1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৫০ অপরাহ্ন
শিরোনামঃ
নানিয়ারচর সেনা জোন কর্তৃক বাজার পরিষ্কার ও পরিচ্ছন্ন রাখার জন্য ট্রলি প্রদান আনোয়ারার বরুমছড়ায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা মাদক,সন্ত্রাস ও চাদাবাজমুক্ত সমাজ ঘটতে যুবসমাজকে যুব শক্তিতে রুপান্তর করতে হবে – আসলাম চৌধুরী নগরীর ৩৭ ও ৩৮ নম্বর ওয়ার্ডে জামায়াত প্রার্থী শফিউল আলমের গণসংযোগ,চট্টগ্রাম-১১ আসনে পরিবর্তনের বার্তা চট্টগ্রাম–৮: বিএনপি প্রার্থীর প্রচারে মাঠে নেমেছে মুক্তিযুদ্ধের প্রজন্ম “খেলাধুলা শিক্ষার্থীদের নেতৃত্ব, শৃঙ্খলা ও আত্মবিশ্বাস গড়ে তোলে” — মেয়র ডা. শাহাদাত হোসেন শরীয়তপুরে অস্ত্র-মাদকসহ সাবেক ছাত্রদল নেত্রী আটক পাহাড়ে রেমিট্যান্স প্রবাহ বাড়াতে কার্যকর উদ্যোগ জরুরি – সৈয়দ মিয়া হাসান শিক্ষাপ্রতিষ্ঠান ও প্রাথমিক বিদ্যালয় : আবদুল মামুন ফারুকী কর্নফুলীতে ‘ভাসমান গুদামে’ দুদকের অভিযান

চট্টগ্রামে ক্ষতিকর কেমিক্যাল দিয়ে চিপস তৈরি, তিন লাখ টাকা জরিমানা

  • সময় বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৬৭ পঠিত

মোঃ মনিরুল ইসলাম রিয়াদ
স্টাফ রিপোর্টার

অস্বাস্থ্যকর পরিবেশে ক্ষতিকর কেমিক্যাল ও অস্বাস্থ্যকর তেল দিয়ে চিপস তৈরি করায় একটি কারখানাকে তিন লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকালে অভিযানে গিয়ে এই ভয়ংকর পরিবেশ দেখে তারা সঙ্গে সঙ্গে ‘বিসমিল্লাহ ফুড প্রোডাক্টস’ নামের বেকারি প্রতিষ্ঠানটিকে ৩ লাখ টাকা জরিমানা করে সাময়িকভাবে সিলগালা করেন।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চট্টগ্রাম বিভাগীয় ও জেলা কার্যালয়ের যৌথ উদ্যোগে এবং চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সহায়তায় চালানো হয় এই নিয়মিত বাজার তদারকি অভিযান। উপপরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ বলেন, “শিশুদের জন্য যে চিপস তৈরি হচ্ছিল, তার পরিবেশ এতটাই নোংরা যে স্বাস্থ্যঝুঁকি ভয়াবহ। অনুমোদনহীন কেমিকেল, নষ্ট তেল ব্যবহার—এসব কোনোভাবেই সহনীয় নয়। জনস্বার্থে এ ধরনের প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া ছাড়া উপায় নেই।”

একই অভিযানে দেওয়ানহাট এলাকায় অপরিচ্ছন্ন রান্নাঘর ও বাসি গ্রিল মাছ-মাংস একই ফ্রিজে রাখার অভিযোগে ‘হোটেল সিটি আই’-কে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। একই ধরনের অপরাধে ‘মুসলিম হোটেল’ ও ‘দরবার ভাতঘর’-কে ৬ হাজার টাকা করে মোট ১২ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া, ফারিয়া মেডিকেল নামের একটি প্রতিষ্ঠান মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে ৬ হাজার টাকা জরিমানা গুনেছে। সব মিলিয়ে বৃহস্পতিবারের অভিযানে ৪টি প্রতিষ্ঠানকে সর্বমোট ৩ লাখ ২২ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান পরিচালনায় ছিলেন উপপরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ, সহকারী পরিচালক মো: আনিছুর রহমান, মাহমুদা আক্তার ও রানা দেবনাথ।

এ অভিযানের পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট