1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২:৩০ অপরাহ্ন
শিরোনামঃ
সামাজিক মাধ্যমে অভিযোগ, কনস্যুলেট বলছে ‘মিথ্যা ও বানোয়াট’ পটিয়া আমির ভান্ডার দরবার শরীফে হাজী মোহাম্মদ আবুল বশর সি,আই,পির পক্ষে অনুদান প্রদান আন্তর্জাতিক বিশ্বতানের উদ্যোগে চট্টগ্রামে বাবা দিবস ও ফল উৎসব অনুষ্ঠিত। এক হাত-এক পা হারিয়ে লড়াই,মৃত্যুর পর চার কন্যাসন্তান নিয়ে অসহায় পরিবার। জায়ান হত্যার বিচার দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন, আবেগঘন বক্তব্যে কাঁদালেন মা। নজরুল বর্ষ’ জাতীয় কবির পুনরাবিষ্কারের রাষ্ট্রীয় উদ্যোগ – লায়ন উজ্জল কান্তি বড়ুয়া মহররম-আশুরার ফযিলত এবং আহলে বাইতের মর্যাদা ও তাঁদের প্রতি ভালোবাসা” – মাওলানা মুহাম্মদ বোরহান উদ্দীন কাদেরী চট্টগ্রামে জেন্ডারভিত্তিক সহিংসতা ও অনলাইন হয়রানি প্রতিরোধে অ্যাডভোকেসি সংলাপ অনুষ্ঠিত মানুষের কল্যাণে নীরব সেবার আলোকবর্তিকা: পটিয়ার হাজী আবদুস সাত্তার ফাউন্ডেশন। সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও আলোচনা সভা চট্টগ্রামে অনুষ্ঠিত

চট্টগ্রাম সিটি কর্পোরেশন উদ্যোগে বঙ্গবন্ধুর ৪৬ তম মৃত্যুবার্ষিকী পালিত।

  • সময় রবিবার, ১৫ আগস্ট, ২০২১
  • ৪৮১ পঠিত

ইসমাইল ইমন, চট্টগ্রাম মহানগর প্রতিনিধি:

সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম মৃত্যুবার্ষিকী ও নিহত পরিবারের সদস্যদের স্মরনে রবিবার ১৫ই আগষ্ট চট্টগ্রাম নগরীর থিয়েটার হলে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে আলোচনা সভার আয়োজন করা হয়।
সিটি কর্পোরেশনের সাংস্কৃতিক ও সমাজকল্যাণ কমিউনিটি সমন্বয়ক কমিশনার আব্দুস সালাম মাসুমের সভাপতিত্বে, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ রেজাউল করিম।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শহিদুল আলম,
পবিত্র কোরআন তেলাওয়াত, গীতা পাঠ ও ত্রিপিটকের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়।
স্বাগত বক্তব্য রাখেন সিটি কর্পোরশনের সচিব খালেদ মাহমুদ।
বক্তব্য রাখেন প্যানেল মেয়র মোহাম্মদ গিয়াস উদ্দিন আব্দুস সবুর লিটন , আফরোজা খানম ও ১৭ নং ওয়ার্ড কাউন্সিলর মহানগর আওয়ামী লীগের তথ্য ও প্রকাশনা সম্পাদক মোঃ শহিদুল আলম।
প্রধান অতিথি তার বক্তব্যে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধুর জীবন, সংগ্রামের ইতিহাস তুলে ধরেন, সেইসাথে বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনিদের সহযোগীদের অনতিবিলম্বে ফাঁসি কার্যকরের দাবি জানান।
এই সময় চট্টগ্রামের সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর ও সিটি কর্পোরেশনের বিভিন্ন স্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট