1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
চট্টগ্রামে চেয়ারম্যান বাড়ি থেকে বিপুল অস্ত্র উদ্ধার, দুই ভাই গ্রেফতার আল আইন রাউজান ঐক্য পরিষদ সভাপতি আজগর চৌধুরীর মাতৃবিয়োগ : গিয়াস কাদের চৌধুরীর শোক প্রকাশ পাহাড়তলীতে সঙ্গীতম সাংস্কৃতিক একাডেমীর প্রতিষ্ঠাবার্ষিকী ও পুরষ্কার বিতরণী সাফল্যের গৌরবময় ২৫ বছরে শাওলিন কুংফু এন্ড উশু একাডেমির জয়তজয়ন্তী পালিত চট্টগ্রাম নগরীর যোগাযোগ ব্যবস্থাকে ঢেলে সাজানো হচ্ছে, চসিক মেয়র আনোয়ারায় বেড়িবাঁধ রক্ষার দাবিতে মানববন্ধন ভারী ট্রাক চলাচল বন্ধ ও নদীপথ ব্যবহারের আহ্বান এলাকাবাসীর ঢাকায় ব্যারিস্টার নাজির আহমদ এর দুটি গ্রন্থের মোড়ক উম্মোচন অনুষ্ঠিত এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের উপদেষ্টা মনোনীত হলেন এডভোকেট মুহাম্মদ বরকত উল্লাহ খাঁন হারানো বিজ্ঞপ্তি পারিবারিক কলহে ইছামতি খালে ঝাঁপ দিলেন মা-মেয়ে, প্রাণ গেল ৮ বছরের শিশুর

কিডস ক্লাব অ্যাওয়ার্ড ও কারাতে চ্যাম্পিয়নশিপের পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন

  • সময় রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৪৮ পঠিত

প্রেস বিজ্ঞপ্তিঃ

কিডস ক্লাব চকবাজার, নিউ মার্কেট, মাদার বাড়ী ও বাকলিয়া শাখার উদ্যোগে কিডস ক্লাব অ্যাওয়ার্ড ও কারাতে চ্যাম্পিয়নশিপের পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান ক্লাবের চেয়ারম্যান মুহাম্মদ নেছারুল হক’র সভাপতিত্বে ও কিডস ক্লাবের প্রতিষ্ঠাতা আয়াত উল্লাহ খান’র সঞ্চালনায় অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের উদ্বোধন করেন কিডস ক্লাবের উপদেষ্টা মোহাম্মদ জয়নাল আবেদীন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কিডস ক্লাবের উপদেষ্টা ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের উপ-সচিব আবুল হাশেম। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কিডস্ ক্লাবের সকল উপদেষ্টা, শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকবৃন্দ।

অনুষ্ঠানে বিভিন্ন ইভেন্টে ১০০জন বিজয়ী প্রতিযোগীদের মাঝে সম্মাননা , বেল্ট ও ক্রেস্ট প্রদান করা হয়। এ ছাড়াও কারাতে শিক্ষার্থীদের মাঝে বেল্ট প্রদান, আবৃত্তি স্পোকেন ও সংগীত শিক্ষার্থীদের কোর্স সমাপনী সার্টিফিকেট প্রদান করা হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, আধুনিক বিশ্বে চারুকলার প্রয়োজনীয়তা অনস্বীকার্য। জীবন যাত্রার প্রতিটি ক্ষেত্রে শিল্পিত রুচির প্রতিফলন সভ্যতাকে উন্নততর করে থাকে। আধুনিক জীবনের সকল ব্যবহার্য বস্তুর রূপ শিল্পীর দ্বারাই নির্ধারিত হয়। বক্তারা আরো বলেন, সুস্থ সংস্কৃতি, আদর্শ শিক্ষা এবং নৈতিকতার সমন্বয়ে সামাজের স্বনির্ভর আলোকিত মানুষ হিসেবে শিক্ষার্থীদের গড়ে তোলাই কিডস্ ক্লাবের লক্ষ্য ও উদ্দেশ্য।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট