1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:০২ অপরাহ্ন
শিরোনামঃ
দুর্গাপূজায় কালিকা প্রসাদ স্মরণে রঙিনের কণ্ঠে ‘ঢাকের বোলে বাংলা দোলে’ মানবিক সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিত উদ্যোগের আহ্বান আলোকবর্তিকা মানব উন্নয়ন ফাউন্ডেশনের নাগরিক গোলটেবিল আলোচনা সভা অনুষ্ঠিত ১১ বছরে মাহফুজা, ৯ বছরে ইসরার-শৈশবেই পবিত্র কুরআন হিফজ সম্পন্ন নেত্রকোনায় সাংবাদিক আলিফ ফকিরকে গুলি করে হত্যা, তৃণমূল প্রেস সোসাইটির নিন্দা মাল্টিপল ডিস্ট্রিক্টের জয়েন্ট ট্রেজারার নির্বাচিত হওয়ায় লিও অভি আলম তুহিনকে সংবর্ধনা সম্প্রীতির বার্তা নিয়ে জে এম সেন হল পূজা মণ্ডপে সার্ক মানবাধিকার ফাউন্ডেশন সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে লায়ন্স ও লিও ক্লাব ক্লাসিকের শিক্ষা, খাদ্য ও স্বাস্থ্যসামগ্রী বিতরণ প্রকৌশলী আব্দুর রশিদ আহবায়ক, এডভোকেট আরমান আজাদ সদস্য সচিব; পটিয়া উপজেলা এনসিপির আহ্বায়ক কমিটি অনুমোদন পটিয়ায় কাজ করতে গিয়ে পড়ে আহত কিশোরের মৃত্যু, শোকের ছায়া পরিবারে শারদীয় দুর্গা উৎসব উপলক্ষে সুবিধাবঞ্চিত ও অসহায় পরিবারগুলোর মুখে হাসি ফোটাতে পাশে দাঁড়িয়েছে সামাজিক সংগঠন প্রয়াস

চট্টগ্রাম অভিভাবক ফোরামের উদ্যোগে এতিম ও দুস্থদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

  • সময় বৃহস্পতিবার, ৬ মে, ২০২১
  • ৯০২ পঠিত

মোঃ কামাল হোসেনঃ

চট্টগ্রামের শিক্ষার্থীদের কল্যাণার্থে অভিভাবকদের সমন্বিত সংগঠন “চট্টগ্রাম অভিভাবক ফোরাম” এর উদ্যোগে ৬ মে বিকাল ৫ টায় নগরীর মুরাদপুর এলাকায় এতিম ও দুস্থদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

ইফতার সামগ্রী বিতরণ শেষে মুরাদপুরস্থ একটি রেষ্টুরেন্টে সংগঠনের সকল সদস্যদের নিয়ে সংক্ষিপ্ত আলোচনা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

চট্টগ্রাম অভিভাবক ফোরামের আহবায়ক মোঃ সোলায়মান এর সভাপতিত্বে ও সদস্য সচিব অহিদুন্নবী চৌধুরী বাবুর সঞ্চালনায় অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনা, ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ এফ,বি,সি,সি,আই এর মেম্বার বিশিষ্ট ব্যবসায়ী নেতা নুর মোহাম্মদ মধু।

এতে বক্তব্য রাখেন মোঃ জানে আলম চৌধুরী, কাজী মঈন উদ্দিন, কাজী মোবারক হোসেন, সায়েদুল ইসলাম মিল্টন, অধ্যাপক নুরুল ইসলাম, মোঃ ফিরোজ চৌধুরী, মোঃ সাজেদুল করিম রিংকু সহ স্কুল কলেজে পড়ুয়া শিক্ষার্থীদের অনেক অভিভাবক বৃন্দ।

সংক্ষিপ্ত আলোচনায় প্রধান অতিথি নুর মোহাম্মদ মধু বলেন, কোভিড ১৯ প্রতিরোধে আমাদেরকে সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয় নির্দেশিত স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। করোনামুক্ত বাংলাদেশ গঠনে স্ব-স্ব অবস্থান থেকে সকল নাগরিককে ভূমিকা রাখতে হবে। সরকার ঘোষিত চলমান লকডাউন পরিপূর্ণ মেনে চলে আমাদের সকলকে নাগরিক দায়িত্ব পালনে এগিয়ে আসতে হবে। পাশাপাশি গরীব ও অসহায় মানুষের প্রতি সহানুভূতিশীল হতে হবে।

চট্টগ্রাম অভিভাবক ফোরামের আহবায়ক ও সভার সভাপতি মোঃ সোলায়মান সরকারের সুদৃষ্টি আকর্ষণ করে বলেন, কোভিড ১৯ এর প্রাদুর্ভাবে দীর্ঘ এক বছর সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় শিক্ষার্থীরা পড়ালেখায় পিছিয়ে যাচ্ছে। তারা মানসিক ভাবে বিপর্যস্ত হয়ে পড়ছে।

সংগঠনের সদস্য সচিব অহিদুন্নবী চৌধুরী বাবু বলেন, অভিভাবকদের আয় রোজগার প্রায় বন্ধ। কিন্তু প্রাইভেট ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান গুলো শিক্ষার্থীদেরকে বেতন প্রধানে বাধ্য করছে। এটি শিক্ষার্থী ও অভিভাবকদের সাথে এক ধরণের বিমাতাসুলভ আচরণ বলে মনে করি।

আলোচনা শেষে দেশের মঙ্গল কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা আবদুর রহিম।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট