1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন
শিরোনামঃ
স্বার্থের বেড়াজালে মানুষ আলমগীর আলম রাজধানী ঢাকা শহরকে অচল করে তুলতে মরণফাঁদ অটোরিকশাই যথেষ্ট পটিয়ায় মাদক-জুয়া ও কিশোর অপরাধের বিরুদ্ধে সমাবেশ শারদীয় দুর্গোৎসব উৎসবমুখর করতে সরকার সর্বাত্মক সহযোগিতা করছে: এনামুল হক এনাম এমপি ন্যাশনাল ইংলিশ স্কুল চিটাগাং’র ‘বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান’ উদযাপন দুর্গাপূজায় কালিকা প্রসাদ স্মরণে রঙিনের কণ্ঠে ‘ঢাকের বোলে বাংলা দোলে’ মানবিক সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিত উদ্যোগের আহ্বান আলোকবর্তিকা মানব উন্নয়ন ফাউন্ডেশনের নাগরিক গোলটেবিল আলোচনা সভা অনুষ্ঠিত ১১ বছরে মাহফুজা, ৯ বছরে ইসরার-শৈশবেই পবিত্র কুরআন হিফজ সম্পন্ন নেত্রকোনায় সাংবাদিক আলিফ ফকিরকে গুলি করে হত্যা, তৃণমূল প্রেস সোসাইটির নিন্দা মাল্টিপল ডিস্ট্রিক্টের জয়েন্ট ট্রেজারার নির্বাচিত হওয়ায় লিও অভি আলম তুহিনকে সংবর্ধনা

চট্টগ্রামে হাফ পাসের দাবীতে শিক্ষার্থীদের আন্দোলন

  • সময় সোমবার, ২৯ নভেম্বর, ২০২১
  • ৭৯৩ পঠিত

নগর প্রতিনিধিঃ

গণপরিবহনে হাফ পাসের দাবিতে সড়কে অবস্থান নিয়ে আন্দোলন করছেন স্কুল পড়ুয়া শিক্ষার্থীরা। সোমবার (২৯ নভেম্বর) দুপুরে সাড়ে ১২টার দিকে নগরের ওয়াসার মোড়ে অবস্থান নেন তারা।

এসময় আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, আমরা যারা পড়ালেখা করি তাদের কোনও নিজস্ব আয় নেই। সবাই পরিবারের ওপর নির্ভরশীল। এছাড়া এমন নয় যে, পরিবারে শুধু আমরাই পড়ালেখা করি। আমাদের ভাই-বোনরাও পড়ালেখা করছে। যারা গণপরিবহন ব্যবহার করে তারা অনেকেই মধ্যবিত্ত-নিম্নমধ্যবিত্ত পরিবারের সন্তান। সুতরাং শিক্ষার্থীদের কথা মাথায় রেখে গণপরিবহনে ভাড়া অর্ধেক করার দাবি জানাচ্ছি।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার বিজয় বসাক বলেন, নিরাপদ সড়ক ও বিভিন্ন দাবিতে কিছু স্কুল শিক্ষার্থী আন্দোলন করছিল। আমি ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছি। বিষয়টা সংশ্লিষ্ট মহলকে জানানোর আশ্বাস দিলে তারা ঘটনাস্থল ত্যাগ করে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট