1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
পদুয়া আইনুল উলুম দারুচ্ছুন্নাহ কামিল মাদরাসার প্রাক্তন ছাত্র পরিষদের সাধারণ সভা অনুষ্ঠিত আজকের মানব সময় পত্রিকার ৯ম বর্ষপূর্তি উদযাপন: বিভিন্ন মহলের শুভেচ্ছা বিনিময় ও কেক কাটা উৎসব অনুষ্ঠিত মারকাযুল কুরআন ওয়াসসুন্নাহ একাডেমির পুরস্কার বিতরণ অনুষ্ঠান শিশু অধিকার রক্ষায় সম্মিলিত উদ্যোগ জরুরি—আলোকবর্তিকা মানব উন্নয়ন ফাউন্ডেশনের গোলটেবিল আলোচনা বাংলাদেশ জার্নালিস্ট ফোরাম ইউএই,র নতুন কার্যকরী কমিটির সভাপতি মোঃ শিবলী আল সাদিক, সাধারণ সম্পাদক লায়ন মোঃ আবু ছালেহ্। আরিফ খান সভাপতি, রবি সেক্রেটারি  এপেক্স ক্লাব অব পটিয়ার বার্ষিক  সাধারণ সভা অনুষ্ঠিত পটিয়ায় নবজাগরণ যুব সংঘের নতুন কমিটির অভিষেক ও পরিচিতি সভা অনুষ্ঠিত স্মৃতিচারণের মধ্য দিয়ে মানুষের মাঝে বেঁচে থাকবেন মেয়র আবু সুফিয়া কামাল: আমাদের হৃদয়ের মমতাময়ী আলোকশিখা ​-লায়ন উজ্জল কান্তি বড়ুয়া চিটাগং ইন্টারন্যাশনাল স্কুলে ক্লাস পার্টি অনুষ্ঠিত

চন্দনাইশ থেকে ইয়াবা সহ ২ মাদক ব্যবসায়ী আটক

  • সময় সোমবার, ২৬ সেপ্টেম্বর, ২০২২
  • ৮৭৯ পঠিত

আব্দুল সাত্তার, টিটু চট্টগ্রামঃ
র‌্যাব-৭, চট্টগ্রাম এর অভিযানে চন্দনাইশ থেকে ১৭,৬০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ ২ জন মাদক ব্যবসায়ী আটক।
রবিবার (২৫ সেপ্টেম্বর) চট্টগ্রাম জেলার চন্দনাইশ থানাধীন জামিরঝুড়ি এলাকার জনৈক বাছা মিয়ার টিনের ঘরের ভিতর সাদা পলিথিনের উপর কস্টেপ দ্বারা মোড়ানো অবস্থায় মোট ১৭,৬০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ আসামীদের গ্রেফতার করা হয়।। গ্রেফতারকৃতরা হলো ১। মোঃ জামাল উদ্দিন দিদার (২৬), পিতা- মোঃ বাছা মিয়া, সাং- জামিরঝুড়ি, থানা-চন্দনাইশ, জেলা- চট্টগ্রাম এবং ২। মোঃ শাহাজান (৩২), পিতা- মৃত নুরুল ইসলাম।
এসব তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-৭ সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) নুরুল আবছার।
তিনি বলেন,তারা দীর্ঘদিন যাবৎ কক্সবাজার জেলার সীমান্ত এলাকা হতে মাদক দ্রব্য সংগ্রহ করে পরবর্তীতে তা চট্টগ্রাম জেলা ও চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন এলাকার মাদক ব্যবসায়ীদের নিকট খুচরা ও পাইকারীভাবে বিক্রয় করে আসছে। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৫৩ লক্ষ টাকা।
গ্রেফতারকৃত আসামী এবং উদ্ধারকৃত মাদকদ্রব্য সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট