1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন
শিরোনামঃ
রোটারি ক্লাব অব চিটাগং খুলশী সেন্ট্রালের সভা অনুষ্ঠিত চন্দনাইশে নানা আয়োজনে জাতীয় কন্যা শিশু দিবস পালিত দুর্যোগের আগাম পদক্ষেপে ইপসা ‘র পাইলট প্রকল্পের অভিজ্ঞতা বিনিময় কর্মশালা অনুষ্ঠিত চট্টগ্রামের জনপ্রিয় সামাজিক সংগঠন আদর্শ ছাত্র ও যুব সমাজ এর নতুন কার্যনির্বাহী কমিটি গঠন। কর্ণফুলী আবাসিকে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন নবরূপে যাত্রায় মূ্র্চ্ছনা সংগীত একাডেমি। “মানবতাই পৃথিবীর সকল ধর্মের মূলমন্ত্র” বাগীশিক-এর অনুষ্ঠানে অতিঃ জেলা প্রশাসক দুর্যোগ মোকাবিলায় ইপসার কর্মীদের সক্ষমতা বাড়াতে দুদিনব্যাপী প্রশিক্ষণ শুরু বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আনোয়ারুল আজিম আর নেই! বোয়ালখালীতে রেললাইনের ক্লিপ চুরি, হাতেনাতে যুবক আটক

চারটি অবৈধ পশুরহাটকে ৬০ হাজার টাকা জরিমানা

  • সময় সোমবার, ৪ জুলাই, ২০২২
  • ৬৩০ পঠিত

আব্দুল সাত্তার টিটু:

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী এর নেতৃত্বে আজ সোমবার পরিচালিত অভিযানে পাহাড়তলী ঝাউতলা বাজার সংলগ্ন মাঠে অবৈধ পশুরহাট, বায়েজিদ বোস্তামী রোডের এশিয়ান এগ্রো, চৌধুরী রেঞ্জ ও ইউনি ক্যাম্প নামক প্রতিষ্ঠান অবৈধভাবে কোরবানীর পশুরহাট বসানোর অপরাধে ৪ ব্যাক্তির বিরুদ্ধে মামলা রুজুপূর্বক ৬০ হাজার টাকা জরিমানা আদায় করা হয় এবং আজকের মধ্যে পার্শ¦বর্তী হাটে কোরবানীর পশু নিয়ে যাওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়। একই অভিযানে সাগরিকা পশু বাজার তদারকি করা হয়। এই সময় পশু ক্রেতা-বিক্রেতা উভয়কে মাস্ক পরিধান করা ও সামাজিক দূরত্ব বজায় রাখা এবং ইজারাদার কর্তৃক সার্বক্ষনিকভাবে ক্রেতা-বিক্রেতাদের জন্য হাত ধোয়ার ব্যবস্থা করা ও জীবানু নাশক স্প্রে ব্যবহার নিশ্চিত করা এবং পর্যাপ্ত পরিমানে মাস্ক/গ্লাভস/স্যানিটাইজার রাখার জন্য নির্দেশনা প্রদান করা হয়।
অপর অভিযানে স্পেশাল ম্যাজিস্ট্রেট মনীষা মহাজন এর নেতৃত্বে পরিচালিত অভিযানে কর্ণফুলী (নুরনগর) পশুরহাট তদারকি করা হয়। এই সময় পশু ক্রেতা-বিক্রেতা উভয়কে মাস্ক পরিধান করা ও সামাজিক দূরত্ব বজায় রাখা এবং ইজারাদার কর্তৃক সার্বক্ষনিকভাবে ক্রেতা-বিক্রেতাদের জন্য হাত ধোয়ার ব্যবস্থা করা ও জীবানু নাশক স্প্রে ব্যবহার নিশ্চিত করা এবং পর্যাপ্ত পরিমানে মাস্ক/গ্লাভস/স্যানিটাইজার রাখার জন্য নির্দেশনা প্রদান করা হয়।
অভিযানকালে সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ম্যাজিস্ট্রেটগণকে সহায়তা প্রদান করেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট