1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ০৭:০২ অপরাহ্ন
শিরোনামঃ
চট্টগ্রামে তারেক রহমানের মহাসমাবেশ সফল করতে সর্বস্তরের মানুষের অংশগ্রহণের আহ্বান মেয়র ডা. শাহাদাতের সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করল এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশন পেকুয়ায় ধানের শীষের সমর্থনে এম এ কাইয়ুম ইশতিয়াকের মিছিলে গনজোঁয়ার চট্টগ্রামে জমকালো আয়োজনে অনুষ্ঠিত মাদার তেরেসা অ্যাওয়ার্ড–২০২৬ এপেক্স ক্লাব অব পটিয়ার শীতবস্ত্র বিতরণ কর্মসূচির উদ্বোধন পোল্যান্ডের ক্রাকোতে উদ্বোধন করা হলো বাংলাদেশি গ্রোসারি সুপারশপ ‘লিটল এশিয়া গ্রোসারি অ্যান্ড হালাল মিট’ থানা পুলিশের তড়িৎ পদক্ষেপে বায়েজিদে খণ্ডিত লাশ উদ্ধারের রহস্য উদ্ঘাটন,অভিযুক্ত নারী গ্রেপ্তার ২০ বছর পর রোববার চট্টগ্রামে আসছেন তারেক রহমান পলোগ্রাউন্ডে মহাসমাবেশ, লক্ষাধিক মানুষের সমাগমের আশা চন্দ্রঘোনায় মাদরাসা পরিদর্শন ও মনিটরিং এ আনজুমান এডুকেশন বোর্ড সীতাকুণ্ডে মাজার জিয়ারতে প্রচারণা শুরু

চট্টগ্রাম বন্দরে ফের ৪ টন ঘনচিনি আটক

  • সময় বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫
  • ১৪৮ পঠিত

 

মোঃ কায়সার চট্টগ্রাম প্রতিনিধি।

চীন থেকে আমদানি করা ৪ হাজার ২০০ কেজি (৪.২ টন) ঘন চিনি আটক করেছে চট্টগ্রাম কাস্টম হাউস। বুধবার জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

এনবিআর জানায়, সরকারের আমদানি নীতি আদেশ ২০২১–২৪ অনুযায়ী ঘন চিনি আমদানি নিষিদ্ধ। ‘পলি অ্যালুমিনিয়াম ক্লোরাইড’ ঘোষণা দিয়ে প্রতারণার মাধ্যমে সোডিয়াম সাইক্লাইমেটজাত ঘন চিনি দেশে আনার চেষ্টা করা হয়। এ ঘটনায় সংশ্লিষ্ট আমদানিকারকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকার কেরানীগঞ্জের এজাজ ট্রেডিং প্রতিষ্ঠানটি এক কনটেইনারে ২২ হাজার ৮৮ কেজি পণ্য আমদানি করে। গত ২১ অক্টোবর কনটেইনারটি চট্টগ্রাম বন্দরে পৌঁছায়। গোপন তথ্যের ভিত্তিতে চালানটির খালাস স্থগিত করে কাস্টম হাউস।

পরবর্তীতে ৬ নভেম্বর কায়িক পরীক্ষায় কনটেইনারে দুই ধরনের পণ্য পাওয়া যায়। নমুনা পরীক্ষার রিপোর্টে দেখা যায়—একটি অংশে ১৭ হাজার ৮০০ কেজি ঘোষিত পণ্য থাকলেও বাকী ৪ হাজার ২০০ কেজি ঘন চিনি হিসেবে শনাক্ত হয়।

এনবিআর আরও জানায়, ঘন চিনি একটি কৃত্রিম মিষ্টিকারক, যা সাধারণ চিনির চেয়ে ৩০ থেকে ৫০ গুণ বেশি মিষ্টি। অসাধু ব্যবসায়ীরা মিষ্টান্ন, বেকারি, আইসক্রিম, বেভারেজ, জুস, কডেন্সড মিল্ক ও শিশুখাদ্য প্রস্তুতে ঘন চিনি ব্যবহার করে থাকে—যা স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। এতে ক্যানসার, কিডনি ও লিভারের জটিল রোগের ঝুঁকি বাড়ে।

এর আগে ১৬ সেপ্টেম্বর ও ২৮ অক্টোবর পৃথক দুইটি অভিযানে ১০০ টন ঘন চিনি আটক করে চট্টগ্রাম কাস্টম হাউস।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট