1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাতকানিয়ায় মারফলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিষেক ও কৃতি সংবর্ধনা অনুষ্ঠিত ফটিকছড়ি জনকল্যাণ পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত। চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পার্কভিউ হসপিটালের পরিচ্ছন্নতা কার্যক্রম “শানে আউলিয়া ও বড়পীর আব্দুল কাদের জিলানী রাদ্বিয়াল্লাহু আনহুর জীবন ও কর্ম ” -মাহমুদা মুশতারী বেকারত্ব দিন দিন যুব সমাজকে ছুরি-ছিনতাইয়ের পথে ঠেলে দিচ্ছে কৃষক, ক্ষুদ্রঋণ ও গ্রামীণ উদ্যোক্তা: কৃষির উৎপাদনশীলতা বাড়াতে ব্যাংকিং খাতের ভূমিকা ‘কপিলদাস মুর্মুর শেষ কাজ’: সাঁওতাল জীবন ও প্রতিবাদের গল্প নিয়ে নাটক পাহাড়তলী সাব-রেজিস্ট্রি অফিসে দুদকের ফাঁদ: ঘুষের টাকাসহ সাব-রেজিস্ট্রারসহ গ্রেফতার ৩ বোয়ালখালীতে মাদক সেবনের দায়ে ৩ জনের কারাদণ্ড র‍্যাগিং নয়, সিনিয়র-জুনিয়র সম্পর্ক হোক সম্মান, সহমর্মিতা ও সৌহার্দ্যের – লায়ন উজ্জল কান্তি বড়ুয়া

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের নবনিযুক্ত চেয়ারম্যান প্রফেসর রেজাউল করিমের সাথে স্বাশিপ নেতৃবৃন্দের সাক্ষাৎ

  • সময় শনিবার, ১৮ মে, ২০২৪
  • ৫০৫ পঠিত

প্রেস বিজ্ঞপ্তিঃ

চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড এর নবনিযুক্ত চেয়ারম্যান প্রফেসর রেজাউল করিমের সাথে স্বাধীনতা শিক্ষক পরিষদ (স্বাশিপ ) চট্টগ্রাম বিভাগীয় শাখার নেতৃবৃন্দের এক মতবিনিময় সভা গত ১৬ মে বৃহস্পতিবার বেলা ১২টায় বোর্ড চেয়ারম্যানের অফিস কক্ষে অনুষ্ঠিত হয়েছে। এসময় উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড এর সচিব প্রফেসর নারায়ণ চন্দ্র নাথ, পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মুজিবুল হক, বিদ্যালয় পরিদর্শক অধ্যাপক ড.বিপ্লব গাঙ্গুলী ও উপসচিব অধ্যাপক বেলাল উদ্দিন। শিক্ষকদের পক্ষে দাবীদাওয়া তুলে ধরে বক্তব্য রাখেন স্বাধীনতা শিক্ষক পরিষদ (স্বাশিপ),চট্টগ্রাম বিভাগীয় শাখার সভাপতি অধ্যাপক পার্থ সারথি চৌধুরী, চট্টগ্রাম উত্তর জেলা শাখার সভাপতি অধ্যক্ষ নাসির উদ্দিন, বিভাগীয় দপ্তর সম্পাদক ও মহানগর শাখার সাবেক সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক জিয়াউদ্দিন, রাঙ্গামাটি জেলা শাখার সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক জয়সিম বড়ুয়া , সিটি কর্পোরেশন শাখার সভাপতি প্রধান শিক্ষক টিংকু কুমার ভৌমিক, সহ-সভাপতি প্রধান শিক্ষক সুকুমার দেবনাথ, সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক শাহাদাত হোসেন, প্রধান শিক্ষক পরিষদ, চট্টগ্রাম মহানগর শাখার সভাপতি আবুল কাশেম,সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ তালুকদার, সহ-সভাপতি জাকির হোসেন, স্বাশিপ,চট্টগ্রাম বিভাগীয় শাখার সদস্য অধ্যক্ষ আকিমুল হক, অধ্যাপক রাশেদ হোসাইন, প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) সুজিত চৌধুরী, এশিয়ান স্কুল অ্যান্ড কলেজের উপাধ্যক্ষ লায়ন এইচ এম ওসমান সরওয়ার প্রমুখ। মতবিনিময় সভায় বোর্ডের চেয়ারম্যান প্রফেসর রেজাউল করিম শিক্ষাবান্ধব মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট শিক্ষা ব্যবস্থা বাস্তবায়নে সকলকে আন্তরিকতা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান। তিনি আরো বলেন, বর্তমান সরকার যে কারিকুলাম প্রণয়ন করেছে তা অত্যন্ত যুগোপযোগী ও চ্যালেঞ্জিং। এই কারিকুলাম বাস্তবায়নে তিনি প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে যথাযথ দায়িত্ব পালনের আহ্বান জানান। মুক্তিযুদ্ধের চেতনা ও মেধা নির্ভর সমৃদ্ধ জাতি গঠনে শিক্ষকদের ব্যাপক ভূমিকা রয়েছে বলেও তিনি উল্লেখ করেন। স্বাধীনতার শিক্ষক পরিষদ (স্বাশিপ ) নেতৃবৃন্দ বোর্ডের নবনিযুক্ত চেয়ারম্যানের উত্তরোত্তর সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট