1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন
শিরোনামঃ
স্বার্থের বেড়াজালে মানুষ আলমগীর আলম রাজধানী ঢাকা শহরকে অচল করে তুলতে মরণফাঁদ অটোরিকশাই যথেষ্ট পটিয়ায় মাদক-জুয়া ও কিশোর অপরাধের বিরুদ্ধে সমাবেশ শারদীয় দুর্গোৎসব উৎসবমুখর করতে সরকার সর্বাত্মক সহযোগিতা করছে: এনামুল হক এনাম এমপি ন্যাশনাল ইংলিশ স্কুল চিটাগাং’র ‘বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান’ উদযাপন দুর্গাপূজায় কালিকা প্রসাদ স্মরণে রঙিনের কণ্ঠে ‘ঢাকের বোলে বাংলা দোলে’ মানবিক সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিত উদ্যোগের আহ্বান আলোকবর্তিকা মানব উন্নয়ন ফাউন্ডেশনের নাগরিক গোলটেবিল আলোচনা সভা অনুষ্ঠিত ১১ বছরে মাহফুজা, ৯ বছরে ইসরার-শৈশবেই পবিত্র কুরআন হিফজ সম্পন্ন নেত্রকোনায় সাংবাদিক আলিফ ফকিরকে গুলি করে হত্যা, তৃণমূল প্রেস সোসাইটির নিন্দা মাল্টিপল ডিস্ট্রিক্টের জয়েন্ট ট্রেজারার নির্বাচিত হওয়ায় লিও অভি আলম তুহিনকে সংবর্ধনা

কর্ণফুলী শিকলবাহা খাল থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

  • সময় বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪
  • ৭২০ পঠিত

মোহাম্মদ মনিরুল ইসলাম রিয়াদ
চট্টগ্রাম প্রতিনিধি:

চট্টগ্রামের কর্ণফুলী নদী সংলগ্ন শিকলবাহা খালে খাল ভেসে আসা অজ্ঞাত এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সকাল সাড়ে ৮ টার দিকে শিকলবাহা ইউনিয়নের কালারপোল ফোরএইচ গ্রুপের কারখানার পাশের খাল থেকে লাশটি উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনির হোসেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে খালে ভাসমান অবস্থায় অজ্ঞাতনামা একটি নারীর লাশ ভাসতে দেখে স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধারের অভিযানে নামে। নারীর আনুমানিক বয়স ৪০ বছর। তার পরনে কোন জামা ছিলো না। হাতে ছিলো চুড়ি।

ধারণা করা হচ্ছে লাশটি আনুমানিক ৫/৬ দিন আগের। অন্যদিক হতে ভেসে জোয়ার-ভাটার টানে শিকলবাহা খালে প্রবেশ করেছে বলে ধারণা। সিআইডি বা পিবিআইয়ের বিশেষায়িত পুলিশ সদস্যরা ফিঙ্গারপ্রিন্ট নিতে সক্ষম হলে হয়তো পরিচয় জানা সম্ভব হতে পারে।

এ বিষয়ে কর্ণফুলী থানার ওসি মোহাম্মদ মনির হোসেন বলেন, ‘আমি ঘটনাস্থলে আছি। লাশ উদ্ধার হচ্ছে। এখনো লাশের পরিচয় পাওয়া যায়নি। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে।’

সদরঘাট নৌ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ একরাম উল্লাহ বলেন, ‘এটি খালের ঘটনা। নদীতে নয়। সুতরাং বিষয়টি কর্ণফুলী পুলিশ দেখবেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট