1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
কচুখাইনে মোহাম্মদ ছালে আহমদ’র ইন্তেকালে বিভিন্ন মহলের শোক প্রকাশ ডেঙ্গু প্রতিরোধে পটিয়া পৌরসভায় লিফলেট বিতরণ করলেন নুরুল আলম সওদাগর নুসরাত তাবাসসুম জ্যোতির গ্রামের বাড়িতে অগ্নিসংযোগের প্রতিবাদে পটিয়ায় এনসিপির মশাল মিছিল আলোকবর্তিকা মানব উন্নয়ন ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটি গঠন চেয়ারম্যান মোঃ কামরুল হুদা খাঁন, প্রতিষ্ঠাতা মহাসচিব ও প্রধান নির্বাহী মোহাম্মদ আলী শানে সিরিকোটি (রহ:) শিক্ষা বৃত্তি পরীক্ষা উপকমিটির সভা অনুষ্ঠিত পটিয়ায় ৩৩ বছরের শিক্ষকতা শেষে আবেগঘন বিদায় রমা ভট্টাচার্যের সিআরবি’র রেলওয়ে হাসপাতাল আধুনিকায়ন: জনবান্ধব স্বাস্থ্যসেবায় নতুন সম্ভাবনা -লায়ন উজ্জল কান্তি বড়ুয়া কর্ণফুলী শাহ আমানত সেতুর অবৈধ টোল বাতিলের দাবি, দক্ষিণ চট্টগ্রামের প্রবেশমুখে গড়ে তোলা হবে পরিবেশবান্ধব আধুনিক আবাসিক প্রকল্প সাংবাদিক হয়রানি বন্ধ করুন: ইউএনও মোশারফের মিথ্যা জিডির তীব্র নিন্দা ও শাস্তির দাবি, টিপিএসবি’র সাম্রাজ্য ভাগাভাগি নিয়ে বিরোধ ‘মাদক সম্রাট’ সোবহান নিহত!

কুড়িগ্রামের রাজারহাটে ৪৮-তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত

  • সময় বুধবার, ১৬ আগস্ট, ২০২৩
  • ৮৮৯ পঠিত

মোঃ শফিকুল ইসলাম
কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ
কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলায় যথাযোগ্য মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৮তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সুর্যোদয়ের সাথে সাথে অত্র উপজেলার সকল সরকারি, বেসরকারি ও স্বায়ত্ব শাসিত প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত করা হয়। মঙ্গলবার (১৫ আগস্ট) সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বরে স্থাপিত জাতির জনকের ম্যুরালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, থানা পুলিশ, বীরমুক্তিযোদ্ধা, উপজেলা আওয়ামীলীগসহ সহযোগী সংগঠন,ফায়ার সার্ভিস, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্র, জেলা পরিষদ সদস্য, রাজারহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, রাজারহাট পাইলট উচ্চ বিদ্যালয়, প্রেসক্লাব রাজারহাট ও চাকিরপশার ইউনিয়ন পরিষদ পুস্পস্তবক অর্পণ করেন। এরপর উপজেলা অফিসার্স ক্লাব হলরুমে আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার নূরে তাসনিমের সভাপতিত্বে এবং উপজেলা সহকারি কমিশনার(ভূমি) এবিএম আরিফুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের সুযোগ্য চেয়ারম্যান জাহিদ ইকবাল সোহরাওয়ার্দ্দী বাপ্পি মহোদয় তিনি ১৫ আগষ্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ সকল শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ওসি আব্দুল্লাহিল জামান, বীরমুক্তিযোদ্ধা শষীমোহন রায়, উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আরিফুল আলম, চাকিরপশার ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুস ছালাম ও প্রেসক্লাব রাজারহাটের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম প্রমূখ। আলোচনা শেষে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ও ৬ জন বেকার যুবককের মাঝে ৪লাখ টাকার যুব ঋনের চেক বিতরণ করা হয়। অপরদিকে রাজারহাট উপজেলা আওয়ামীলীগ আয়োজিত অস্থায়ী দলীয় কার্যালয়ে আলোচনা সভায় উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আবুনুর মোঃ আক্তারুজ্জামানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অধ্যক্ষ আবুল কালাম আজাদের সঞ্চালনায় বক্তব্য রাখেন সহসভাপতি আবুল কাশেম মোল্লা, সাজেদুর রহমান মন্ডল চাঁদ, উপজেলা যুবলীগ নেতা কুমোদ রঞ্জন সরকার ছামিউল ইসলাম, মোঃ শফিকুল ইসলাম স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক তৌহিদুর রহমান, যুগ্ম আহবায়ক জাহানুর আলম সোহেল, উপজেলা ছাত্রলীগের সভাপতি সুমন কুমার রায় ও সাধারণ প্রমূখ। শেষে দোয়া-মাহফিল ও হতদরিদ্রদের মাঝে কাঙ্গালীভোজ বিতরণ করা হয়। এর আগে বাংলাদেশ আওয়ামী লীগ, যুবলীগ ছাত্রলীগ সহ সকল নেতৃবৃন্দ একটি শোক র‌্যালি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট