1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন
শিরোনামঃ
নানিয়ারচর সেনা জোন কর্তৃক বাজার পরিষ্কার ও পরিচ্ছন্ন রাখার জন্য ট্রলি প্রদান আনোয়ারার বরুমছড়ায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা মাদক,সন্ত্রাস ও চাদাবাজমুক্ত সমাজ ঘটতে যুবসমাজকে যুব শক্তিতে রুপান্তর করতে হবে – আসলাম চৌধুরী নগরীর ৩৭ ও ৩৮ নম্বর ওয়ার্ডে জামায়াত প্রার্থী শফিউল আলমের গণসংযোগ,চট্টগ্রাম-১১ আসনে পরিবর্তনের বার্তা চট্টগ্রাম–৮: বিএনপি প্রার্থীর প্রচারে মাঠে নেমেছে মুক্তিযুদ্ধের প্রজন্ম “খেলাধুলা শিক্ষার্থীদের নেতৃত্ব, শৃঙ্খলা ও আত্মবিশ্বাস গড়ে তোলে” — মেয়র ডা. শাহাদাত হোসেন শরীয়তপুরে অস্ত্র-মাদকসহ সাবেক ছাত্রদল নেত্রী আটক পাহাড়ে রেমিট্যান্স প্রবাহ বাড়াতে কার্যকর উদ্যোগ জরুরি – সৈয়দ মিয়া হাসান শিক্ষাপ্রতিষ্ঠান ও প্রাথমিক বিদ্যালয় : আবদুল মামুন ফারুকী কর্নফুলীতে ‘ভাসমান গুদামে’ দুদকের অভিযান

চট্টগ্রাম সাংবাদিক সংস্থার আয়োজনে প্রয়াত চন্দন কুমার বিশ্বাসের স্মরণে সভা ও মধ্যাহ্নভোজ

  • সময় শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫
  • ২৭৭ পঠিত

ওসমান এহতেসাম:

চট্টগ্রাম সাংবাদিক সংস্থার (চসাস) উদ্যোগে চট্টগ্রাম সাংবাদিক সংস্থার কার্যনির্বাহী সদস্য ও দৈনিক আজকের বাংলা পত্রিকার চট্টগ্রাম প্রতিনিধি তুষার দাসের শ্রদ্ধেয় শ্বশুর চন্দন কুমার বিশ্বাসের স্মরণে এক স্মরণসভা ও মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়। বৃহস্পতিবার (১০ এপ্রিল) দুপুর ১২টায় চট্টগ্রাম নগরীর সদরঘাট কালি বাড়ি মোড়স্থ স্যাডেল পিক রেস্টুরেন্টে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি ও চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক আলহাজ্ব আবু সুফিয়ান। তিনি বলেন, “চন্দন কুমার বিশ্বাস ছিলেন একজন সৎ, আত্মপ্রত্যয়ী ও মানবিক গুণে গুণান্বিত মানুষ। এমন একজন ব্যক্তির স্মরণে আয়োজিত এ সভা প্রমাণ করে, ভালো মানুষ কখনও হারিয়ে যায় না।

তিনি আরো বলেন, “আমাদের রাজনীতির মূল চেতনা হওয়া উচিত জনগণের প্রতি দায়িত্ববোধ এবং দেশপ্রেম। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান ঠিক এই চেতনা নিয়ে দলের হাল ধরেছেন। তাঁর নেতৃত্বে আমরা জনগণের জন্য রাজনীতি করি, রাজনৈতিক জীবনে আমরা বারবার দমন-পীড়নের শিকার হয়েছি, ত্যাগ স্বীকার করেছি, কিন্তু আদর্শচ্যুত হইনি। সাংবাদিকরা আজ নানা ধরনের চ্যালেঞ্জের মুখে। আমি আপনাদের আশ্বস্ত করতে চাই, তারেক রহমান এবং আমরা সাংবাদিকদের পাশে আছি এবং থাকব। স্বাধীন ও ন্যায়ভিত্তিক সাংবাদিকতা টিকিয়ে রাখতে হলে রাজনীতিবিদদেরও দায়িত্ব রয়েছে, এবং আমরা সেই দায়িত্ব পালনে প্রতিশ্রুতিবদ্ধ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট শিক্ষাবিদ, একুশে পদকপ্রাপ্ত শিক্ষাবিদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পালি বিভাগের অধ্যাপক ও চট্টগ্রাম সাংবাদিক সংস্থার উপদেষ্টা ড. জিনবোধি ভিক্ষু। তিনি বলেন, “মানুষের জীবনে কিছু সম্পর্ক হৃদয়ের গভীরে স্থায়ী হয়। প্রয়াত চন্দন কুমার বিশ্বাস তেমনই একজন, যাঁর প্রজ্ঞা, সততা ও সামাজিক দায়বদ্ধতা প্রজন্মের জন্য অনুকরণীয় হয়ে থাকবে।”

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও চসিকের ১৯ নং দক্ষিণ বাকলিয়া ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আলহাজ্ব ইয়াছিন চৌধুরী আছু। বাংলাদেশ বেতারের সংবাদ উপস্থাপিকা শরীফুন নাহার হ্যাপী এবং কার্যনির্বাহী সদস্য আলতাফ হোসেনের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলামিস্ট ও চসাসের সাধারণ সম্পাদক ওসমান এহতেসাম, চট্টগ্রাম জজকোর্টের এপিপি এড. মো. হেলাল, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মাইকেল চৌধুরী এবং চসাসের দাতা সদস্য মো. মোশতাক আহমেদ। অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন বিশিষ্ট গবেষক ও সমাজকর্মী প্রণব রাজ বড়ুয়া, কার্যনির্বাহী সদস্য তুষার দাস, সাংবাদিক সামির হোসেন মোহন, আব্দুল মালেক, সাংবাদিক ফিরোজ উদ্দিন, সাংবাদিক আনিছুর রহমান, পলাশ কান্তি নাথ, জাহাঙ্গীর আলম, আব্দুল মোমিন,  মোঃ সাইফুল, রাফিকা আক্তার, শাকিল আহমেদ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা আবীর চৌধুরী, আফনান আনসারী মোজাহেদুল ইসলাম শাকিব সহ প্রমূখ। স্মৃতিচারণামূলক বক্তব্য রাখেন চসাসের কার্যনির্বাহী সদস্য মো. জাহাঙ্গীর আলম। অনুষ্ঠান শেষে মধ্যাহ্নভোজের মাধ্যমে স্মরণসভা শেষ হয়।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট