1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন
শিরোনামঃ
দুর্গাপূজায় কালিকা প্রসাদ স্মরণে রঙিনের কণ্ঠে ‘ঢাকের বোলে বাংলা দোলে’ মানবিক সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিত উদ্যোগের আহ্বান আলোকবর্তিকা মানব উন্নয়ন ফাউন্ডেশনের নাগরিক গোলটেবিল আলোচনা সভা অনুষ্ঠিত ১১ বছরে মাহফুজা, ৯ বছরে ইসরার-শৈশবেই পবিত্র কুরআন হিফজ সম্পন্ন নেত্রকোনায় সাংবাদিক আলিফ ফকিরকে গুলি করে হত্যা, তৃণমূল প্রেস সোসাইটির নিন্দা মাল্টিপল ডিস্ট্রিক্টের জয়েন্ট ট্রেজারার নির্বাচিত হওয়ায় লিও অভি আলম তুহিনকে সংবর্ধনা সম্প্রীতির বার্তা নিয়ে জে এম সেন হল পূজা মণ্ডপে সার্ক মানবাধিকার ফাউন্ডেশন সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে লায়ন্স ও লিও ক্লাব ক্লাসিকের শিক্ষা, খাদ্য ও স্বাস্থ্যসামগ্রী বিতরণ প্রকৌশলী আব্দুর রশিদ আহবায়ক, এডভোকেট আরমান আজাদ সদস্য সচিব; পটিয়া উপজেলা এনসিপির আহ্বায়ক কমিটি অনুমোদন পটিয়ায় কাজ করতে গিয়ে পড়ে আহত কিশোরের মৃত্যু, শোকের ছায়া পরিবারে শারদীয় দুর্গা উৎসব উপলক্ষে সুবিধাবঞ্চিত ও অসহায় পরিবারগুলোর মুখে হাসি ফোটাতে পাশে দাঁড়িয়েছে সামাজিক সংগঠন প্রয়াস

কর্ণফুলী নদীর শাখা ইছানগর খাল অবৈধ দখল ও ভরাটের প্রতিবাদে মানববন্ধন

  • সময় রবিবার, ১৭ অক্টোবর, ২০২১
  • ৭৪২ পঠিত

নিজস্ব প্রতিবেদকঃ

চট্টগ্রামের কর্ণফুলী নদীর শাখা ঐতিহ্যবাহী ইছানগর খাল অবৈধ দখল ও ভরাটের প্রতিবাদে মানববন্ধন করেছে পাঁচ সংগঠন। সংগঠনগুলো হচ্ছে বাংলাদেশ পরিবেশ ফোরাম, চট্টগ্রাম নদী ও খাল রক্ষা আন্দোলন,কর্ণফুলী নদী সাম্পান মাঝি কল্যাণ সমিতি ফেডারেশন,ইছানগর সদরঘাট সাম্পান মাঝি কল্যাণ সমিতি ও ইছানগর বাংলাবাজার সাম্পান মাঝি কল্যাণ সমিতি। মানববন্ধনে সহস্রাধিক স্থানীয় জনগণ অংশগ্রহণ করেন।

 

 

 

 

 

 

 

শনিবার (১৬ অক্টোবর) বিকাল সাড়ে পাঁচটায় উপজেলার ইছানগর এলাকায় নদী অবৈধ দখল ও ভরাটের প্রতিবাদে মানববন্ধন এবং সাম্পান মাঝিরা কর্মবিরতি পালন করেন।

কর্ণফুলী নদী সাম্পান মাঝি কল্যাণ সমিতি ফেডারেশনের সভাপতি এস.এম পেয়ার আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মিজানুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন পরিবেশবিদ প্রফেসর ড. মুহাম্মদ ইদ্রিছ, সাংবাদিক আলীউর রহমান। মানববন্ধনে ব্রীজঘাট সম্পান সমিতির সভাপতি জাফর আহমেদ, বাংলাবাজার সম্পান মালিক কল্যাণ সমিতির সভাপতি লোকমান দয়াল, মালবাহী বড় সম্পান সমিতির সভাপতি এম. সাইফুল রহমান, মির্জা হাজী বশর, জাকির আহমেদ, আব্দুল মালেক, মোহাম্মদ শফিসহ স্থানীয় নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, কর্ণফুলী নদীর শাখা ঐতিহ্যবাহী ইছানগর খাল আর ও বিএস সিটে চিহ্নিত জোয়ারভাটার খাল। যা বিএফডিসি ও কর্ণফুলী শীপ বিল্ডার্স অবৈধ দখল ও ভরাট করে বাণিজ্যিক কাজে ব্যবহার করছে। যার কারণে খাল দিয়ে এখন আর মাঝিরা নৌকা চালাতে পারছে না। দুর্যোগ ঘূর্ণিঝড়ে মাঝিরা খালটিকে পোতাশ্রয় হিসেবে ব্যবহার করে। বৃহত্তর ইছানগর এলাকার পানি এ খাল দিয়ে প্রবাহিত হতো। এছাড়া তাদের ব্যবহারের বিষাক্ত বর্জ্য নদীতে ফেলে পানি দূষণ করছে বলেও জানান বক্তারা। দখল ও ভরাটকৃত খাল অবমুক্ত করা না হলে হাইকোর্টের নির্দেশ অনুযায়ী দখলদারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে বক্তারা জানান। মানববন্ধনে কর্ণফুলী নদী রক্ষায় ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপির হস্তক্ষেপ কামনা করেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট