1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৩:১১ অপরাহ্ন
শিরোনামঃ
 HSC এর পর দ্বিধাদ্বন্দ্ব: দেশের পাবলিক বিশ্ববিদ্যালয় নাকি Study Abroad? চট্টগ্রামে ‘Talent Hunt 2026’:১০০-এর অধিক যুবকের কারিগরি প্রশিক্ষণে এনরোলমেন্ট ও প্রশিক্ষণ শেষে চাকরির উদ্যোগ শিমুল বড়ুয়ার জীবন বাঁচাতে এগিয়ে আসার আহ্বান চট্টগ্রাম দক্ষিণ জেলা এনসিপির সাংগঠনিক সম্পাদক হলেন পটিয়ার সন্তান সাজ্জাদ হোসেন মৃত্যুঞ্জয়ী মৌলভী সৈয়দ শুধু বীরের নাম নয় ইতিহাস- তসলিম উদ্দীন রানা জাতীয় পর্যায়ের মার্শাল আর্ট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ন্যাশনাল ইংলিশ স্কুল চিটাগং চকরিয়ায় পাহরচাঁদা মহিলা দাখিল মাদ্রাসায় শতভাগ পাসের রেকর্ড অক্ষুণ্ণ, জিপিএ-৫ পেয়েছে দুই শিক্ষার্থী ‘ভূজপুর ট্রাজেডি’র মামলা প্রত্যাহারে প্রধানমন্ত্রীকে স্মারকলিপি দিয়েছে ভূজপুর মজলুম ঐক্য পরিষদ পটিয়ায় শাহ্ আমির উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্টাতা আমিনুল হক তালুকদারের তৃতীয় মৃত্যু বার্ষিকী আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জামেয়া মহিলা কামিল মাদরাসার দাখিল-২৬ পরীক্ষায় ঈর্ষনীয় সাফল্য অব্যাহত ৬১ জন A+

কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকলীগ নেতা মাসুদের পক্ষে পাঁচলাইশ থানায় মাস্ক ও সেনিটাইজার হস্তান্তর

  • সময় বৃহস্পতিবার, ২৫ মার্চ, ২০২১
  • ৬৭০ পঠিত

আনিসুর রহমানঃ

করোনা ভাইরাসের প্রাদুর্ভাব মোকাবেলায় জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে চট্টগ্রাম সহ সারাদেশে আবারও মাঠে নেমেছেন পুলিশ। দেশে আবারও আশংকাজনক হারে বাড়ছে করোনা সংক্রমণ, সেইসাথে বাড়ছে মৃতের সংখ্যাও। বিশেষজ্ঞরা স্বাস্থ্যবিধি মেনে চলার উপর সর্বোচ্চ গুরুত্ব দিতে পরামর্শ দেন। এছাড়া হাসপাতাল গুলোকে প্রস্তুত থাকতে বলা হয়েছে। বিগত তিনমাসের মধ্যে সর্বোচ্চ করোনা শনাক্ত হয়েছে চট্টগ্রামে। করোনা সংক্রমণ রোধে আবারও মাঠে নেমে সচেতনতামূলক কার্যক্রমে নেমেছে সিএমপি পুলিশ। সেক্ষেত্রে সর্বপ্রথম সুরক্ষিত থাকতে হবে পুলিশকে।
সিএমপি’র পাঁচলাইশ থানা পুলিশকে ২ হাজার ‘থ্রি লেয়ার’ মাস্ক ও ৫০টি হ্যান্ডসেনিটাইজার হস্তান্তর করেছে বাংলাদেশ আওয়ামী সেচ্ছাসেবকলীগ কেন্দ্রীয় কার্যনিবাহী কমিটির সদস্য জাবেদুল আযম মাসুদ।
আজ বুধবার (২৪ মার্চ) সন্ধ্যায় পাঁচলাইশ থানার ওসি (তদন্ত) কবিরুল ইসলাম ও সেকেন্ড অফিসার আবু তালেবকে মাস্ক ও সেনিটাইজার হস্তান্তর করেন
স্বেচ্ছাসেবকলীগ কেন্দ্রীয় কার্যনিবাহী কমিটির সদস্য জাবেদুল আযম মাসুদের পক্ষে নগর স্বেচ্ছাসেবক লীগ নেতা জাহেদুল ইসলাম, আজগর আলী মিন্টু, নুরুল আলম, মোজাম্মেল হক, সোহেল, হায়দার আহমেদ এবং নগর ছাত্রলীগ নেতা মোঃ সাদ্দাম হোসাইন, আবুল কালাম আজাদ, জিকু ও জয় দাস গুপ্ত।
স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কার্যনিবাহী কমিটির সম্মানিত সদস্য জাবেদুল আযম মাসুদ বলেন, করোনা ভাইরাস সংক্রমণের শুরু থেকেই সাধারণ মানুষের পাশে দাড়াঁনোর চেষ্টা করেছি যা এখনও চলমান। জননেত্রী শেখ হাসিনার নির্দেশে করোনা ভাইরাসের শুরু থেকে মাঠে ছিলাম। নতুন করে করোনা ভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়া মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে এখনও মাঠে আছি এবং ইনশাআল্লাহ থাকবো। ভবিষ্যতেও এ প্রচেষ্টা অব্যাহত থাকবে। পুলিশ যেহেতু সব সময় জনগণের সাথেই থাকে তাই তাদের সুরক্ষার বিষয়টিও জরুরী।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট