1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
কর্ণফুলী শাহ আমানত সেতুর অবৈধ টোল বাতিলের দাবি, দক্ষিণ চট্টগ্রামের প্রবেশমুখে গড়ে তোলা হবে পরিবেশবান্ধব আধুনিক আবাসিক প্রকল্প সাংবাদিক হয়রানি বন্ধ করুন: ইউএনও মোশারফের মিথ্যা জিডির তীব্র নিন্দা ও শাস্তির দাবি, টিপিএসবি’র সাম্রাজ্য ভাগাভাগি নিয়ে বিরোধ ‘মাদক সম্রাট’ সোবহান নিহত! দুবাই প্রবাসী সাংবাদিককে হত্যার হুমকি, বিভিন্ন সংগঠনের নিন্দা বোয়ালখালীতে বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী মামলায় তিন নেতাকর্মী গ্রেপ্তার বোয়ালখালীতে অজিত বিশ্বাসসহ দুই যুবলীগ কর্মী গ্রেপ্তার ফটিকছড়িতে বিপ্লব ও সংহতি দিবসের জনসভায় বিশাল র‍্যালী নিয়ে যোগ দিলেন ভূজপুর ইউপি চেয়ারম্যান শিপন বোয়ালখালীতে সিএনজি-মোটরসাইকেল সংঘর্ষে আহত ২ বোয়ালখালীতে কুকুর-বিড়ালের কামড়ে আহত ৬ জাতীয় বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন এপেক্স ক্লাব অব সাঙ্গু

চন্দনাইশে ১০ হাজার পিচ ইয়াবা ও বহনকারী ১টি ট্রাকসহ মাদক ব্যবসায়ী আটক

  • সময় বৃহস্পতিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২১
  • ৬৩৬ পঠিত

পলাশ সেন, মহানগর প্রতিনিধি:

চট্টগ্রাম চন্দনাইশ উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১০ হাজার পিস ইয়াবাসহ মো. রবিউল ইসলাম (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। একই সময় ইয়াবা পরিবহনে ব্যবহৃত একটি ট্রাকও জব্দ করা হয়। গত (২৯ সেপ্টেম্বর) বিকাল দোহাজারী পৌরসভার সিঙ্গার শো-রুমের সামনের চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক থেকে ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার রবিউল সাতক্ষীরা জেলার সদর থানাধীন কামালনগর এলাকার মৃত মো. শহিদুল ইসলামের ছেলে বলে জানা যায়। এ সময় পুলিশ জানায়, বুধবার বিকালে গোপন সংবাদে দোহাজারী পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) বিল্লাল হোসেন সঙ্গীয় অফিসার ও ফোর্স দোহাজারী পৌরসভার সিঙ্গার শো-রুমের সামনের চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে অভিযান চালায়। পরে চট্টগ্রামমুখী একটি ট্রাক দোহাজারী পৌরসভাস্থ সিঙ্গার শো-রুমের সামনে থামানোর পর চালককে অধিকতর জিজ্ঞাসাবাদ করলে তার দেখানো স্থান চালকের সিটের নিচে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এব্যাপারে চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নাসির উদ্দীন সরকার বলেন, আটককৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে চন্দনাইশ থানায় মামলা দায়ের করে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট