড়ে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট