1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন
শিরোনামঃ
শারদীয় দুর্গা উৎসব উপলক্ষে সুবিধাবঞ্চিত ও অসহায় পরিবারগুলোর মুখে হাসি ফোটাতে পাশে দাঁড়িয়েছে সামাজিক সংগঠন প্রয়াস চিটাগং ইন্টারন্যাশনাল স্কুলে সায়েন্স ফেয়ার অনুষ্ঠিত পটিয়ায় পুকুরের মাছ ধরা নিয়ে বিরোধ, বৃদ্ধার দুটি দাঁত উপড়ে ফেলার অভিযোগ পটিয়ায় ভূমি অফিসে দালাল আটক, ৪ দিনের কারাদণ্ড বোয়ালখালীতে মেধস মুনির আশ্রম পরিদর্শনে ডিসি-এসপি, দুর্গাপূজায় কঠোর নিরাপত্তা কল্পলোক আবাসিক এলাকায় চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা: গ্রেপ্তার ৪ দুর্গার হাতে ন্যায়ের ভার, নারী নির্যাতন বন্ধ হোক এবার বই পড়ুন, জ্ঞান বাড়ান—লাইসিয়ামের পাশে সাংবাদিক মুজাহিদুল চকরিয়ার পহরচাঁদার হেলাল উদ্দিন পাচ্ছেন প্রধানমন্ত্রী স্বর্ণপদক, পহরচাঁদা ফাজিল মাদরাসা প্রাক্তন ছাত্র পরিষদের অভিনন্দন সাদা ছড়ি: দৃষ্টির সীমানা পেরিয়ে আত্মবিশ্বাসের আলোয় পথচলা – লায়ন উজ্জল কান্তি বড়ুয়া

করোনার দ্বিতীয় ডোজ নিতে এসে হয়রানির শিকার সাধারণ মানুষ।

  • সময় বৃহস্পতিবার, ৯ সেপ্টেম্বর, ২০২১
  • ৯৭৫ পঠিত

পলাশ সেন, চট্টগ্রাম মহানগর প্রতিনিধিঃ

সরকার ঘোষিত সারা বাংলাদেশে করোনার ২য় ডোজ টিকা ৭ ই সেপ্টেম্বর দেওয়ার কার্যক্রম শুরু করলে ও কিছু অসাধু কর্মকর্তা ও ডাক্তারদের অসচেতনতা অবহেলায় টিকা নিতে এসে প্রখর রোদে দীর্ঘ লাইনে দাঁড়িয়েও টিকা গ্রহণ হতে বঞ্চিত হয়ে ক্ষুব্দ হয়ে ঘরে ফিরছে সাধারন মানুষ। ৯ই সেপ্টেম্বর বৃহস্পতিবার সরজমিনে ঘুরে দেখা ভুক্তভোগীদের অভিযোগে জানা যায় সদর ঘাট সিটি কর্পোরেশন জেনারেল হাসপাতালের সামনে সকাল হতে টিকা ২য় ডোজ নিতে আসা জনসাধারণের দীর্ঘ লাইন যা মেডিকেল পেরিয়ে মুল সড়কে চলে গেছে। একেতো প্রখর রোদ স্বাস্থ্যবিধির তোয়াক্কা নেই অপরদিকে মুল প্রবেশ ফটকে দায়িত্বরত সিকিউরিটি গার্ডের অসৌজন্যমূলক আচরণে ক্ষুব্ধ সাধারন মানুষ। এই সময় সিকিউরিটি গার্ড করতেই টিকা নিতে আসা সাধারণ মানুষকে লাঞ্ছিত করার অভিযোগ ও শুনা যায়।
দীর্ঘ লাইনে দাড়িয়ে থাকা লোকজনের অভিযোগ তারা টিকার ১ ম ডোজ অত্র হাসপাতালের গ্রহন করলে ও কোন প্রকার সিল হাসপাতাল কতৃপক্ষ দেয় নাই।এখন সেই টিকার সিল বিহীন কপি নিয়ে এক ই মেডিকেলে ২য় ডোজ নিতে এসে নানান ভোগান্তি, লাঞ্ছনা পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে। উক্ত ভোগীরা জানান মেডিকেল কর্মকর্তা, কর্মচারীদের ভুলের দায়ভার কেন সাধারণ মানুষ ভুগবে। জনসাধারণের অভিযোগ ৭/৮ই সেপ্টম্বরে ডোজ গ্রহনের ব্যাপারে এলাকায় কোন প্রকার প্রচার, প্রচারণা বা এস এম এস এর মাধ্যমে জানানো হয়নি।
এই বিষয়ে স্থানীয় কাউন্সিল হাসান মুরাদ বিল্পবের মুটো ফোনে যোগাযোগ করার চেষ্টা করলে ওনাকে পাওয়া যায় নাই।
স্হানীয় ভুক্তভোগী জনসাধারণ এই বিষয়ে কতৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট