1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
চট্টগ্রামে CREATIVE IT INSTITUTE-এ ভিডিও এডিটিং কোর্স ব্যাচ-২৬০২ এর সমাপনী অনুষ্ঠান সম্পন্ন চট্টগ্রাম উত্তর জেলা কমিটি গঠনকল্পে জাতীয়তাবাদী পেশাজীবী দলের আলোচনা সভা অনুষ্ঠিত এনসিপির কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন, চট্টগ্রামের সাংগঠনিক দায়িত্বে এ এস এম সুজা উদ্দিন পটিয়ায় হিন্দু সম্প্রদায়ের মানুষের মাঝে ডক্টর জুলকারনাইন চৌধুরীর উদ্যোগে শারদীয় দুর্গাপূজার উপহার সামগ্রী বিতরণ বোয়ালখালীতে সন্ত্রাসবিরোধী আইনে যুবলীগ নেতা গ্রেপ্তার ফটিকছড়িতে চা বাগানে টিলা কেটে মাটি ভরাটের অভিযোগ বোয়ালখালীতে ইয়াবাসহ গ্রেপ্তার ১, উদ্ধার ৯১৫০ পিস পূর্বাশার আলো’র ২৩ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তারা, ” আলোকিত মানুষ ছাড়া কখনো আলোকিত ভোর আসে না।” বোয়ালখালীতে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের গ্রেপ্তার ৩ সরাইপাড়া দারুন্নাজাত মাদরাসার বার্ষিক মাহফিল ও পুরস্কার বিতরণ সম্পন্ন

কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলায় ১৫ আগস্টে জাতীয় শোক দিবস পালিত।

  • সময় মঙ্গলবার, ১৬ আগস্ট, ২০২২
  • ৪৯৮ পঠিত

মোঃ শফিকুল ইসলাম,কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ

সোমবার ১৫ ই আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাৎ বার্ষিকীতে রাজারহাট উপজেলা পরিষদ চত্বরে জাতির পিতার নির্মিত ম্যূরালে ফুলের বেদি দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন রাজারহাট মডেল প্রেসক্লাবের সদস্যবৃন্দ। এসময় রাজারহাট মডেল প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রফিক উইন, সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা, যুগ্ন সাধারণ সম্পাদক হামিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম আলম সবুজ, প্রচার প্রকাশনা সম্পাদক মোশাররফ হোসেন, সদস্য কবি শফি খান সহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। এর আগে জাতীয় শোক দিবসে ফুলের তোরা দিয়ে জাতির পিতার নির্মিত ম্যুরালে শ্রদ্ধা নিবেদন করেন রাজারহাট উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা চেয়ারম্যান জাহিদ ইকবাল সোহরাওয়ার্দী বাপ্পী ও উপজেলা নির্বাহী অফিসার নুরে তাসনিম। ভাইস চেয়ারম্যান আশিকুল ইসলাম সাবু, রাজারহাট থানার অফিসার ইনচার্জ মোঃ রাজু সরকার, এরপর একে একে রাজারহাট উপজেলা আওয়ামীলীগ,জেলা আওয়ামীলীগ সদস্য আলহাজ্ব আব্দুস ছালাম চাষী, জেলা আওয়ামীলীগ সদস্য আলহাজ্ব আবুনূর মোহাম্মদ আখতারুজ্জামান, উপজেলা যুবলীগের আহবায়ক কুমোদ রঞ্জন সরকার, যুগ্ন আহবায়ক ছামিউল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক তৌহিদ রহমান ব্যাপারী, জেলা পরিষদ সদস্য ও চাকিরপশা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুস সালাম, সাবেক ছাত্রলীগ,সহ অন্যান্য সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
শ্রদ্ধা নিবেদন শেষে রাজারহাট অফিসার্স ক্লাবে ১৫ই আগস্ট জাতির পিতার নারকীয় হত্যাকান্ডের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন,উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহিদ ইকবাল সোহরাওয়ার্দী বাপ্পী ও উপজেলা নির্বাহী অফিসার নুরে তাসনিম। জেলা আওয়ামীলীগ সদস্য আলহাজ্ব আব্দুস ছালাম, অধ্যক্ষ আবুল কালাম আজাদ, উপজেলা যুবলীগ আহবায়ক কুমোদ রঞ্জন সরকার, রাজারহাট প্রেসক্লাব সভাপতি সরকার অরুণ যদু, প্রেসক্লাব রাজারহাট সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, ১৫ ই আগস্ট জাতীয় শোক দিবসে জাতির পিতা সহ তার সহধর্মিনী শেখ ফজিলাতুন্নেছা মুবিব,শেখ কামাল,শেখ জামাল ছোট্ট শেখ রাসেল সহ সকল শহীদের স্মৃতি চারণ করা হয়। বক্তারা ইতিহাসের নারকীয় এই হত্যাযজ্ঞের তীব্র নিন্দা জানান এবং জীবিত খুনীদের দ্রুত দেশে এনে মৃত্যুদন্ড কার্যকরার দাবী জানান এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সকল সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলার অন্যান্য কর্মকর্তা সহ উপজেলা আওয়ামীলীগে সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট