1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
ন্যাশনাল ইংলিশ স্কুল চিটাগাং’র ‘বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান’ উদযাপন দুর্গাপূজায় কালিকা প্রসাদ স্মরণে রঙিনের কণ্ঠে ‘ঢাকের বোলে বাংলা দোলে’ মানবিক সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিত উদ্যোগের আহ্বান আলোকবর্তিকা মানব উন্নয়ন ফাউন্ডেশনের নাগরিক গোলটেবিল আলোচনা সভা অনুষ্ঠিত ১১ বছরে মাহফুজা, ৯ বছরে ইসরার-শৈশবেই পবিত্র কুরআন হিফজ সম্পন্ন নেত্রকোনায় সাংবাদিক আলিফ ফকিরকে গুলি করে হত্যা, তৃণমূল প্রেস সোসাইটির নিন্দা মাল্টিপল ডিস্ট্রিক্টের জয়েন্ট ট্রেজারার নির্বাচিত হওয়ায় লিও অভি আলম তুহিনকে সংবর্ধনা সম্প্রীতির বার্তা নিয়ে জে এম সেন হল পূজা মণ্ডপে সার্ক মানবাধিকার ফাউন্ডেশন সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে লায়ন্স ও লিও ক্লাব ক্লাসিকের শিক্ষা, খাদ্য ও স্বাস্থ্যসামগ্রী বিতরণ প্রকৌশলী আব্দুর রশিদ আহবায়ক, এডভোকেট আরমান আজাদ সদস্য সচিব; পটিয়া উপজেলা এনসিপির আহ্বায়ক কমিটি অনুমোদন পটিয়ায় কাজ করতে গিয়ে পড়ে আহত কিশোরের মৃত্যু, শোকের ছায়া পরিবারে

চট্টগ্রামে নকল ব্র্যান্ডের ৫০ হাজার চা প্যাকেট জব্দ

  • সময় সোমবার, ৪ সেপ্টেম্বর, ২০২৩
  • ৪৯০ পঠিত

পলাশ সেন। চট্টগ্রাম মহানগর প্রতিনিধিঃ

নগরীর চট্টগ্রামে চায়ের প্যাকেজিং গুদামে অভিযান চালিয়ে ৪০ ধরনের নকল ৫০ হাজার প্যাকেট চা জব্দ করেছে চা বোর্ডের ভ্রাম্যমাণ আদালত। সোমবার (৪ সেপ্টেম্বর) দুপুরে জেল রোড সংলগ্ন পিবি সুপার মার্কেটে চায়ের প্যাকেট প্রস্তুতকারক ও সরবরাহকারী মেসার্স আইনান এন্টারপ্রাইজে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ এসব নকল ব্র্যান্ডের প্যাকেট জব্দ করা হয়। এ সময় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দোকানটি বন্ধ রাখার নির্দেশ দেয় ভ্রাম্যমাণ আদালত।এ ছাড়া অনুমোদনহীন এসব নকল চা ব্র্যান্ডের আকর্ষণীয় প্যাকেটে ভুয়া প্রতিষ্ঠানের নাম ও ঠিকানা এবং বিএসটিআইর লোগো ব্যবহার করা হচ্ছে বলেও প্রমাণ পায় আদালত। বাংলাদেশ চা বোর্ডের উপসচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মাদ রুহুল আমীন এ অভিযান পরিচালনা করেন।অভিযান বিষয়ে তিনি বলেন, কিছু অসাধু ব্যবসায়ী ভুয়া প্রতিষ্ঠান ও ঠিকানা ব্যবহার করে নকল ব্র্যান্ডের চায়ের প্যাকেট তৈরি করে ব্যবসায়ীদের কাছে বিক্রি করছে।এসব প্যাকেটের মাধ্যমে নিম্নমানের চা সারা দেশে ভোক্তাদের কাছে চলে যাওয়ার ঝুঁকি তৈরি হচ্ছে। চা ব্যবসায় এসব অনিয়ম বন্ধে সারাদেশে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করছে চা বোর্ড।এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।চা বোর্ডের বিপণন কর্মকর্তা আহসান হাবিব, সহকারী পরিচালক আব্দুল্লাহ আল বোরহান, ফটোগ্রাফার শাহ আকিব মর্তুজা এবং কোতোয়ালী থানার পুলিশ সদস্যরা অভিযানে অংশ নেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট