1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
বসতি ও প্রকৃতি: জলবায়ু সংকট এবং চট্টগ্রামের ভবিষ্যৎ’ শীর্ষক সেমিনার সম্পন্ন কবিতাঃ বেকুবে`র প্রেম -পিন্টু চৌধুরী  প্রাইভেট এডুকেশন সোসাইটি কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ-২০২৬ অনুষ্ঠিত পটিয়ায় ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য র‍্যালি, বৃষ্টি উপেক্ষা করে মোটরসাইকেলের শোভাযাত্রা। সার্ক মানবাধিকার ফাউন্ডেশন, চট্টগ্রাম বিভাগীয় কমিটির জমকালো শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন বিশ্বকাপ ফুটবল-২০২৬ উপলক্ষে পটিয়ায় বড় পর্দার প্রজেক্টর উদ্বোধন। আনোয়ারা-পটিয়া-চন্দনাইশ উপজেলার সীমান্তবর্তী চামুদরিয়া ওয়াই টাইপ সেতু বাস্তবায়নঃ যোগাযোগব্যবস্থা ও অর্থনৈতিক গুরুত্ব -মহিউদ্দীন কাদের “আল্লাহ ও তাঁর রাসুলের প্রতি অগাধ ভালোবাসাঃ মুমিন হওয়ার পূর্বশর্ত ” -ফাতেমা বিনতে ইউনুচ ইপসার ‘রেইজ’ প্রকল্পের জব ফেয়ার অনুষ্ঠিত রায়খালী খালে মাছ ধরতে গিয়ে যুবক নিখোঁজ, চলছে উদ্ধার অভিযান

কমিউনিটি পুলিশিং এর মাধ্যমে পুলিশ ও জনগণ কাছাকাছি সম্পর্ক তৈরি হয়েছে ” -ওসি (তদন্ত), কর্ণফুলী থানা

  • সময় বৃহস্পতিবার, ১১ আগস্ট, ২০২২
  • ৩৭৩ পঠিত

“কমিউনিটি পুলিশিং সমাজের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় । কমিউনিটি পুলিশিং এর মাধ্যমে পুলিশ ও জনগণ কাছাকাছি সম্পর্ক তৈরি হয়েছে ।”
-ওসি (তদন্ত), কর্ণফুলী থানা ।
দি এশিয়া ফাউন্ডেশনের উদ্যোগে পিস প্রকল্পের আওতায় ”উগ্রবাদ প্রতিহতে নাগরিকদের সচেতনতা বৃদ্ধিকরণে নাগরিক প্রশিক্ষণ” চট্টগ্রাম জেলার কর্ণফুলীতে উপজেলার এইচটি কনভেনশন সেন্টার এ আয়োজন করা হয়। মঙ্গলবার ( আগস্ট ১০) এ আয়োজিত দিনব্যাপী প্রশিক্ষণে উপজেলার বিভিন্ন ইউনিয়নের কমিউনিটি পুলিশিং ফোরামের ২২ জন নেত্রীবৃন্দ অংশগ্রহণ করে। প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কর্ণফুলী থানার ওসি (তদন্ত) জনাব মেহেদী হাসান । তিনি বলেন কমিউনিটি পুলিশিং সমাজের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় । কমিউনিটি পুলিশিং এর মাধ্যমে পুলিশ ও জনগণ কাছাকাছি সম্পর্ক তৈরি হয়েছে । এছাড়াও আমরা (পুলিশ) জনগনের সহায়তায় জঙ্গীবাদ দমনে কাজ করছি, আপনাদের এলাকায় অপরিচিত লোকজনের বেশী আসা -যাওয়া এবং তাদের গতিবিধি সন্ধেহ হলে কোন প্রকার দেরী না করে তাদের সম্পর্কে আমাদেরকে তথ্য দিবেন, আপনার বাড়ী ভাড়া দেওয়ার সময় ভাড়াটিয়ার আইডি কাড দেখে নিবেন, আপনাদের নিজেদের সন্তানদের প্রতি খেয়াল রাখবেন তারা মোবাইল ফোনে কি করছে, কোন ধরনো বন্ধু- বান্ধবের সাথে চলাফেরা করে। এছারাও তিনি বলেন কমিউনিটি পুলিশিং কার্যক্রম জোরদারের মাধ্যমে জনগনের সহায়তায় এলাকায় ছোট-খাট অপরাধ যেমন-চুরি ,ডাকাতি, ইভ-টিজিং ইত্যাদি অপরাধ কমিয়ে আনা সম্ভব। দিনব্যাপী প্রশিক্ষণে কমিউনিটি পুলিশিং কি, এর ধারণা, উদ্ভব, বিকাশ, আইন, কৌশল, গুরুত্ব¡ এবং কাজ এছাড়াও বিরোধ নিষ্পত্তি, উগ্রবাদ ও সহিংস উগ্রবাদের ধারণা, কারন, উগ্রবাদ প্রতিহত করনে কমিউনিটি পুলিশিং এর ভূমিকা এবং উগ্রবাদ প্রতিহত করনে পুলিশের বর্তমান কার্যক্রম বিষয়ে প্রশিক্ষক হিসেবে প্রশিক্ষণটি পরিচালনা করেন, মো: নাসির উদ্দিন, প্রোগ্রাম অফিসার এবং শবনম মোস্তারী ট্রেনিং ও বাস্তবায়ন কর্মকর্তা, দি এশিয়া ফাউন্ডেশন ।

 

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট