1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন
শিরোনামঃ
দুর্গার হাতে ন্যায়ের ভার, নারী নির্যাতন বন্ধ হোক এবার বই পড়ুন, জ্ঞান বাড়ান—লাইসিয়ামের পাশে সাংবাদিক মুজাহিদুল চকরিয়ার পহরচাঁদার হেলাল উদ্দিন পাচ্ছেন প্রধানমন্ত্রী স্বর্ণপদক, পহরচাঁদা ফাজিল মাদরাসা প্রাক্তন ছাত্র পরিষদের অভিনন্দন সাদা ছড়ি: দৃষ্টির সীমানা পেরিয়ে আত্মবিশ্বাসের আলোয় পথচলা – লায়ন উজ্জল কান্তি বড়ুয়া আবুধাবিতে সড়ক দুর্ঘটনায় বোয়ালখালীর মা-ছেলে নিহত বোয়ালখালীতে ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার বোয়ালখালী স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যাম্বুলেন্স আছে, চালক ছুটিতে সীরাতের শিক্ষা ব্যাক্তি জীবন ও রাস্ট্রীয় পর্যায়ে বাস্তবায়ন করতে হবে: মুফতি আলী হাসান ওসামা পটিয়ায় বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শন রোটারি ক্লাব অব চিটাগং খুলশী সেন্ট্রালের সভা অনুষ্ঠিত

কারাগারে থেকেই কাউন্সিলর নির্বাচিত হলেন যুবলীগ নেতা টিনু

  • সময় বৃহস্পতিবার, ৭ অক্টোবর, ২০২১
  • ৬২১ পঠিত

পলাশ সেন, মহানগর প্রতিনিধিঃ

চট্টগ্রামের সিটি কর্পোরেশনের (চসিক) চকবাজার ওয়ার্ডের উপনির্বাচনে কাউন্সিলর পদে নূর মোস্তফা টিনু বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার প্রাপ্ত ভোট ৭৮৯ টি। কারাগার থেকেই মিষ্টিকুমড়া প্রতীকে নির্বাচনে অংশ নেন এই যুবলীগ নেতা।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ আব্দুর রউফ ব্যাটমিন্টন রেকিট প্রতীক নিয়ে পেয়েছেন ৭৭৩ ভোট।

দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত নির্বাচন কর্মকর্তা কামরুল আলম জানান, চসিকে’র চকবাজার ওয়ার্ডের উপনির্বাচনে মিষ্টিকুমড়া প্রতীকে নূর মোস্তফা টিনু ৭৮৯ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।

নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৭ অক্টোবর) চসিকে’র ১৬ নম্বর চকবাজার ওয়ার্ডে কাউন্সিলর পদে উপনির্বাচন অনুষ্ঠিত হয়। এতে মোট কেন্দ্র ছিল ১৫ টি। সব কেন্দ্রেই ভোট হয় ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে। সকাল ৮ টা থেকে শুরু হয়ে বিকেল ৪ টা পর্যন্ত চলে ভোটগ্রহণ। নির্বাচন উপলক্ষে কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। দায়িত্বে ছিলেন ৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট। সব কেন্দ্রই শান্তিপূর্ণ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

সংশ্লিষ্ট সূত্র আরো জানায়, চকবাজার ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ৩২ হাজার ৪১ জন। তন্মধ্যে পুরুষ ১৬ হাজার ২১৬ জন এবং নারী ১৫ হাজার ৮২৫ জন। মোট প্রদত্ত ভোট সংখ্যা ৬৯৩২ টি। কোনো কেন্দ্রে ভোট স্থগিত হয়নি। ভোট প্রদানের শতকরা হার ছিল ২১.৬৩

১৫ টি ভোট কেন্দ্রে ভোট কক্ষ ছিল ৮৬ টি। ভোটগ্রহণের দায়িত্বে ছিলেন প্রিসাইডিং অফিসার ১৫ জন, সহকারী প্রিসাইডিং অফিসার ৮৬ জন, পোলিং অফিসার ১৭২ জনসহ ২৭৩ জন কর্মকর্তা।

উল্লেখ্য, পাঁচবারের নির্বাচিত কাউন্সিলর সাইয়্যেদ গোলাম হায়দার মিন্টুর মৃত্যুতে এ ওয়ার্ডে উপনির্বাচন অনুষ্ঠিত হয়।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট