1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
শিরোনামঃ
পদুয়া আইনুল উলুম দারুচ্ছুন্নাহ কামিল মাদরাসার প্রাক্তন ছাত্র পরিষদের সাধারণ সভা অনুষ্ঠিত আজকের মানব সময় পত্রিকার ৯ম বর্ষপূর্তি উদযাপন: বিভিন্ন মহলের শুভেচ্ছা বিনিময় ও কেক কাটা উৎসব অনুষ্ঠিত মারকাযুল কুরআন ওয়াসসুন্নাহ একাডেমির পুরস্কার বিতরণ অনুষ্ঠান শিশু অধিকার রক্ষায় সম্মিলিত উদ্যোগ জরুরি—আলোকবর্তিকা মানব উন্নয়ন ফাউন্ডেশনের গোলটেবিল আলোচনা বাংলাদেশ জার্নালিস্ট ফোরাম ইউএই,র নতুন কার্যকরী কমিটির সভাপতি মোঃ শিবলী আল সাদিক, সাধারণ সম্পাদক লায়ন মোঃ আবু ছালেহ্। আরিফ খান সভাপতি, রবি সেক্রেটারি  এপেক্স ক্লাব অব পটিয়ার বার্ষিক  সাধারণ সভা অনুষ্ঠিত পটিয়ায় নবজাগরণ যুব সংঘের নতুন কমিটির অভিষেক ও পরিচিতি সভা অনুষ্ঠিত স্মৃতিচারণের মধ্য দিয়ে মানুষের মাঝে বেঁচে থাকবেন মেয়র আবু সুফিয়া কামাল: আমাদের হৃদয়ের মমতাময়ী আলোকশিখা ​-লায়ন উজ্জল কান্তি বড়ুয়া চিটাগং ইন্টারন্যাশনাল স্কুলে ক্লাস পার্টি অনুষ্ঠিত

চান্দগাঁওয়ে তালিকাভুক্ত ’সন্ত্রাসী’ নাছির গ্রেপ্তার

  • সময় সোমবার, ২৫ জুলাই, ২০২২
  • ৭৪৭ পঠিত

চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানার তালিকাভুক্ত সন্ত্রাসী মো. নাছির প্রকাশ ধামা নাছিরকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার নাছির চান্দগাঁও থানাধীন কসাইপাড়ার মৃত আব্দুল হালিমের ছেলে।

শনিবার (২৩ জুলাই) দিবাগত রাতে বহদ্দার বাড়ি এলাকা থেকে তাকে আটক করা হয়।

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাঈনুর রহমান বলেন, গতকাল সকালে এক ব্যক্তিকে অস্ত্র ঠেকিয়ে তিনটি মোবাইল ফোন ও নগদ ৩০ হাজার ৬ শ টাকা ছিনতাই করে পালিয়ে যায় একদল ছিনতাইকারী। এ ঘটনায় বাবুল মিয়া বাদী হয়ে চান্দগাঁও থানায় মামলা দায়েরের পর পুলিশ বিশেষ অভিযান চালিয়ে নাছিরকে গ্রেপ্তার করা হয়। সে পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী এবং দুর্ধর্ষ ছিনতাইকারী। তার বিরুদ্ধে অসংখ্য মামলা রয়েছে। এ ঘটনায় অন্যান্য আসামীদের আটক ও ছিনতাইকৃত মালামাল উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট