1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
আবুধাবিতে সড়ক দুর্ঘটনায় বোয়ালখালীর মা-ছেলে নিহত বোয়ালখালীতে ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার বোয়ালখালী স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যাম্বুলেন্স আছে, চালক ছুটিতে সীরাতের শিক্ষা ব্যাক্তি জীবন ও রাস্ট্রীয় পর্যায়ে বাস্তবায়ন করতে হবে: মুফতি আলী হাসান ওসামা পটিয়ায় বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শন রোটারি ক্লাব অব চিটাগং খুলশী সেন্ট্রালের সভা অনুষ্ঠিত চন্দনাইশে নানা আয়োজনে জাতীয় কন্যা শিশু দিবস পালিত দুর্যোগের আগাম পদক্ষেপে ইপসা ‘র পাইলট প্রকল্পের অভিজ্ঞতা বিনিময় কর্মশালা অনুষ্ঠিত চট্টগ্রামের জনপ্রিয় সামাজিক সংগঠন আদর্শ ছাত্র ও যুব সমাজ এর নতুন কার্যনির্বাহী কমিটি গঠন। কর্ণফুলী আবাসিকে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন

ছোটন সরকারের বিরুদ্ধে মিথ্যা মামলা’র বিরুদ্ধে প্রতিবাদ।

  • সময় শুক্রবার, ৩০ আগস্ট, ২০২৪
  • ৪২৭ পঠিত

চট্টগ্রাম জেলার পটিয়া উপজেলাধীন পূর্ব ভাটিখাইন শ্রী শ্রী জ্বালাকুমারী মাতৃ মন্দির ও শিব মন্দির পরিচালনা পরিষদের সভাপতি বাবু ছোটন সরকারের বিরুদ্ধে মিথ্যা মামলা’র বিরুদ্ধে প্রতিবাদ।

বাবু ছোটন সরকার একজন উদয়ীমান সংগঠক, সমাজ হিতৈষী ও অসাম্প্রদায়িক ব্যক্তিত্ব। তিনি পূর্ব ভাটিখাইন শ্রী শ্রী জ্বালাকুমারী মাতৃ মন্দির ও শিব মন্দির পরিচালনা পরিষদের সভাপতি। গত জুলাই মাস জুড়ে সরকারি চাকরিতে কোটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন সময়ে তিনি চট্টগ্রাম শহরে সপরিবারে বসবাসরত ছিলেন। কতিপয় দুষ্ট প্রকৃতির লোক তাহাকে ষড়যন্ত্রমূলকভাবে ফাঁসানোর ও মামলায় জড়াইয়া আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ এবং সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার কু-উদ্দেশ্যে পটিয়া থানার মামলা নং- ২১(৮)২০২৪, ধারা- ১৪৩/ ১৪৪/ ১৪৭/ ৩০৭/ ৩২৩/ ৩২৪/ ৩২৫/ ৩২৬/ ১১৪/৩৪ দ: বি: এতে ১১৭নং সহযোগী আসামী করে। বাবু ছোটন সরকার একজন ধর্মানুরাগী ব্যক্তি। তিনি উক্ত মামলার এজাহারে বর্ণিত ঘটনার সাথে যুক্ত ছিলেন না। তাহাকে উক্ত মামলায় যুক্ত করায় এলাকাবাসীসহ উক্ত সংগঠনের চেয়ারম্যান বাবু কাঞ্চন দত্ত, কো-চেয়ারম্যান- বাবু দয়াল মিত্র, সচিব- বাবু সমীর দাশ, সাধারণ সম্পাদক বাবু কৃষ্ণ মনি আচার্য্য, সদস্য সচিব বাবু কাঞ্চন দে সহ প্রমূখ প্রতিবাদ জানান। প্রতিবাদকারীরা অতি সহসায় উক্ত মামলার দায় হতে অত্র সংগঠনের সভাপতি বাবু ছোটন সরকারকে অব্যাহতি দেওয়ার অনুরোধ জানান।

বার্তা প্রেরক: যীশু কুমার আচার্য্য, আইনজ্ঞ, সাংবাদিক ও মানবাধিকার কর্মী। জেলা প্রতিনিধি: জাতীয় দৈনিক মুক্তিযুদ্ধ ৭১ সংবাদ। সদস্য- অ্যামেনেস্টি ইন্টারন্যাশনাল। আন্তজার্তিক বিষয়ক সম্পাদক: ইন্টারন্যাশনাল প্রেস ক্লাব এন্ড হিউম্যান রাইটস।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট