1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৪:৪২ অপরাহ্ন
শিরোনামঃ
সুফিয়া কামাল: আমাদের হৃদয়ের মমতাময়ী আলোকশিখা ​-লায়ন উজ্জল কান্তি বড়ুয়া চিটাগং ইন্টারন্যাশনাল স্কুলে ক্লাস পার্টি অনুষ্ঠিত জাতীয়তাবাদী পেশাজীবী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আরিফুল ইসলাম জিয়ার শুভ জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত ওষুধের মুল্য বৃদ্ধির প্রতিবাদে পটিয়া কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির মানববন্ধন খেলনা বিক্রির আড়ালে ইয়াবা পাচার, সাড়ে ৯ হাজার পিসসহ গ্রেফতার ২ বাঁশের কেল্লা থেকে ইতিহাসের পাতায়: অমর তিতুমীর -লায়ন উজ্জল কান্তি বড়ুয়া পটিয়ায় পাহাড়ে যাওয়ার পথে ২৫ কৃষক অপহৃত, মুক্তিপণ দাবির অভিযোগ বোয়ালখালীতে দিনের বেলায় বাসায় ঢুকে স্বর্ণ ও টাকা চুরি বোয়ালখালীতে জায়গা জমির বিরোধে মামলা দিয়ে হয়রানির অভিযোগ পুরো বাংলাদেশকে টুঙ্গিপাড়া মনে করলে ভুল করবেন: প্রতিমন্ত্রী মীর হেলাল

খুলশীতে ডিজিএফআই পরিচয়ে ডাকাতিকালে ১২ জন আটক

  • সময় শনিবার, ২৫ জানুয়ারী, ২০২৫
  • ৩৯৯ পঠিত

মহানগরঃ

সিএমপি’র খুলশী থানা পুলিশের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে গত ২৪/১/২০২৫ খ্রি. রাত অনুমান ১০.৩০ ঘটিকার সময় খুলশী থানাধীন দক্ষিণ খুলশী ৩ নং রোডস্থ সানমার রয়েল রিজ অ্যাপার্টমেন্টে অভিযান পরিচালনা করে গোয়েন্দা সংস্থার পরিচয়ে ডাকাতির চেষ্টাকালে আসামী ১। মোঃ ওয়াজেদ রাকিব (৩৬), ২। মোঃ হোসেন (৪০), ৩। মো রোকন (৩৯), ৪। মোঃ ওসমান (৪০), ৫। মহি উদ্দিন (৪৫), ৬। আব্দুল সবুর (৩৭), ৭। মোঃ রুবেল হোসেন (২৬), ৮। মোঃ ইয়াকুব আলী (৩৯), ৯। মোজাহের আলম (৫৫), ১০। মোঃ হারুন অর রশিদ (৩৬), ১১। আব্দুল মান্নান (৩৯), ১২। শওকত আকবর ইমন (৩১) দেরকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামিদের নিকট হতে ডাকাতি কাজে ব্যবহৃত ০১ টি শাবল, ০৯ টি ডিজিএফআই এর ভুয়া পরিচয় পত্র, ০৩ টি খেলনা পিস্তল, ২৫ টি খালি প্লাস্টিকের বস্তা, ০২ টি দড়ি ও ০২ টি গামছা ও ০১টি কালো রঙের মাইক্রোবাস জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামীসহ অজ্ঞাতনামা সহযোগী পলাতক আসামীরা পূর্ব পরিকল্পিতভাবে ডাকাতি করার উদ্দেশ্যে নিজেদেরকে গোয়েন্দা সংস্থার সদস্য বলে পরিচয় দিয়ে উক্ত অ্যাপার্টমেন্টের মালিক অত্র মামলার বাদী মো: গিয়াসউদ্দিন আনচারী এর বাড়িতে প্রবেশ করেছিল বলে জানা যায়। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট