1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
রাজধানী ঢাকা শহরকে অচল করে তুলতে মরণফাঁদ অটোরিকশাই যথেষ্ট পটিয়ায় মাদক-জুয়া ও কিশোর অপরাধের বিরুদ্ধে সমাবেশ শারদীয় দুর্গোৎসব উৎসবমুখর করতে সরকার সর্বাত্মক সহযোগিতা করছে: এনামুল হক এনাম এমপি ন্যাশনাল ইংলিশ স্কুল চিটাগাং’র ‘বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান’ উদযাপন দুর্গাপূজায় কালিকা প্রসাদ স্মরণে রঙিনের কণ্ঠে ‘ঢাকের বোলে বাংলা দোলে’ মানবিক সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিত উদ্যোগের আহ্বান আলোকবর্তিকা মানব উন্নয়ন ফাউন্ডেশনের নাগরিক গোলটেবিল আলোচনা সভা অনুষ্ঠিত ১১ বছরে মাহফুজা, ৯ বছরে ইসরার-শৈশবেই পবিত্র কুরআন হিফজ সম্পন্ন নেত্রকোনায় সাংবাদিক আলিফ ফকিরকে গুলি করে হত্যা, তৃণমূল প্রেস সোসাইটির নিন্দা মাল্টিপল ডিস্ট্রিক্টের জয়েন্ট ট্রেজারার নির্বাচিত হওয়ায় লিও অভি আলম তুহিনকে সংবর্ধনা সম্প্রীতির বার্তা নিয়ে জে এম সেন হল পূজা মণ্ডপে সার্ক মানবাধিকার ফাউন্ডেশন

চন্দনাইশ উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রশংসনীয় উদ্যোগ।

  • সময় রবিবার, ২৪ জুলাই, ২০২২
  • ৫৩২ পঠিত

ইসমাইল ইমন চট্টগ্রাম প্রতিনিধি:

বিদ্যুৎ সাশ্রয়ে নিজ কার্যালয়ের এসি ও ভেতরের ডেকোরেশনের সব বাতি বন্ধ রেখে অফিস চালাচ্ছেন চন্দনাইশ উপজেলা নির্বাহী কর্মকর্তা নাছরিন আক্তার।
এই সংক্রান্ত একটি নোটিশ এসি ও অফিসের দরজায় টাঙিয়ে রেখেছেন তিনি।

নিজ অফিসের এসি বন্ধ করে, বিদ্যুৎ সাশ্রয়ে জনসচেতনতা মূলক প্রচারণা ও বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি প্রশংসায় ভাসছেন।

২৪ জুলাই (রবিবার) তার কার্যালয়ে গেলে দেখা যায়,অফিসের প্রতিটি জানালা খুলে দেওয়া হয়েছে। শীতাতাপ যন্ত্রটি বন্ধ রাখা হয়েছে। গরম বেশি থাকায় শুধু ফ্যান চালু রাখছেন তিনি।

উপজেলা নির্বাহী অফিসার নাছরিন আক্তার বলেন,বিদ্যুৎ সাশ্রয়ে সরকারের নির্দেশনার সঙ্গে সামঞ্জস্য রেখে নিজে নিয়ম মেনে অন্যরা যেন মেনে চলে সেদিকে নজর দিচ্ছি। দায়িত্বশীলরা যদি সচেতনতা অবলম্বন করি তা দেখে অন্যরাও অনুপ্রাণিত হয়ে সংকট উত্তরণে এগিয়ে আসবে।

তিনি আরও জানান,অপ্রয়োজনে বৈদ্যুতিক বাতি ফ্যান এমনকি টেলিভিশন ও ব্যবহার করছিনা। চলমান বিদ্যুৎ সংকট না কাটা পর্যন্ত এ কার্যক্রম অব্যাহত থাকবে।

তিনি সবার উদ্দেশে বলেন,যার যার স্থান থেকে যদি আমরা সচেতন হই,তাহলে এ সংকট মোকাবিলা করা সহজ হবে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট