1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
বাড়িয়াখালী মাওলানা লকিয়ত উল্লাহ দাখিল মাদ্রাসার নতুন অধ্যায়, সভাপতি নাঈম সরকার। মাওলানা ভাসানী বাঙালী জাতি সত্ত্বা ও ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ – তসলিম উদ্দীন রানা খরনায় কামালিয়া দরবারে ওরশ সম্পন্ন চট্টগ্রামের চেরাগি পাহাড় এলাকায় ‘লা লাউঞ্জ রেস্টুরেন্ট অ্যান্ড ক্যাফে’র গ্র্যান্ড ওপেনিং এপেক্স ক্লাব অব সন্দ্বীপ এর এজিএম-২০২৭ সম্পন্ন ডেঙ্গু প্রতিরোধে হেফজখানায় মশারী বিতরন করলো প্রয়াস পটিয়ায় বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে প্রবাসফেরত যুবক নিহত, আহত ১ ডেঙ্গু সচেতনতায় চিটাগং ইন্টারন্যাশনাল স্কুলের বর্ণাঢ্য র‍্যালি ন্যাশনাল ইংলিশ স্কুল চিটাগাংয়ের অ্যাডমিশন ফেয়ার উদ্বোধন সাময়িকী সূফিকথার মাহফিল ও সম্মাননা অনুষ্ঠান

করোনা ভাইরাসের তৃতীয় ঢেউ প্রতিরোধে এলাকা ভিত্তিক সচেতনতা কার্যক্রম পালন করুন -যুব মৈত্রী

  • সময় রবিবার, ৯ মে, ২০২১
  • ৮০৭ পঠিত

সরকার ও মিডিয়ার পাশাপাশি এলাকা ভিত্তিক দল মত নির্বিশেষে সচেতনতামূলক কার্যক্রম পালন করে করোনা ভাইরাসের তৃতীয় ঢেউ প্রতিরোধে মানুষকে সচেতন করে তুলতে হবে। অন্যথায় আমাদেরও ভারতের পরিণতি ভোগ করতে হবে। বাংলাদেশ থেকে চিকিৎসার জন্য ভারত যাওয়া মানুষদের মুখে প্রায়ইসই ভারতের চিকিৎসা ব্যবস্থা নিয়ে ইতিবাচক অভিজ্ঞতার কথা শোনা যায়, এতদসত্তে¡ও ভারত আজ করোনা প্রতিরোধে নাকাল প্রায় । অক্সিজেন হতে শুরু করে চিকিৎসা সামগ্রীরও ঘাটতি দেখা দিয়েছে । এ অবস্থায় শুধু মাত্র সরকারি প্রচার মাধ্যম ও মিডিয়ার মুখাপেক্ষি না হয়ে যারযার অবস্থান থেকে প্রচারণা চালিয়ে যেতে হবে। সরকারি নির্দেশনা ও স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। ঐক্য বদ্ধ প্রয়াসই পারে করোনার মতো মহামারি রুখে দিতে ।
আজ (৯ইমে) বাংলাদেশ যুব মৈত্রী চট্টগ্রাম জেলা কমিটির উদ্যোগে নগরীর ওয়াসা মোড়ে করোনা সংক্রমণ প্রতিরোধে সচেতনতা মূলক ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে মাস্ক বিতরনকালে বক্তারা উপরোল্লিখিত বক্তব্য প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ যুবমৈত্রী চট্টগ্রাম জেলা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি ডা: মোহাম্মদ মহসিন , ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক খোকন মিয়া, যুব নেতা পারভেজ রায়হান, মোর্শেদ আলম , রাজীব বড়ুয়া, সাবেক ছাত্র মৈত্রী নেতা সঞ্জয় বড়ুয়া, উৎপল দাশ ও অন্যান্য নেতা কর্মীবৃন্দ ।
আগামীকাল (সোমবার ) সচেতনামূলক প্রচারনা ও মাস্ক বিতরন কর্মসূচী পালন করা হবে নগরীর নিউমার্কেট মোড়ে ।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট