1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ১১:৫১ অপরাহ্ন
শিরোনামঃ
নাগরিক ছাত্র ঐক্য কেন্দ্রীয় নির্বাহী সংসদের যুগ্ম সদস্য সচিব নির্বাচিত হলেন বোয়ালখালীর কৃতি সন্তান মোস্তানছিরুল হক চৌধুরী আলহাজ্ব শামশুল হক ফাউন্ডেশন – সিডিসি এবং স্বপ্নীল ব্রাইট ফাউন্ডেশনের আয়োজনে প্রতিবন্ধ ব্যাক্তিদের সহায়ক উপকরণ বিতরণ অনুষ্ঠান সম্পন্ন সংগীত পরিষদ আয়োজিত অনুষ্ঠানে কথামালা, আবৃত্তি ও সংগীতে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ জেলা সম্মেলনে বেস্ট প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পেলেন এপেক্স ক্লাব অব পটিয়ার আলমগীর আলম। আনোয়ারায় শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুষ্পস্তবক অর্পণ রাঙ্গামাটি সদর জোনের উদ্যোগে এতিম ও অসহায় মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র ও কার্পেট বিতরণ বিজয় দিবস সফল করার লক্ষ্যে পটিয়ায় যুবদলের ব্যাপক প্রস্তুতি সুদানে শান্তিরক্ষী মিশনে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য নিহতের ঘটনায় এডব্লিউসিআরএফ-এর শোক ও উদ্বেগ বাঘাইছড়িতে হতদরিদ্রদের পাশে মারিশ্যা জোন: ঢেউটিন, সেলাই মেশিন ও নগদ অর্থ সহায়তা প্রদান মেজর জেনারেল (অব.) ইলিয়াস সার্ক মানবাধিকারের উপদেষ্টা মনোনীত।

চাটগাঁ ভাষার বানানরীতি শীর্ষক সেমিনার সুনর্দিষ্টি বানানরীতি থাকলে এই ভাষা আরো সমৃদ্ধ হবে -ড. আবুল কাসেম

  • সময় রবিবার, ১৮ মে, ২০২৫
  • ২৯২ পঠিত

প্রেস বিজ্ঞপ্তিঃ

বিশ্বে প্রায় দেড় কোটি মানুষ চাটগাঁ ভাষায় কথা বলে। সুনির্দিষ্টি বানানরীতি থাকলে এই ভাষা আরো সমৃদ্ধ হবে এবং কখনো এই ভাষার মৃত্যু হবে না। আমরা চাই এই ভাষা প্রজন্ম থেকে প্রজন্মান্তরে সঞ্চালতি হোক। চাটগাঁ ভাষার বানান রীতি শীর্ষক এক সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপনকারী বিশিষ্ট ভাষা গবেষক প্রফেসর ড. মোঃ আবুল কাসেম একথা বলেন। তিনি তথ্যসমৃদ্ধ লিখিত প্রবন্ধে আরো বলেন, এই ভাষা পৃথিবীর প্রথম ১০০টি ভাষার ৮৮তম অবস্থানে রয়েছে এবং এই ভাষার প্রচুর সমৃদ্ধ মৌখিক তথা লোক সাহিত্য রয়েছে। বহুবিদ কারণে আজ ভাষাটি অবক্ষয়ের কবলে। এই প্রক্রিয়া চলতে থাকলে কোন না কোন সময় প্রমিত ভাষার আগ্রাসনে প্রন্তিক অঞ্চলের এই সমৃদ্ধ ভাষাটি পৃথিবীর বুক থেকে চিরতরে হারিয়ে যেতে পারে। তাই সাধারণের মধ্যে এই ভাষার ভাবমূর্তি ও মর্যদাবোধে পরিবর্তন আনতে হবে। ভাষাটিকে মুক্ত কার জন্য নানাবিধ কর্মসূচী গ্রহণ করা উচিত। গত ১৭ মে (শনিবার) চাটগাঁ ভাষা পরিষদ আয়োজিত এই সেমিনারে সভাপতিত্ব করেন পরিষদের জেষ্ঠ্য সহ সভাপতি ডা. মঈনুল ইসলাম মাহমুদ। সূচনা বক্তব্য রাখেন গবেষক ড. শ্যামল কান্তি দত্ত। পরিষদের সাধারণ সম্পাদক মোঃ ইমাম হোসেন চৌধুরীর সঞ্চালনায় এই সেমিনারে আলোচনায় অংশ নেন, সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী (ক:) ট্রাস্টের সচিব এ ওয়াই এম জাফর,কবি ইউসুফ মোহাম্মদ, এ্যাডভোকটে জিয়া হাবিব আহসান, এ্যাডভোকটে সৈয়দ মোহাম্মদ হারুন, সাংবাদকি নাসির উদ্দীন হায়দার, ছড়াকার উৎপল কান্তি বড়ুয়া, ছড়াকার তালুকদার হালমি, সাংস্কৃতিক ব্যাক্তিত্ব ইকবাল হায়দার, লেখক তৌফিকুল ইসলাম চৌধুরী, কবি অরুন শীল, গবেষক শামসুল আরেফিন,অধ্যাপক আহমেদ মাওলা, অধ্যাপক সনজীব বড়ুয়া, অধ্যাপক মোহাম্মদ আবদুস সালাম, ড. আজাদ বুলবুল, গবেষক তসলিম মুহম্মদ, অধ্যাপক রুহু রুহেল, প্রকাশক আলী প্রয়াস, গবেষক সোহেল মোহাম্মদ ফকরুদ্দিন, গবেষক মোহাম্মদ রেজাউল করিম, অধ্যাপক মো: বশরি উল্লাহ সাইমুম, প্রুফার আকবর চৌধুরী, উন্নয়নকর্মী মোহাম্মদ ওবায়দুর রহমান, গীতিকার হুমায়ুন চৌধুরী, পরিবেশকর্মী কামাল উদ্দনি চৌধুরী, গ্রন্থাকারিক ও সাংবাদিক জাহের মোঃ আলাউদ্দিন খান ও ফটো সাংবাদিক মোঃ আসিফ ইকবাল প্রমুখ । সভাপতির বক্তব্যে ডা. মঈনুল ইসলাম মাহমুদ বলেন , প্রসঙ্গক্রমে প্রধান উপদষ্টা ড. মুহাম্মদ ইউনুসের প্রশংসা করে বলেন, তিনি চট্টগ্রাম কেন্দ্রিক যে কোন অনুষ্ঠানে চাটগাঁ ভাষার প্রতি যে প্রীতি প্রকাশ করেন তার জন্য আমরা গর্বিত এবং এই কারণে আজকের সেমিনারে তাঁকে আন্তরিক ধন্যবাদ জানাই ।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট