1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন
শিরোনামঃ
উস্তাদ আলাউদ্দিন খাঁ স্মৃতির সারণি বেয়ে স্মারক হয়ে থাকা সেই বেবীট্যাক্সি —লায়ন মোঃ আবু ছালেহ্ সাতকানিয়ায় সরকারি দপ্তর ও স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এডভোকেট শামিম আরা স্বপ্না বোয়ালখালীতে বিএনপির মনোনয়ন দৌড়ে ৪৮ চেয়ারম্যান প্রার্থী পটিয়ায় তিন গরু চুরি, কান্নায় ভেঙে পড়লেন কৃষকের স্ত্রী চট্টগ্রাম বন্দরের এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে বাংলাদেশের ১৫ বছরের চুক্তি বিশ্ব শিক্ষক দিবস ২০২৬ উপলক্ষে “শিক্ষকের মর্যাদা ও মানসম্মত শিক্ষা: আগামীর বাংলাদেশ” শীর্ষক আলোচনা সভা হৃদয়ের টানে রিয়াজুল জান্নাহ ও নবী করিম (সা.)-এর দরবারে -আলহাজ্ব মোঃ আবু ছালেহ্ চন্দনাইশে ইউপি নির্বাচনে বিএনপির ‘হাইব্রিড’ নেতাকর্মীকে প্রাধান্য দেওয়া হবে না হাজারো মানুষের উপস্থিতিতে বোয়ালখালীর সাবেক মেয়র আবুল কালাম আবুর দাফন

ছনহরা ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে নির্বাচিত চেয়ারম্যান আবদুর রশিদ দৌলতীর শপথ গ্রহন

  • সময় মঙ্গলবার, ২৬ জুলাই, ২০২২
  • ৪৭০ পঠিত

পটিয়া উপজেলার ছনহরা ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে নির্বাচিত চেয়ারম্যান আবদুর রশিদ দৌলতী শপথ গ্রহন করেছেন। মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে শপথ গ্রহণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এটি চেয়ারম্যান হিসেবে তার দ্বিতীয় শপথ অনুষ্ঠান। 

এর আগে তিনি ২০১৭ সালে তিনি বিএনপির মনোনয়নে চেয়ারম্যান হয়েছিলেন। বিএনপির রাজনীতিতে সক্রিয় আবদুর রশিদ দৌলতি এবার স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হন।

এসময় শপথ পাঠ করান চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান।

গত বছরের ডিসেম্বরের চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদের নির্বাচনে পটিয়া ১৭ ইউনিয়ন পরিষদের নির্বাচন একযোগে অনুষ্ঠিত হয়। নির্বাচনে ছনহরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা সামশুল আলম আলমদার শপথ গ্রহনের দুইদিন পর বার্ধ্যজনিজ কারনে মৃত্যু বরন করেন।

এরপর নির্বাচন কমিশন ছনহরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদটি শূন্য ঘোষণা করে উপ-নির্বাচনের দিন তারিখ ঘোষণা করেন। গত ১৫ জুনের উপ-নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আবদুর রশিদ দৌলতী বিপুল ভোটে চেয়ারম্যান নির্বাচিত হন।

যদিও সেদিনের নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী প্রয়াত চেয়ারম্যানের বড় ছেলে মামুনুর রশীদ রাসেল ঋন খেলাপির অভিযোগে অভিযুক্ত হওয়ায় নির্বাচন কমিশন তার প্রার্থীতা বাতিল করে। ভোটে নির্বাচিত হন আবদুর রশিদ দৌলতী।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট