1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
দুর্গাপূজায় কালিকা প্রসাদ স্মরণে রঙিনের কণ্ঠে ‘ঢাকের বোলে বাংলা দোলে’ মানবিক সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিত উদ্যোগের আহ্বান আলোকবর্তিকা মানব উন্নয়ন ফাউন্ডেশনের নাগরিক গোলটেবিল আলোচনা সভা অনুষ্ঠিত ১১ বছরে মাহফুজা, ৯ বছরে ইসরার-শৈশবেই পবিত্র কুরআন হিফজ সম্পন্ন নেত্রকোনায় সাংবাদিক আলিফ ফকিরকে গুলি করে হত্যা, তৃণমূল প্রেস সোসাইটির নিন্দা মাল্টিপল ডিস্ট্রিক্টের জয়েন্ট ট্রেজারার নির্বাচিত হওয়ায় লিও অভি আলম তুহিনকে সংবর্ধনা সম্প্রীতির বার্তা নিয়ে জে এম সেন হল পূজা মণ্ডপে সার্ক মানবাধিকার ফাউন্ডেশন সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে লায়ন্স ও লিও ক্লাব ক্লাসিকের শিক্ষা, খাদ্য ও স্বাস্থ্যসামগ্রী বিতরণ প্রকৌশলী আব্দুর রশিদ আহবায়ক, এডভোকেট আরমান আজাদ সদস্য সচিব; পটিয়া উপজেলা এনসিপির আহ্বায়ক কমিটি অনুমোদন পটিয়ায় কাজ করতে গিয়ে পড়ে আহত কিশোরের মৃত্যু, শোকের ছায়া পরিবারে শারদীয় দুর্গা উৎসব উপলক্ষে সুবিধাবঞ্চিত ও অসহায় পরিবারগুলোর মুখে হাসি ফোটাতে পাশে দাঁড়িয়েছে সামাজিক সংগঠন প্রয়াস

জলাবদ্ধতার কারণে মেহের আটি হযরত নুরুদ্দিন শাহ(র) দাখিল মাদ্রাসা এলাকায় রাস্তা ঘাট ভেঙ্গে যাওয়ায় পটিয়া উপজেলা প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ

  • সময় শনিবার, ৩ জুলাই, ২০২১
  • ৮৭২ পঠিত

মেহের আটি হযরত নুরুদ্দিন শাহ(র) দাখিল মাদ্রাসা ও মসজিদের পুকুর সংলগ্ন এলাকায় জলাবদ্ধতা মারাত্মক আকার ধারণ করেছে। পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় পাশাপাশি থাকা পুকুরগুলোর পানিতে সয়লাব পুরো এলাকা ও পানিবন্ধী এলাকার মানুষ। প্রচন্ড বৃষ্টি ও উপচে পরা পানিতে পুকুর পাড়ের ভাঙ্গন বিপদজনক পর্যায়ে পৌঁছেছে। গাছ উপড়ে পরে রাস্তার একটি অংশ ভেঙে গেছে ও পুরো রাস্তাটিকে মারাত্মক হুমকিতে ফেলছে। যাতে শিশু, নারী, মুসল্লি,ছাত্র-ছাত্রী ও বৃদ্ধ মানুষদের যাতায়াতে মারাত্মক ঝুঁকি ও অসুবিধার সৃষ্টি হয়েছে।
রাস্তা,মাদ্রাসা মাঠ, মসজিদের শৌচাগার, পুকুর পাড় ও ঝুকিঁতে থাকা পার্শ্ববর্তী বাড়িঘর রক্ষায় এখনি জলাবদ্ধতা নিরসনে নালা তৈরি করে পানি নিষ্কাশনের ব্যবস্থা গ্রহণ ও পুকুর পাড়ে রিটার্নিং ওয়াল নির্মাণ এবং রাস্তা মেরামতের বিকল্প নাই।
এলাকাবাসী মাননীয় হুইপ আলহাজ্ব সামশুল হক চৌধুরী, উপজেলা চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী, বিশিষ্ট সমাজসেবী আলহাজ্ব জামাল ছাত্তার মিয়া, ইউপি চেয়ারম্যান মুহাম্মদ ইব্রাহীম বাচ্চু, কুসুমপুরা ইউনিয়নের উন্নয়ন সমন্বয়ক এম এজাজ চৌধুরী, ইউপি সদস্য ও স্থানীয় আওয়ামী লীগের সহৃদয় নেতৃবৃন্দসহ প্রশাসনের সদয় দ্রুত হস্তক্ষেপ ও সকলের আন্তরিক সহযোগিতা কামনা করছেন।
জনগণের বিপদহেতু মানবিক বিবেচনায় বিষয়টি আমলে নিয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা দরকার। জনবান্ধব প্রশাসনের ব্যবস্থা গ্রহণের অপেক্ষায় রয়েছেন এলাকার জনগন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট