1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন
শিরোনামঃ
বাড়িয়াখালী মাওলানা লিয়াকত উল্লাহ দাখিল মাদ্রাসার নতুন অধ্যায়, সভাপতি নাঈম সরকার। মাওলানা ভাসানী বাঙালী জাতি সত্ত্বা ও ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ – তসলিম উদ্দীন রানা খরনায় কামালিয়া দরবারে ওরশ সম্পন্ন চট্টগ্রামের চেরাগি পাহাড় এলাকায় ‘লা লাউঞ্জ রেস্টুরেন্ট অ্যান্ড ক্যাফে’র গ্র্যান্ড ওপেনিং এপেক্স ক্লাব অব সন্দ্বীপ এর এজিএম-২০২৭ সম্পন্ন ডেঙ্গু প্রতিরোধে হেফজখানায় মশারী বিতরন করলো প্রয়াস পটিয়ায় বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে প্রবাসফেরত যুবক নিহত, আহত ১ ডেঙ্গু সচেতনতায় চিটাগং ইন্টারন্যাশনাল স্কুলের বর্ণাঢ্য র‍্যালি ন্যাশনাল ইংলিশ স্কুল চিটাগাংয়ের অ্যাডমিশন ফেয়ার উদ্বোধন সাময়িকী সূফিকথার মাহফিল ও সম্মাননা অনুষ্ঠান

কর্ণফুলী প্রেস ক্লাবের কমিটি গঠিত মোর্শেদ নয়ন সভাপতি, আবেদ সাধারণ সম্পাদক

  • সময় সোমবার, ১৬ আগস্ট, ২০২১
  • ৬৫৭ পঠিত

প্রেস বিজ্ঞপ্তিঃ

নবসৃষ্ঠ কর্ণফুলী উপজেলায় কর্মরত সংবাদকর্মীদের নিয়ে প্রথমবারের মতো কর্ণফুলী প্রেস ক্লাবের কার্যকরী কমিটি গঠিত হয়েছে। দৈনিক পূর্বকোনের নিজস্ব সংবাদদাতা মোরশেদুর রহমান নয়নকে সভাপতি ও দৈনিক পূর্বদেশের প্রতিনিধি আবেদুজ্জামান আমিরীকে সাধারন সম্পাদক করে আগামী দুই বছরের জন্য কমিটিটি ঘোষনা করা হয়।

আজ সোমবার বিকেলে কর্ণফুলী উপজেলা পরিষদ মিলনায়তনে প্রেস ক্লাবের আহবায়ক কমিটির বৈঠকে এ কমিটি ঘোষণা করা হয়।

কমিটি গঠণকল্পে প্রেস ক্লাবের আহবায়ক ও দৈনিক প্রথম আলোর প্রতিনিধি মোহাম্মদ মোরশেদ হোসেনের সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন দৈনিক আজাদীর প্রতিনিধি শফিউল আজম, সমকালের প্রতিনিধি আহমদ উল্লাহ ও কালের কণ্ঠের প্রতিনিধি হুমায়ুন কবির শাহ সুমন। বৈঠকে সর্বসম্মতিক্রমে দৈনিক পূর্বকোনের নিজস্ব সংবাদদাতা মোরশেদুর রহমান নয়নকে সভাপতি ও দৈনিক পূর্বদেশের প্রতিনিধি আবেদুজ্জামান আমিরীকে সাধারন সম্পাদক করা হয়। আগামী দুই বছরের জন্য কমিটিটি ঘোষনা করা হয়।

উল্লেখ্য; কর্ণফুলী প্রেস ক্লাবের কার্যকরী কমিটি গঠনের লক্ষ্যে মোহাম্মদ মোরশেদ হোসেনকে আহবায়ক, শফিউল আজমকে যুগ্ম আহবায়ক, আহমদ উল্লাহকে সদস্য সচিব ও হুমায়ুন কবির শাহ সুমন যুগ্ম সচিব করে গত ২০ জানুয়ারীতে একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়। সংগঠনের কার্যক্রমকে গতিশীল করতে নিয়মিত কার্যক্রমের অংশ হিসাবে এ কমিটি ঘোষণা করা হয়। আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট