1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১২:২৭ অপরাহ্ন
শিরোনামঃ
মাল্টিপল ডিস্ট্রিক্টের জয়েন্ট ট্রেজারার নির্বাচিত হওয়ায় লিও অভি আলম তুহিনকে সংবর্ধনা সম্প্রীতির বার্তা নিয়ে জে এম সেন হল পূজা মণ্ডপে সার্ক মানবাধিকার ফাউন্ডেশন সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে লায়ন্স ও লিও ক্লাব ক্লাসিকের শিক্ষা, খাদ্য ও স্বাস্থ্যসামগ্রী বিতরণ প্রকৌশলী আব্দুর রশিদ আহবায়ক, এডভোকেট আরমান আজাদ সদস্য সচিব; পটিয়া উপজেলা এনসিপির আহ্বায়ক কমিটি অনুমোদন পটিয়ায় কাজ করতে গিয়ে পড়ে আহত কিশোরের মৃত্যু, শোকের ছায়া পরিবারে শারদীয় দুর্গা উৎসব উপলক্ষে সুবিধাবঞ্চিত ও অসহায় পরিবারগুলোর মুখে হাসি ফোটাতে পাশে দাঁড়িয়েছে সামাজিক সংগঠন প্রয়াস চিটাগং ইন্টারন্যাশনাল স্কুলে সায়েন্স ফেয়ার অনুষ্ঠিত পটিয়ায় পুকুরের মাছ ধরা নিয়ে বিরোধ, বৃদ্ধার দুটি দাঁত উপড়ে ফেলার অভিযোগ পটিয়ায় ভূমি অফিসে দালাল আটক, ৪ দিনের কারাদণ্ড বোয়ালখালীতে মেধস মুনির আশ্রম পরিদর্শনে ডিসি-এসপি, দুর্গাপূজায় কঠোর নিরাপত্তা

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের ৬ বোর্ড সদস্য নিয়োগ

  • সময় শুক্রবার, ৪ ফেব্রুয়ারী, ২০২২
  • ৭০০ পঠিত

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) তিন বছরের জন্য সাবেক দুইজনসহ ৬ জন বোর্ড সদস্য নিয়োগ পেয়েছেন। চলতি বছরের ৩ ফেব্রুয়ারি থেকে ২০২৫ সালের ২ ফেব্রুয়ারি পর্যন্ত দায়িত্ব পালনের জন্য গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রশাসন শাখা-৬ থেকে প্রকাশিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ নিয়োগ দেওয়া হয়।

বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) উপসচিব লুৎফুন নাহার স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ বিষয়টি জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ আইন ২০১৮ এর ৬ (১) (ড) ও ৫ (২) ধারাবলে সরকার নিম্নবর্ণিত ৬ জন ব্যক্তিকে তিন বছরের জন্য চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সদস্য হিসেবে নিয়োগ প্রদান করলেন।

নিয়োগপ্রাপ্ত বোর্ড সদস্যরা হলেন- সিডিএ’র সাবেক দুই বোর্ড সদস্য জসিম উদ্দীন শাহ ও স্থপতি আশিক ইমরান।

নতুন চার সদস্য হলেন- রাঙ্গুনিয়ার সাবেক উপজেলা চেয়ারম্যান ও উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য মো. আলী শাহ, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য ও দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক মো.ফারুক, দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সদস্য ও বাঁশখালী উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক প্রকৌশলী মুনির উদ্দিন আহমদ এবং মহিলা সদস্য সুচিন্তা ফাউন্ডেশন চট্টগ্রামের সমন্বয়ক জিন্নাত সোহানা চৌধুরী।

সদ্য সাবেক ছয় বোর্ড সদস্য মো.জসিম উদ্দিন, মো.জসিম উদ্দিন শাহ, কেবিএম শাহজাহান, স্থপতি আশিক ইমরান, এম আর আজিম, রুমানা নাসরীন এর মধ্যে মো. জসিম উদ্দিন শাহ ও স্থপতি আশিক ইমরান পুনরায় বোর্ড সদস্য হিসেবে নিয়োগ পেয়েছেন।

জানা যায়, গত ৩০ অক্টোবর সিডিএ’র ৬ বোর্ড সদস্যের মেয়াদ শেষ হয়। ফলে গত তিন মাসের বেশি সময় ধরে কোনও বোর্ড সভা করতে পারেনি সিডিএ। প্রকল্পের নকশা পরিবর্তন, ভূমি অধিগ্রহণের চেক ইস্যুসহ বোর্ড সভার অনুমোদন পাওয়া সাপেক্ষে সিডিএ’র বেশকিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ও ফাইল আটকে আছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট