1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন
শিরোনামঃ
পরীক্ষকের ভুলে বিপন্ন শিক্ষার্থীর ভবিষ্যৎ: জবাবদিহি নিশ্চিত হবে কবে? – লায়ন উজ্জল কান্তি বড়ুয়া পটিয়ায় হযরত খাজা মইনুদ্দিন চিশতীর ওরশ উপলক্ষে প্রস্তুতি সভা ও মাহফিল অনুষ্ঠিত বিএনপির কেউ টাকা নিলে বহিষ্কারের ঘোষণা পটিয়ায় খরনা ইউনিয়নে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন পটিয়ায় জিমনেশিয়ামের সীমানাপ্রাচীর নির্মানকাজের উদ্বোধনে এমপি এনামুল হক  পটিয়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে কুলিং কর্নারে ভয়াবহ আগুন, আতঙ্কে নারী অজ্ঞান পটিয়ায় দ্বিতীয় দফায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু কোনো ধরনের গাফিলতি সহ্য হবে না–খোরশেদ আলম জমকালো আয়োজনে সম্পন্ন হলো পথশিশু অধিকার ফাউন্ডেশনের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী ও স্বেচ্ছাসেবী মিলনমেলা–২০২৬ দেশসেরা ৭ আলোকিত ব্যক্তিকে প্রয়াস অ্যাওয়ার্ড ২০২৬ প্রদান করবে প্রয়াস রিয়াজউদ্দিন বাজারে ভোক্তা অধিদপ্তরের অভিযান: নকল ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির দায়ে ৩ প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা দুর্যোগ প্রস্তুতিতে প্রকল্পের অর্জন ধরে রাখতে অংশীজনদের অঙ্গীকার

খুন করতে সাংবাদিক জুবাইরকে খুঁজছেন চাঁদাবাজ অলি

  • সময় বুধবার, ১৩ এপ্রিল, ২০২২
  • ৫৬০ পঠিত

মোহাম্মদ জুবাইর, চট্টগ্রামঃ

দৈনিক আলোকিত প্রতিদিন এর বিশেষ প্রতিনিধি মোঃ জুবাইরকে চাঁদাবাজ অলি উদ্দিন প্রাণ নাশের হুমকি দিয়েছেন। ৫ এপ্রিল রাতে
চট্টগ্রাম কাজীর দেউড়ি মোড়ে জুবাইরকে প্রাণ নাশের হুমকি দেয়া হয়।

সকল তথ্য প্রমাণের ভিত্তিতে অলির অপকর্মের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করলে বিভিন্ন থানার সোর্স ও অপ-সাংবাদিকদের দ্বারা সমঝোতার চেষ্টা করেন। সমঝোতা না করলে মাইর-ধর করার লক্ষ্যে একই দিনে অলি উদ্দিন ছেলেপুলে নিয়ে সাংবাদিক জুবাইরকে শেরশাহ বাংলা বাজারে খুঁজতে যান। যার একটি অডিও ক্লিপ আমাদের পত্রিকা অফিসে রয়েছে। তাই জীবনের নিরাপত্তার স্বার্থে দৈনিক আলোকিত প্রতিদিনের বিশেষ প্রতিনিধি আদালতের শরণাপন্ন হয়ে একটি সাধারণ ডায়েরি দায়ের করেন।

সাংবাদিক জুবাইর সম্প্রতি “থানার ক্যাশিয়ার পরিচয়ে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে সোর্স অলি” শিরোনামে সংবাদ করেন। প্রকাশিত সংবাদের জের ধরে তাকে অকথ্য ভাষায় গালাগালি করে এবং হত্যা করে লাশ গুম করে ফেলার হুমকি দেয়া হয়।
অডিও ক্লিপে অলি উদ্দীনকে বলতে শোনা যায়, জুবাইর কি একটা সাংবাদিক ঐলো না ওডা। আরে বেডা জুবাইর এহন আইলে থাপড়াইয়া দেমু হেডার মার পুতেরে বেডা। মাইজ্জুমও তারে। জুবাইররে আই কাইলকা রাতকেও টুকাই আইছি, কিতা কছ বেডা। কাল রাতকে গিয়া ওর এরিয়া দেবের পাড় শেরশাহ টুকাই আইছি বেডা। পিডিয়ালাইতাম হেতারে। ধ্বংস করিয়া লাইতাম। হেতার ডকুমেন্টস আর কাছে আছে।”

উল্লেখ্য, যার বিরুদ্ধে চট্টগ্রাম নগরীর আকবর শাহ ও চকবাজার থানার নাম ভাঙ্গিয়ে বিভিন্ন স্থানে গণপরিবহনে চাঁদাবাজি করার অভিযোগ পাওয়া গেছে। এবিষয়ে দৈনিক আলোকিত প্রতিদিন পত্রিকার প্রতিনিধি ড্রাইভার সেজে অলি উদ্দীনকে মুঠো ফোনে কল দিলে তিনি পরিচয় জানতে চান। সাংবাদিক জুবাইর তাকে ট্রাকের ডাইভার পরিচয় দিলে তিনি বলেন, হে’দিনও তো আমি বক্করের গাড়ি ধইরা কট লইছি। শহরের পুলিশগুলো কেমন জানতে চাইলে তিনি আরও বলেন, “আর থানাগুলা ভালা, ঐ বায়েজিদ-মাইজিদগুলা ঐ দেহেন না আপনারারে ধইরা টেহা-পইসা লইয়া লায়। আই এগিন পুন্দাই ন।” পরে পুনরায় সাংবাদিক পরিচয়ে কথা বলতে চাইলে তিনি কথা বলতে রাজি হননি।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট