1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৩:৩০ পূর্বাহ্ন
শিরোনামঃ
নাগরিক ছাত্র ঐক্য কেন্দ্রীয় নির্বাহী সংসদের যুগ্ম সদস্য সচিব নির্বাচিত হলেন বোয়ালখালীর কৃতি সন্তান মোস্তানছিরুল হক চৌধুরী আলহাজ্ব শামশুল হক ফাউন্ডেশন – সিডিসি এবং স্বপ্নীল ব্রাইট ফাউন্ডেশনের আয়োজনে প্রতিবন্ধ ব্যাক্তিদের সহায়ক উপকরণ বিতরণ অনুষ্ঠান সম্পন্ন সংগীত পরিষদ আয়োজিত অনুষ্ঠানে কথামালা, আবৃত্তি ও সংগীতে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ জেলা সম্মেলনে বেস্ট প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পেলেন এপেক্স ক্লাব অব পটিয়ার আলমগীর আলম। আনোয়ারায় শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুষ্পস্তবক অর্পণ রাঙ্গামাটি সদর জোনের উদ্যোগে এতিম ও অসহায় মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র ও কার্পেট বিতরণ বিজয় দিবস সফল করার লক্ষ্যে পটিয়ায় যুবদলের ব্যাপক প্রস্তুতি সুদানে শান্তিরক্ষী মিশনে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য নিহতের ঘটনায় এডব্লিউসিআরএফ-এর শোক ও উদ্বেগ বাঘাইছড়িতে হতদরিদ্রদের পাশে মারিশ্যা জোন: ঢেউটিন, সেলাই মেশিন ও নগদ অর্থ সহায়তা প্রদান মেজর জেনারেল (অব.) ইলিয়াস সার্ক মানবাধিকারের উপদেষ্টা মনোনীত।

চট্টগ্রামে নির্মিত হলো ‘ভালো থেকো ছায়া’ শিরোনামে অমিত প্রেমের কবিতা চিত্র ||

  • সময় সোমবার, ১০ নভেম্বর, ২০২৫
  • ১৯৭ পঠিত

 

সময়ের প্রতিশ্রুতিশীল লেখক ও কবি শামছুল আরেফিন শাকিল-এর অমিত প্রেম ও গভীর মানবিক অনুভূতির ছোঁয়ায় চট্টগ্রামের বিভিন্ন নৈসর্গিক লোকেশন নির্মিত হয়েছে এক অনন্য কবিতা চিত্র সিরিজ— “ভালো থেকো ছায়া”।
প্রেম, বিচ্ছেদ ও স্মৃতির আলো-ছায়ায় বোনা এই সিরিজের প্রথম পর্বের কাজ শেষ হয়েছে যা
ইতিমধ্যেই দর্শক-শ্রোতার আগ্রহ কাড়ছে।

কবিতা চিত্রের প্রথম সিরিজে কন্ঠ দিয়েছেন প্রখ্যাত বাচিক শিল্পী ও অভিনেতা বাপ্পী হায়দার, যার মায়াবী কণ্ঠ ও সংবেদনশীল উপস্থাপনা কবিতাগুলোকে জীবন্ত করে তুলেছে।
সিরিজে ভিডিও নির্দেশনা দিয়েছেন মোশারফ ভূঁইয়া পলাশ, যিনি কবিতার আবেগকে দৃশ্যের ভাষায় রূপ দিতে সচেষ্ট ছিলেন শুরু থেকে শেষ পর্যন্ত।
অভিনয়ে অংশ নিয়েছেন — বাপ্পি হায়দার, মোশারফ ভূঁইয়া পলাশ, সায়মন রক, পুজা দাশ ও মৈত্রী চৌধুরী।
মেকআপে ছিলেন বীনা দাশ গুপ্ত, যিনি চরিত্রগুলোর মানসিক অবস্থাকে নান্দনিকভাবে ফুটিয়ে তুলেছেন রূপ ও রঙে।
পুরো সিরিজটি নির্মাণ করেছে অনল মিডিয়া ভিশন, সহযোগিতায় রয়েছে বীজন নাট্য গোষ্ঠী।
প্রযোজনা ও পরিবেশনায় রয়েছে কানাডা বাংলা চ্যানেল। যারা বাংলা সংস্কৃতির বিকাশে নিয়মিত ভূমিকা রাখছে।

“ভালো থেকো ছায়া” কেবল একটি কবিতা চিত্র নয়, এটি আসলে এক মর্মস্পর্শী আবেগের যাত্রা— যেখানে স্মৃতি ও বর্তমান একসূত্রে গাঁথা।
শামছুল আরেফিন শাকিল তাঁর কাব্যভাষায় প্রেমের যে গভীর ব্যথা ও সৌন্দর্য প্রকাশ করেছেন, পরিচালক ও অভিনয়শিল্পীরা সেটিকে পর্দায় রূপ দিয়েছেন সংবেদনশীলভাবে।

এই প্রযোজনাটি বাংলা ভাষার কবিতা-ভিত্তিক ভিডিও ধারার এক নতুন সম্ভাবনা হিসেবে বিবেচিত হতে পারে।
বাংলা কবিতাকে চিত্রে, কণ্ঠে ও অভিনয়ে মিশিয়ে উপস্থাপনের এই প্রচেষ্টা নিঃসন্দেহে বাংলা সংস্কৃতিচর্চায় এক গুরুত্বপূর্ণ সংযোজন।
“ভালো থেকো ছায়া” শিগগিরই কানাডা বাংলা চ্যানেল ( সি বি সি ) এর অফিসিয়াল প্ল্যাটফর্মে প্রচারিত হবে।
প্রেম, সময় ও স্মৃতির মেলবন্ধনে গড়া এই কবিতা চিত্র নিঃসন্দেহে দর্শকের মনে গভীর ছাপ ফেলবে।

 

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট