1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
দুর্গাপূজায় কালিকা প্রসাদ স্মরণে রঙিনের কণ্ঠে ‘ঢাকের বোলে বাংলা দোলে’ মানবিক সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিত উদ্যোগের আহ্বান আলোকবর্তিকা মানব উন্নয়ন ফাউন্ডেশনের নাগরিক গোলটেবিল আলোচনা সভা অনুষ্ঠিত ১১ বছরে মাহফুজা, ৯ বছরে ইসরার-শৈশবেই পবিত্র কুরআন হিফজ সম্পন্ন নেত্রকোনায় সাংবাদিক আলিফ ফকিরকে গুলি করে হত্যা, তৃণমূল প্রেস সোসাইটির নিন্দা মাল্টিপল ডিস্ট্রিক্টের জয়েন্ট ট্রেজারার নির্বাচিত হওয়ায় লিও অভি আলম তুহিনকে সংবর্ধনা সম্প্রীতির বার্তা নিয়ে জে এম সেন হল পূজা মণ্ডপে সার্ক মানবাধিকার ফাউন্ডেশন সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে লায়ন্স ও লিও ক্লাব ক্লাসিকের শিক্ষা, খাদ্য ও স্বাস্থ্যসামগ্রী বিতরণ প্রকৌশলী আব্দুর রশিদ আহবায়ক, এডভোকেট আরমান আজাদ সদস্য সচিব; পটিয়া উপজেলা এনসিপির আহ্বায়ক কমিটি অনুমোদন পটিয়ায় কাজ করতে গিয়ে পড়ে আহত কিশোরের মৃত্যু, শোকের ছায়া পরিবারে শারদীয় দুর্গা উৎসব উপলক্ষে সুবিধাবঞ্চিত ও অসহায় পরিবারগুলোর মুখে হাসি ফোটাতে পাশে দাঁড়িয়েছে সামাজিক সংগঠন প্রয়াস

খালে নিখোঁজ স্কুল ছাত্রের মরদেহ ২৭ ঘণ্টা পর উদ্ধার

  • সময় শনিবার, ৬ নভেম্বর, ২০২১
  • ৬০৯ পঠিত

বালুবাহী বাল্কহেডের ধাক্কায় যাত্রীবাহী নৌকা উল্টে নিখোঁজ স্কুল ছাত্র মিজানুল হক আদিলের মরদেহ ২৭ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে। চট্টগ্রামের পটিয়া উপজেলার শিকলবাহা খালে শনিবার (৬ নভেম্বর) বিকেল ৪টার সময় তার লাশ পাওয়া যায়।

আদিল (১৬) পটিয়া উপজেলার চরকানাই এলাকার মো. ওবাইদুল্লাহর ছেলে। তিনি চরকানাই বহুমুখী উচ্চ বিদ্যালয় থেকে এবারের এসএসসি পরীক্ষার্থী ছিল।

শুক্রবার (৫ নভেম্বর) দুপুর ১২টার সময় কালারপুল শিকলবাহা খালে নৌকাডুবিতে অন্য যাত্রীরা নিরাপদে তীরে উঠে এলেও আদিলকে খুঁজে পাওয়া যায়নি।

এ ব্যাপারে আগ্রাবাদ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা মো. কামরুজ্জামান জানান, শুক্রবার বোনের বাড়ি থেকে নিজের বাড়িতে ফেরার পথে কালারপুল খাল পার হওয়ার সময় একটি বালুবাহী বাল্কহেড ধাক্কা দিলে তাদের বহনকারী নৌকাটি উল্টে যায়। সে সময় নৌকায় থাকা ৭-৮ জন লোক ছিলেন। সবাই সাঁতরে তীরে উঠতে পারলেও নিখোঁজ হয় আদিল। আদিলকে উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দল শুক্রবার হতে টানা ২৭ ঘন্টা উদ্ধার অভিযান চালিয়ে তার লাশ উদ্ধার করা হয়েছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট