1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন
শিরোনামঃ
নানিয়ারচর সেনা জোন কর্তৃক বাজার পরিষ্কার ও পরিচ্ছন্ন রাখার জন্য ট্রলি প্রদান আনোয়ারার বরুমছড়ায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা মাদক,সন্ত্রাস ও চাদাবাজমুক্ত সমাজ ঘটতে যুবসমাজকে যুব শক্তিতে রুপান্তর করতে হবে – আসলাম চৌধুরী নগরীর ৩৭ ও ৩৮ নম্বর ওয়ার্ডে জামায়াত প্রার্থী শফিউল আলমের গণসংযোগ,চট্টগ্রাম-১১ আসনে পরিবর্তনের বার্তা চট্টগ্রাম–৮: বিএনপি প্রার্থীর প্রচারে মাঠে নেমেছে মুক্তিযুদ্ধের প্রজন্ম “খেলাধুলা শিক্ষার্থীদের নেতৃত্ব, শৃঙ্খলা ও আত্মবিশ্বাস গড়ে তোলে” — মেয়র ডা. শাহাদাত হোসেন শরীয়তপুরে অস্ত্র-মাদকসহ সাবেক ছাত্রদল নেত্রী আটক পাহাড়ে রেমিট্যান্স প্রবাহ বাড়াতে কার্যকর উদ্যোগ জরুরি – সৈয়দ মিয়া হাসান শিক্ষাপ্রতিষ্ঠান ও প্রাথমিক বিদ্যালয় : আবদুল মামুন ফারুকী কর্নফুলীতে ‘ভাসমান গুদামে’ দুদকের অভিযান

চট্টগ্রামে র‍্যাবের নামে চাঁদা আদায়, গ্রেপ্তার ৪

  • সময় রবিবার, ২১ এপ্রিল, ২০২৪
  • ২৪৯ পঠিত

পলাশ সেন। চট্টগ্রাম মহানগর প্রতিনিধিঃ

চট্টগ্রামের পাহাড়তলীতে র‍্যাবের নামে চাঁদা আদায়ের অভিযোগে মোঃ শফিসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে র‍্যাবের-৭। গতকাল ২০এপ্রিল( শনিবার) সন্ধ্যায় নগরীর পাহাড়তলী থানার এ-ব্লক বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের দেহ তল্লাশি করে বিভিন্ন গাড়ি থেকে আদায়কৃত নগদ ৪৪ হাজার ৪৫০ টাকা চাঁদা উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো- মোঃ শফি (৫৮), মোঃ আবুল কালাম আজাদ (৫৪), মোঃ রাশেদ (৩২) ও মোঃ শাকিল (২৮)। রোববার (২১ এপ্রিল) তাদের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে র‍্যাব।
র‍্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মোঃ নূরুল আবছার জানান, বিভিন্ন বাস, টেম্পু ও সিএনজি অটোরিক্সা চালকদের গাড়ি থামিয়ে জোরপূর্বক চাঁদা আদায় করার তথ্য পেয়ে গতকাল শনিবার অভিযান চালানো হয়। অভিযানে মূলহোতা মোঃ শফিসহ ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা পরস্পর যোগসাজশে ৪-৫ বছর ধরে বিভিন্ন শ্রমিক সংগঠনের নাম ভাঙিয়ে সিএনজি অটোরিকশা, বাস, টেম্পু, মালবাহী ট্রাকসহ অন্যান্য পরিবহনের গতিরোধ করে ভয়ভীতি দেখিয়ে চাঁদা আদায় করে আসছিল। বিভিন্ন সময় র‍্যাবের একাধিক অভিযানের ফলে তারা কৌশল পরিবর্তন করে রশিদের পরিবর্তে সিগারেটের প্যাকেটে থেকে নম্বর লিখে টোকেন সরবরাহ করে থাকে। এছাড়াও প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে ড্রাইভারদের হুমকিসহ ভিন্ন কৌশল অবলম্বন করে বিভিন্ন গাড়ি থেকে ২০ টাকা হতে ১ হাজার টাকা পর্যন্ত চাঁদা আদায় থাকে বলে স্বীকার করেছে। আসামিদের পাহাড়তলী থানায় হস্তান্তর করা হয়েছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট