1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০২:৪২ পূর্বাহ্ন
শিরোনামঃ
নাগরিক ছাত্র ঐক্য কেন্দ্রীয় নির্বাহী সংসদের যুগ্ম সদস্য সচিব নির্বাচিত হলেন বোয়ালখালীর কৃতি সন্তান মোস্তানছিরুল হক চৌধুরী আলহাজ্ব শামশুল হক ফাউন্ডেশন – সিডিসি এবং স্বপ্নীল ব্রাইট ফাউন্ডেশনের আয়োজনে প্রতিবন্ধ ব্যাক্তিদের সহায়ক উপকরণ বিতরণ অনুষ্ঠান সম্পন্ন সংগীত পরিষদ আয়োজিত অনুষ্ঠানে কথামালা, আবৃত্তি ও সংগীতে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ জেলা সম্মেলনে বেস্ট প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পেলেন এপেক্স ক্লাব অব পটিয়ার আলমগীর আলম। আনোয়ারায় শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুষ্পস্তবক অর্পণ রাঙ্গামাটি সদর জোনের উদ্যোগে এতিম ও অসহায় মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র ও কার্পেট বিতরণ বিজয় দিবস সফল করার লক্ষ্যে পটিয়ায় যুবদলের ব্যাপক প্রস্তুতি সুদানে শান্তিরক্ষী মিশনে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য নিহতের ঘটনায় এডব্লিউসিআরএফ-এর শোক ও উদ্বেগ বাঘাইছড়িতে হতদরিদ্রদের পাশে মারিশ্যা জোন: ঢেউটিন, সেলাই মেশিন ও নগদ অর্থ সহায়তা প্রদান মেজর জেনারেল (অব.) ইলিয়াস সার্ক মানবাধিকারের উপদেষ্টা মনোনীত।

চট্টগ্রাম সিটি মেয়রের সঙ্গে বিবিসিসিআই-এর মতবিনিময়

  • সময় রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫
  • ১১৮ পঠিত

মোঃ কায়সার , চট্টগ্রাম প্রতিনিধি।

ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (বিবিসিসিআই) লন্ডন অফিসে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেনের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন বিবিসিসিআই সভাপতি রফিক এম. হায়দার। পরিচালনা করেন প্রতিষ্ঠানের পরিচালক ও গ্লোবাল ট্রেড স্ট্র্যাটেজিস্ট মিসবাহ চৌধুরী।

সভায় স্বাগত বক্তব্য দেন জ্যেষ্ঠ পরিচালক আবুল কালাম আজাদ। বক্তব্য রাখেন সাবেক মেয়র জাহাঙ্গীর হক, সহ-সভাপতি আবুল হায়াত নুরুজ্জামান, রাজনৈতিক বিশ্লেষক ড. মুজিব এম. রহমান, ব্রিটিশ বাংলাদেশি সলিসিটরস অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুল গাফ্ফার, আশিকুর রহমান, ফাইন্যান্স ডিরেক্টর হেলাল উদ্দিন খান, সাবেক সভাপতি এস. বি. ফারুকসহ বেশ কয়েকজন কমিউনিটি নেতা। পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন মাওলানা ওয়াহিদ সিরাজী।

মতবিনিময় সভায় মেয়র ডা. শাহাদাত হোসেন চট্টগ্রামের বিনিয়োগ সম্ভাবনার বিভিন্ন দিক তুলে ধরে বলেন, চট্টগ্রাম অর্থনৈতিক অঞ্চল, তথ্যপ্রযুক্তি, পর্যটন, ফাইভ-স্টার হোটেল এবং নবায়নযোগ্য সবুজ জ্বালানি খাতে বিনিয়োগের জন্য অত্যন্ত সম্ভাবনাময় শহর। তিনি যুক্তরাজ্যপ্রবাসী বিনিয়োগকারীদের এসব খাতে বিনিয়োগের আহ্বান জানান।

সভায় বিবিসিসিআই চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সঙ্গে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের আগ্রহ প্রকাশ করে। সহযোগিতার অংশ হিসেবে চট্টগ্রামের তরুণদের দক্ষতা উন্নয়নে বিনামূল্যে প্রশিক্ষণ ও সার্টিফিকেশন প্রোগ্রাম চালুর ঘোষণা দেওয়া হয়।

সভা শেষে দুই পক্ষ যুক্তরাজ্য ও বাংলাদেশের মধ্যে টেকসই বাণিজ্যিক সহযোগিতা এবং সামগ্রিক অর্থনৈতিক উন্নয়ন আরও জোরদার করার অঙ্গীকার ব্যক্ত করে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট